এই পোস্টটি আরো আগে দিতে চেয়েছিলাম। কিন্তু নানা অজুহাতে দেয়া হয় নি।আজ মার্চের ১১ তারিখ।আজই না হয় দিলাম। বিষয়বস্তু হলো, এই বছর অর্থাৎ ২০১১ এ হলিউডে যে সব জটিল মুভি রিলিজ পেতে যাচ্ছে। সোজা ইংরেজীতে যাকে বলে, Most anticipated movies of 2011।
প্রথমে আসি, মার্চ ১১ তারিখ পর্যন্ত যেসকল উল্লেখযোগ্য মুভি রিলিজ হয়েছে।
১।সবার আগে চলে আসে অ্যাকশান/কমেডি The Green Hornet, যার নাম ভুমিকায় রয়েছেন Seth Rogen। কাহিনী অনেকটা এরম, পিতার মৃত্যুর পরে Britt Reid তার বাবার বিশাল কোম্পানির উত্তরাধিকারী হন, এবং পরে তিনি প্রয়াত বাবার অ্যাসিস্ট্যান্ট Kato এর সাথে গড়ে তোলেন একটি masked crime fighting team। এটি মুক্তি পায় জানুয়ারির ১৪ তারিখ।

২।এর আসি,Sci-Fi অ্যাকশান-থ্রিলার মুভি I Am Number Four এর কথায়। এটি একটি Teen Flick মুভি যা রিলিজ পেয়েছিলো ফেব্রুয়ারির ১৮ তারিখ।একই দিনে রিলিজ পেয়েছিলো Liam Neeson আর Diane Kruger অভিনীত Action-Drama মুভি Unknown। এই মুভিটি নিয়ে আমার অনেক আগ্রহ রয়েছে। বিশেষ করে Liam Neeson যেহেতু রয়েছে।


৩।গত সপ্তাহে রিলিজ পেলো Matt Damon অভিনীত থ্রিলারধর্মী রোমান্টিকা মুভি The Adjustment Bureau, এবং Johnny Depp এর ভয়েসে Animation মুভি Rango। এই ব্যতিক্রমী মুভিটি বক্স অফিস সহ Critic Level এ বেশ সমাদৃত হয়েছে।

এবার আসি, সামনের দিন গুলোতে যেসব জটিল মুভি রিলিজ পেতে যাচ্ছে,
১।সামনের সপ্তাহে রিলিজ পেতে যাচ্ছে অসাধারন Sci-Fi অ্য্যাকশান মুভি Battle: Los Angeles। এই মুভির ট্রেইলার দেখে পাগল হয়ে গিয়েছিলাম। Los Angeles এ alien invasion এর বিরুদ্ধে মেরিন সেনাদের যুদ্ধ নিয়ে নির্মিত এই মুভিটি বক্স অফিসে সাড়া ফেলবে- এটাই আশা রাখি।একই দিনে বের হচ্ছে Animation মুভি Mars Needs Moms আর Fantasy/Drama মুভি Red Riding Hood।

২।২৫ মার্চ বের হচ্ছে Zack Snyder পরিচালিত Action মুভি Sucker Punch। এই মুভি নিয়ে আলোড়ন সৃষ্টি হলেও আমার ধারনা এটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে।
৩।এপ্রিলের ১ তারিখ রিলিজ পাবে,Duncan Jones পরিচালিত Science-Fiction/Thriller মুভি Source Code। এতে অভিনয় করেছেন Jake Gyllenhaal আর Vera Farmiga। এপ্রিলের ৮ তারিখ বের হবে Animation মুভি Rio সাথে বের হবে James Franco আর Natalie Portman অভিনীত Your Highness মুভিটি।
৪।২২ এপ্রিলে বের হবে I Am Legend (2007),Constantine (2005) খ্যাত Francis Lawrence এর পরিচালনা্য Robert Pattinson, Christoph Waltz আর Reese Witherspoon অভিনীত Water for Elephants মুভি।২৯ এপ্রিলে আসছে Fast and Furious 5।

৫। মে মাসটি খুবি গুরুত্বপূর্ণ। দারুন দারুন সব মুভি রিলিজ পাচ্ছে এ মাসে।৬ মে আসছে Fantasy অ্যাকশান মুভি Thor। ২০ মে আসছে সেই মাহেন্দ্রক্ষণ। মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত Pirates of The Caribbean 4 মুভি।আমি জানি, মুক্তি পেয়েই এটি ঘোষিত হবে ব্লকবাস্টার হিসেবে।২৬ মে বের হচ্ছে আরেকটি বহুল প্রতীক্ষিত Animation মুভি Kung Fu Panda 2 । বলার অপেক্ষা রাখে না, এটিও হবে ব্যবসাসফল একটি মুভি। ৩০ মে বের হচ্ছে Comedy মুভি Hangover 2। প্রথম পর্বের অভূতপূর্ব সাফল্যের পর ডিরেক্টর Todd Phillips আসছেন আবারো মাতাতে।



৬।Matthew Vaughn পরিচালিত X-Men First Class মুভিটি বের হবে জুন মাসের ৩ তারিখে।এখানে দেখা যাবে Professor Charles Xavier আর তার চিরশত্রু Magneto এর একদম প্রথমদিকের জীবনের কথা, যখন তারা যুবক ছিলেন। ১০ জুন বের হবে J.J. Abrams পরিচালিত Science-Fiction মুভি Super 8। জুন ১৭ বের হবে আরেকটি সুপারহিরো মুভি Green Lantern। নামভুমিকায় রয়েছেন Ryan Reynolds। ২৪ জুন বের হবে বহুল প্রতীক্ষিত Animation মুভি Cars 2। প্রায় ৫ বছর পর বের হতে যাচ্ছে মুভিটির ২য় পার্ট।


৭।জুলাই এর ১ তারিখ আসছে, Tom Hanks পরিচালিত Tom Hanks আর Julia Roberts অভিনীত Comedy/Drama মুভি Larry Crowne।যদিও ঐ মুভিটি বক্স অফিসে কোনো বেইল পাবে না কারণ একি দিনে বের হবে বহুল প্রতীক্ষিত Science-Fiction/Action/Adventure মুভি Transformers 3: Dark of the Moon। এবার অবশ্য Megan Fox না থাকলেও বক্স অফিসে সাড়া ফেলতে কোনো কষ্টই হবে না, একথা বলার আর কোনো অপেক্ষা রাখে না।

৮।তবে এই আনন্দ কতোদিন ধরে রাখে এটি অবশ্য ভেবে দেখার বিষয়। কারন Harry Potter and the Deathly Hallows Part 2 বের হচ্ছে ১৫ই জুলাই।এমনিতেই Harry Potter সিরিজের শেষ পর্ব, মানুষজন পুরাই হামলে পড়বে এই মুভিটি দেখার জন্যে।ব্যাক্তিগতভাবে আমি অনেক দুঃখ পাচ্ছি এই অসাধারন সিরিজটি শেষ হয়ে যাওয়ায়।জুলাইয়ের ২২ তারিখ বের হচ্ছে আরেকটি সুপারহিরো মুভি Captain America। নামভুমিকায় রয়েছেন Chris Evans আর Hugo Weaving। জুলাইয়ের ২৯ তারিখ বের হচ্ছে Jon Favreau পরিচালিত Science-Fiction ওয়েস্টার্ন মুভি বহুল আলোচিত Cowboys and Aliens মুভিটি।


আপাতত এই হলো আমার পোস্টের ১ম ভাগ। এভাগে জানতে পারলাম, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মুক্তির অপেক্ষায় থাকা বিশেষ মুভিগুলোর নাম।
২য় ভাগে থাকবে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত বাকি মুভিগুলোর লিস্ট।
অপেক্ষায় থাকুন।এখুনি আসছে।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১১ রাত ১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



