somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

আমার পরিসংখ্যান

কাজী ফাতেমা ছবি
quote icon
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

মন কথনিকা-৬২১১-১২

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ৯:৩৫

মন কথনিকা-৬২১১
মরে গেলে ভুলে যাবো, তোমায় আমায় সকল মানুষ;
বেহুদাই উড়াই আমরা, আজ এখানে স্বার্থের ফানুস;
ভালো কাজে মত্ত থাকলে, পাবো সুফল পরকালে;
কত পাপে ডুবে থাকি, না জানি কী আছে ভালে!

মন কথনিকা-৬২১২
ব্যস্ত সবাই মাটি দিতে, মরে গেলে আমি তুমি;
সকল বিত্ত ছেড়ে পাবো, সাড়ে তিন হাত মোটে জমি;
সে জমিতে সটান শুয়ে, গোরের আযাব... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৫১ বার পঠিত     like!

=জীবন তো এমনই, দুঃখগুলো ক্ষণস্থায়ী=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮


চোখ ক্যানভাসে প্রেম তুলিতে ঝুমকো ফুলের রঙধনু রঙ বাহার দিলে এঁকে,
তবুও মুগ্ধতারা হারিয়ে যায় নিমেষে, সময় যায় থমকে
কোন সে বিষাদ আঁকড়ে আছি, চোখের তারায় বিমর্ষ ক্ষণ চলছে এঁকেবেঁকে...
দীর্ঘশ্বাসের লহর বুকের বামে উঠে দমকে!

কথা ফুলঝুড়ি ছড়িয়ে- চেয়েছো, মন উচ্ছ্বলতায় করতে পরিপূর্ণ
ঠোঁটের কোণে দিতে চেয়েছো হাসির ফোয়ারা ,
ইনিয়ে বিনিয়ে কত কথার ছলে... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ৯০ বার পঠিত     like!

=দূরের পাহাড় ডাকছে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১২:০৯


তোমায় ছেড়ে যাচ্ছি বন্ধু
ডাকছে আমায় দূরের পাহাড়
দেখে আসি ঘুরে ফিরে
এই দুনিয়ার মোহ বাহার।

যাবে নাকি সঙ্গে আমার?
নাকি থাকবে ঘরে বসে?
কেমন করে রুখবে আমায়
যাচ্ছো বুঝি অংক কষে?

মানবো না আর নিষেধ বারণ
পাহাড় দেখতে চলে যাবো;
ভালোবাসি বললে ভাবছো
পাহাড় ঘোরার মত বদলাবো?

এ হবে না, ইচ্ছে মনে
বিশ্বটা এই ঘুরে দেখি,
চুপটি বসে ভাবছো বুঝি
ইচ্ছে আমার মিথ্যে মেকি?

সময়... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৯৩ বার পঠিত     like!

মন কথনিকা-৬১৯৩-৯৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৯ শে জুন, ২০২৬ রাত ৯:৩৮



মন কথনিকা-৬১৯৩
হাসি খুশি থাকলে বাপু, চেহারাও সুন্দর লাগে,
পেঁচামুখে থাকলে তোমায়, ঘুষি মারতে ইচ্ছে জাগে।
উচ্ছাস ছাড়া জীবন তোমার, অন্ধকারে যেন পূর্ণ,
মনের অহম, হিংসাগুলো, দাও না করে আজই চূর্ণ!

মন কথনিকা-৬১৯৪
আল্লাহর নাম ঠোঁটে রাখি, তাঁর দয়াতে আছি বেঁচে
মোহ ছুঁয়ে তবু কেন, হেসে গেয়ে যাচ্ছি নেচে,
শুদ্ধতা চাই বুকের ভিতর, ধরার মোহ ভুলতে যে চাই,
কেন... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৫৭ বার পঠিত     like!

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন দিনগুলো এই
বিতৃষ্ণা থাক্ মনের কোণে
নাই বা গেলাম এই প্রহরে
বুকের ভেতর স্বপ্ন বোনে।

ভাগ্য রেখা যেমনটি যার
তেমন করেই যাবে জীবন
কেউ বা সুখে... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ১৪৯ বার পঠিত     like!

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয় আনবে না মনে?
তবুও কী শিরকে ডুবাবে মন;
নামাজ করবে ক্বাযা?

চিন্তা করে দেখো না,
সহসা দেশের উপর নেমে আসলো ভয়ঙ্কর পরিস্থিতি
যারা নামাজে রাখেনি... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৭৮ বার পঠিত     like!

=প্রজাপতির ডানায় ঘুরেছি খুব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৫ ই জুন, ২০২৬ রাত ৯:২৩



রোদ যেন প্রজাপতির ডানায় করেছিল ভর;
হাওয়া যেন আগুন, তবুও ঘুরেছি খুব
ডানা মেলে উড়েছি বন হতে বনান্তর;
সেখানে থেকে যাওয়ারও ছিল লোভ।

সবুজের মাঝে হারিয়েছিলাম;
ডানা মেলে দাঁড়িয়েছিলাম চায়ের দেশে
সেখানে রঙবাহারী প্রজাপতির দল উড়ছিল
সূর্যটা মধ্য আকাশে উঠেছিল হেসে।

নেয়ে ঘেমে একাকার
তবুও প্রকৃতির সৌন্দর্যে হয়েছিলাম মাতোয়ারা;
দাঁড়িয়েছিলাম মধ্য দুপুরে
দেহ জুড়ে বয়েছিল ঘামের ফোয়ারা।

তৃষ্ণা মেটেনি, বারবার যেতে চাই... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৫৮ বার পঠিত     like!

=হাইড্রেঞ্জিয়া ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৫ ই জুন, ২০২৬ রাত ১২:০৮

=এক কাঠা জমি চাই=
তুমি আমার নামে লিখে দাও হৃদয় জমি
প্রেম ফুলের বাগান করবো, যত্নের হবে না কমি,
ফুল ফুটাবো ভালোবাসার, হাজার পাপড়ি মেলবে ডানা,
জমি রেজিস্ট্রি করে দিয়ো,
রঙবাহারি প্রেম ফুলের জন্ম দেব প্রিয়।

০১।



কত শখ জানো মনের অলিগলি
সহস্র বৃক্ষরাজি হতে ফুটবে ইচ্ছের কলি
সে ইচ্ছেরা মৌ পোকা হবে, হবে ভ্রমর,
এক টুকরো হৃদ জমি, ভালোবাসার... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১০৫৪ বার পঠিত     like!

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প অল্প, চোখের আলো ঝাপসা।

যে হাতে লিখেছি ক খ, অ আ, হাতেখড়ি বর্ণমালা;
যে হাতে খেয়েছি ভাত , খাই, যে হাত দিয়ে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৯৬ বার পঠিত     like!

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন বসে না কাজে,
দেহ জুড়ে তুমুল বিষাদ বেসুরে আজ বাজে,
ঔষধ পত্তর খাইনি কিছু, কষ্ট পাচ্ছি রোজই,
শান্তি পেতে কর্ম ফেলে বিছনায় দেহ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৬৩ বার পঠিত     like!

=ঐ যে নদী, পাহাড় গিরি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৫ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯



চলো বন্ধু দাঁড়াই গিয়ে
স্রোতস্বিনী নদীর কোলে
যেখানটাতে আছে ভরা
লাল গোলাপী বুনোফুলে।

চলো দাঁড়াই যেথায় পাহাড়
সবুজ রঙের আলো উড়ে
আজ বিকেলে সেখান হতে
একটু না হয় আসি ঘুরে।

চলো না যাই ঝর্ণা ধারায়
যেথায় জলের বইছে হাওয়া
যেখানটাতে কলকল ধ্বনি
হোক না বন্ধু সেথায় যাওয়া।

যাবে নাকি দূর সমুদ্দুর
ফেনিল জলে ঊর্মি যেথায়
যেখানটাতে সূর্য ডুবে
আমায় নিয়ে যাবে সেথায়?

ঝিলের পাড়ে কিংবা বনে
বৃক্ষ... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৮৭ বার পঠিত     like!

=ইদানিং কিছু্ই ভালো লাগে না=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪৩

ফেসবুক খুললেই ইদানিং নানা দুঃসংবাদ জাতীয় খবর আসে। অল্প বয়সের কিছু নারী পুরুষ ক্যান্সার আক্রান্ত এর সংবাদ দেখছি ফেসবুকের পাতায়। মনটা বিষণ্ণ হয়ে যায়। এই তো নুরজাহান নামে একজন বয়স্ক নারীর মৃত্যু সংবাদ দেখলাম। তার রুম দেখেছি ভিডিওতে। একটা মানুষ কতদিন যাবত একা অসহায় ভাবে জীবন যাপন করে যাচ্ছে তার... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৮০ বার পঠিত     like!

মন কথনিকা-৫৪৯৯-৫৫০০

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৫ শে মে, ২০২৬ রাত ১১:০৫

মন কথনিকা-৫৪৯৯
অহম হিংসা দূর করে দাও, ওগো আমার প্রভু
শুদ্ধতায় দাও ভরে তুমি আমার মনের বিঁভু
মিথ্যা যেন না বলি আর, সত্য দিয়ো ঠোঁটে
কথায় যেন প্রভু আমার শুদ্ধতার বোল ফুটে।

মন কথনিকা-৫৫০০
বেলা গেল ব্যস্ততাতে, সময় আমার হয় না আপন
যাচ্ছে চলে মূল্যবান ক্ষণ, ভাবলে বুকে ধরে কাঁপন
কত কর্ম রইলো বাকি, সব গুছাবো কেমন করে;
দীর্ঘশ্বাসের... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৭০ বার পঠিত     like!

=ভালোবাসার কাব্য=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে মে, ২০২৬ রাত ১১:৪১


মন ক্যানভাসে তোরই ছবি, দিবানিশি আঁকি
এঁকে দেখি শূন্য খাতা, শুভঙ্করের ফাঁকি।

আঁকতে চাচ্ছি রাজকুমার এক, হয়ে যাচ্ছিস বন্য
বনের মাঝে ঠাঁয় দাঁড়িয়ে, আছি কী তোর জন্য?

আঁকতে চাচ্ছি প্রেমিক ছবি, হচ্ছিস রাগী মানুষ
কেমন করে বুক আকাশে, উড়াই প্রেমের ফানুস?

উদাস দুপুর আঁকতে চাচ্ছি , তোরই মুখের ছবি,
কাটাকুটি রঙ ইরেজার, হচ্ছে মাটি সবই।

কল্পনাতে মুখটা যে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৫৮ বার পঠিত     like!

=আমার মন খারাপ, ফুল দিয়ো=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই মে, ২০২৬ দুপুর ২:৫৮



অকারণে মন ভালো না আজ
তুমি কোথায়?
এসো এক গুচ্ছ রঙ্গন নিয়ে
বাঁধো আমায় ভালোবাসার সুতায়।

অকারণে ভালো লাগে না কিছু;
তুমি কই গেলে?
রক্ত রঙ ফুল নিয়ে এসো;
উড়ো এসে মন আকাশে - প্রেমের ডানা মেলে।

কী জানি কী হয়েছে মনের;
তুমি ব্যস্ত আছো কি?
ফুল যদি দাও, মন হবে ভালো;
এসো, এসে মনে দাও উঁকি।

দীর্ঘশ্বাসে ভেসে যাচ্ছি
কারণ খুঁজে পাচ্ছি... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১০০ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১০৬০৮২৯ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ