somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=যত অহংকার সব ভেঙ্গে যাবে নিমেষেই=

৩০ শে জুন, ২০২৪ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



©কাজী ফাতেমা ছবি
এই ঘর বাড়ী, অফিস পাড়া, কাগজের স্তুপ
কাজের ব্যস্ততা স্তব্ধ হয়ে যাবে একদিন নিমেষে;
এই যে নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস ছাড়ার শান্তি
দেহে রক্তের উঠানামা, একদিন সব হয়ে যাবে নিরব,
দেহ নিথর, ভ্রান্তি সব ভ্রান্তি।

পাপের অহংকার, চেনা শব্দাবলীতে মুখের তিতে ভাষা
চেনাপথ, অতীতের যত স্মৃতি সব পলকে যাবে মুছে
ধুলোতেই হবে বাসস্থান, হবো শব
বুকে বাজে কু কলরব।

তারুণ্যের প্রেম, অচেনা ছেলের মমতায় ভরা চোখ
যত ভুল অতীতে, ভুল অঙ্ক, ফলাফল শূন্য
কিছুই থাকবে না স্মরণে একদিন
যেদিন হৃদয় তারে বাজবে মৃত্যুবীণ।

শিউলী ফোটা ভোর, শিশির ভেজা দূর্বাঘাস
মাঠ পেরিয়ে গাঁয়ের মাটি পা রাখার মুহূর্ত;
আর প্রজাপতি দিনগুলো সেই
একদিন সব নিশ্চিহ্ন.........আমি আর নেই।

শীতের ঘাসে বসে রোদ্দুর পোহানোর ক্ষণ,
লেইসফিতা লেইস....এ টাকার আইসক্রিম অ'লার ডাক
মায়ের মমতা, বাবার আদর, ভাইবোনের ঝগড়া খুঁনসুঁটি,
সবই কালের অতলে হারাবে, আমি নেব দুনিয়া হতে ছুটি।

গাঁও ছেড়ে শহরে চলে আসার দুঃখময় ক্ষণ
আর ইটসুরকির পথে হেঁটে হেঁটে ক্লান্তি বেলা
আর অফিস কর্মে ব্যতিব্যস্ত দিনভর, নীড়ে ফেরা বেলা শেষে;
এসব ফেলে আমি হারাবো নিশ্চিত অবশেষে।

এই হাসিখুশি, উচ্ছলতা, রঙবাহারী জামা কাপড়
আমার ল্যাপটপ, পিসি, মুঠোফোন, শখের তৈজস
আর ভ্যানিটি ব্যাগ, উঁচু প্রাসাদবাড়ী, স্বাধের আলমারি
সবই রেখে যাবো, ঠিকানা হবে আমার মাটির বাড়ী।
(৩০-০৬-২০২২).



https://www.facebook.com/share/p/cUZUFSJE7gc53TeP/?mibextid=oFDknk
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২৪ রাত ১১:১০
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×