somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

আমার পরিসংখ্যান

কাজী ফাতেমা ছবি
quote icon
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

=মনের হিংসা দূর করো রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।

স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি কঠিন নির্দ্বিধায়;
স্বার্থের বাগানে মোহ ফুল ফুটাই রোজ,
মনের ভালোকে নিমেষেই জানাই বিদায়।

ঈর্ষাতে পুড়ি দিনরাত;
অন্যের সুখে মন কাঁদে আমার রব;
মনে কেন বসে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৭৮ বার পঠিত     ৩ like!

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয় আর, মনের মাঝে পেরেশানির বসত।

স্নিগ্ধ বেলাগুলো হারিয়েছি, ব্যস্ততা ধরেছে ঝেঁকে
এখানে রঙহীন মন নিয়ে - যাই কষ্টের ছবি এঁকে;
ভাল্লাগে না আর,... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৮৫ বার পঠিত     ৩ like!

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি লাইফস্টাইল। খাওয়া দেখলে আমরা বাঙালীদের হুশ থাকে না। আর মাগনা পেলে তো কথাই নেই।

ক্ষিধে হজম করার ক্ষমতা সবার থাকে না... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ১৪৫ বার পঠিত     ৪ like!

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের দুঃখ আর বেদনা
আমার সাথে - আজ কী বাটবে?

নীল গোলাপের থোড়া তুমি
নিয়ে এসো হাতে করে,
কত ইচ্ছে দৌঁড়াচ্ছে গো
জানতে এসো, মনের ঘরে।

নামবে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৮৪ বার পঠিত     ৩ like!

=ভালোবাসার কাব্য=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১১


মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!

স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!

মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর বাজে,
মন আকাশ যে বিবর্ণ রঙ, বিষণ্ণতায় সাজে!

নিস্ কী আর মনের খবর, নিজের মত থাকিস?
কী জানি কার, স্বপ্ন ছবি, চোখের পাতায়... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১১২ বার পঠিত     ৬ like!

=দেহের রূপ একদিন নাই হয়ে যায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০২


ঝুলে যাবে চামড়া একদিন
বুড়ো হয়ে যাবো আমি
থাকবে নাকো ঠিক তখনি
হাসি ঠাট্টা আর পাগলামি।

চোখের নিচে পড়বে কালি
জরাজীর্ণ মুখটি আমার
বসবে এসে চুপিচুপি
দেহ ক্ষেতে রোগের খামার।

দন্ত আমার পড়বে ঝরে
চুলগুলো হায় যাবে পেকে
অন্যের উপর নির্ভরতা
ধরবে আমায় চুপটি ঝেঁকে।

যা ইচ্ছে তাই খেতে ইচ্ছে
ইচ্ছে দেব জলাঞ্জলি,
ফুটবে না আর দেহ শাখে
সুস্থতার এক সজীব কলি।

কেমন করে কাটবে... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ১২১ বার পঠিত     ৩ like!

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ মন ধুয়ে নিতে- ইচ্ছে দাঁড়াই খোলাছাদে,
সময় দেয় না অবসর, সময় ফেলে দেয় আমায় ব্যস্ততার ফাঁদে,
ছাদবাগান পড়ে আছে একা,
ফুল'রা পাচ্ছে না... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     ৫ like!

=কিছু স্বপ্ন মুঠোয় রাখা বালি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:২০


কিছু স্বপ্ন রয়ে যায় অধরা,
কিছু কথার আগুনে বুকের জমিনে- নামে খরা;
কিছু অবহেলা - হয়ে যায় শুকনো পাতা,
কিছু চোখ রাঙানি - জীবন বিষাদে ভরা মলিন খাতা।

তবুও মুগ্ধতাদের মুঠোয় পুরি বেলা অবেলা,
স্বপ্ন আমার যায়নি হারিয়ে, আমি অবজ্ঞা করি অবহেলা;
আমি রঙিন স্বপ্ন মুঠোয় ধরে রাখি শক্ত,
স্বপ্নগুলো আমার গোধূলী রঙ, জবা ফুল যেমন রঙ... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৬৪ বার পঠিত     ৪ like!

মন কথনিকা-৬৩০৩-৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০৫

মন কথনিকা-৬৩০৩
আয় রে বৃষ্টি ভেঙ্গে আকাশ, জমিন জুড়ে জলের ধারা,
দে ভিজিয়ে ধানী জমি, ভিজা আমার শহর পাড়া,
আষাঢ় মাসের গাত্র বেয়ে, নামরে বৃষ্টি রোজই অল্প;
আয় না বৃষ্টি বস না পাশে, জমে আছে কত গল্প।

মন কথনিকা-৬৩০৪
ক্ষমা করো প্রভু আমার, বিগত পাপ আছে যত
দাও না মুছে ওগো আল্লাহ, বুকের ভিতর পাপের ক্ষত,
দাও হিদায়াত... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৫৭ বার পঠিত     ২ like!

=ইচ্ছেগুলো ডানা মেলুক=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১২:২৬


ডালিয়ার পাপড়ির মত ইচ্ছে গুলো ডানা মেলুক
আমার ইচ্ছেগুলো পাথর ছিল, গলুক;
ইচ্ছেদের বায়না - আমি রাখবো,
সুখ পাখিদের ডাকবো, কাছে ডাকবো।

আমার ইচ্ছেগুলো - আর থাকবে না বন্দি
ইচ্ছেদের কষ্ট দেয়ার - যদি কেউ আঁটে ফন্দি
তাকেই বন্দি করবো বুকের বেড়াজালে,
তাকেও নাচাবো - বায়নার তালে তালে।

নীল রঙ ছুঁয়ে - আর থাকবো না
বিরহ পুষবো না, বিগত... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৮৭ বার পঠিত     ৩ like!

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয় সখিরা যাবি নাকি;
তোদের বাড়ি - অতীত বেলা;
ভাসাবি কী দীঘির জলে
কলাগাছের সবুজ ভেলা?

ইচ্ছে করে যাই ছুটে যাই
মেয়েবেলার দিনগুলোতে,
তোদেরও কী ইচ্ছে করে;
খেলবি... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৩৬ বার পঠিত     ৪ like!

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই, সুস্থতার সাথ নিরাপদে।

মন কথনিকা-৫৬৩৬
দীর্ঘশ্বাসে জীবন গেল, স্বস্তির নিঃশ্বাস ফেলবো কবে
কখন কে যে আসবে কাছে, আপন হয়ে পাশে রবে;
কেউ হলো না... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৯২ বার পঠিত     ৪ like!

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে ছিল পাপ!
যা না বলার বলে ফেলেছি, গীবতে রেখেছি ঠোঁট,
হিংসা সে-তো পান্তা ভাত,
কারণে অকারণে ঈর্ষায় ফুলিয়েছি বুক!

নামাজ করেছি ক্বাযা, পরে পড়বো... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১২৩ বার পঠিত     ৩ like!

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন পদের মর্যাদা রাখতে পারি। প্রমোশনের সাথে সাথে আমি ভল্ট হতে মুক্ত হয়েছি।



মিষ্টি খাওয়ার দাওয়াত রইল ব্লগবাসী। ভালো থাকুন সবাই। ফি... বাকিটুকু পড়ুন

২৮ টি মন্তব্য      ২২৪ বার পঠিত     ৭ like!

মন কথনিকা-৬২১১-১২

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ৯:৩৫

মন কথনিকা-৬২১১
মরে গেলে ভুলে যাবো, তোমায় আমায় সকল মানুষ;
বেহুদাই উড়াই আমরা, আজ এখানে স্বার্থের ফানুস;
ভালো কাজে মত্ত থাকলে, পাবো সুফল পরকালে;
কত পাপে ডুবে থাকি, না জানি কী আছে ভালে!

মন কথনিকা-৬২১২
ব্যস্ত সবাই মাটি দিতে, মরে গেলে আমি তুমি;
সকল বিত্ত ছেড়ে পাবো, সাড়ে তিন হাত মোটে জমি;
সে জমিতে সটান শুয়ে, গোরের আযাব... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৭০ বার পঠিত     ১ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১০৭৬০১১ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ