
নামাজের আহ্বান জানিয়ে মুয়াজ্জিন ঐ দিল ডাক
শুনো মুসলমান, কাজগুলো না হয় থাক্
যাও ওযু ঘরে. ওযু করে নাও
মনটারে শুদ্ধ করো, পবিত্র বানাও।
কত কাজে পার করি বেলা
নামাজেই অবহেলা;
আলসেমী ধরে রাখে আলগোছে, তবুও যাই না ছুটে
সবই পারি করিতে হায়, নামাজে মন নাই মোটে।
দ্বীন ভুলে দিনের কাজে থাকি ডুবে
নামাযের ইচ্ছে যায় কর্পূরের মত উবে,
নামাজে যে খুঁজে পাই পরম শান্তি,
তবুও পথ খুঁজি ভ্রান্তি।
হয়ো না আর পথভ্রষ্ট
নামাজ না পড় যদি, সম্মুখে বিপদ স্পষ্ট;
দুনিয়ার কাজ ফেলে আযানের সুর শুনে,
বুকের ভিতরে যাও নামাজের স্বপ্ন বুনে।
নামাজ ছাড়া গোরের ঘরে
মরবে যে আযাবের ডরে,
সাপ বিচ্ছু - কত কিছু এসে দেহ খাবে কুরে
নামাজে দাঁড়াও, দুনিয়ার মোহ রেখে দূরে।
মরে যেতে হবে একদিন, চলে যেতে হবে সব ছেড়ে,
জেনে বুঝে সব
বসতে চাও তবু-দুনিয়ায় আসন গেঁড়ে
এত শত সুখ পেয়ে - ভুলো না- মহান আমার রব!
আযান শুনলেই মনের মাঠে বসাও মানুষ নামাজের উৎসব।
=========================
©কাজী ফাতেমা ছবি
১৫/০২/২৪
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


