
ও আল্লাহ্ গো তোমার দেয়া, শ' নেয়ামত ধুলায়,
তোমার রহমত তবু যে হায় -শয়তান এসে ভুলায়;
মাটির মাঝে খাদ্য শস্য, আকাশ মাঝে বৃষ্টি,
সব মিলিয়ে রঙ বাহারী - এই দুনিয়ার সৃষ্টি।
ডাকলে তোমায় মনে শান্তি, তবু মোহ টানে,
রঙ দুনিয়ার মোহ ছুঁতে, ছুটি তারই পানে;
মন পাখিটা চঞ্চল ভারী, এদিক ওদিক ছুটে,
দুনিয়ার পাপ এক পলকে, সুখের চোটে লুটে।
কত সুন্দর গড়ে দিলে, এই দুনিয়ার মাটি,
আকাশ নিচে বিছানো যে - সবুজ রঙা পাটি,
বৃষ্টি এলে জমি উর্বর, ফসল ফলায় চাষী,
সোনা ফসল ফললে আহা - চাষীর ঠোঁটে হাসি।
ওগো আল্লাহ্ পাপে ডুবি, শাস্তির কথা ভুলে,
অধিক শান্তি পেতে বারবার, পাপই রাখি তুলে;
দাও বুঝিয়ে বিপদ এনে, জীবন চলার মাঝে,
ঠিক তখনি অনুতাপ হয়, আমার বুকের ভাঁজে।
রঙ হলুদে রঙীন ধরা, ভালো লাগে বড়,
স্বচ্ছ মনে হয় কেন যে, মোহমায়া জড়ো,
অধিকতরো চাহিদাতে - মন কোমাতে থাকে,
মোহ ছুঁতে হই মরিয়া-সময় যে যায় ফাঁকে।
চুপ অনুভব করি মাবুদ, পাপের শাস্তি এ যে,
বুকের মাঝে যাচ্ছে হরদম - ব্যথার বাজনা বেজে ;
তাই তো তোমায় ডাকি মনে, ক্ষমা করো আমায়,
পূন্যিতে দাও ভরে মাবুদ - আমার আমল নামায়।
==============================
©কাজী ফাতেমা ছবি
১২/০৩/২০২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

