somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের চিত্র , একে ধর ওকে মার, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও মাথা গুড়িয়ে দাও, কেও বলে কারো চামড়া তুলে নিব আমরা , আসতে যাইতে দিবনা, রাস্তার দখল ছাড়ব না ইত্যাদির ভিরে আজ দৈনিক প্রথম আলোতে
( সুত্র : বারোজন মানুষের পদযাত্রা, হাতে শান্তির নিশান ও বাংলাদেশের পতাকা তুলে দেয়া ছবিটির সাথে সাদা পোশাকের বারোজন মানুষের পদযাত্রা, হাতে শান্তির নিশান ও বাংলাদেশের পতাকা নিয়ে চল্লিশোর্ধ মানুষের কষ্টকর অভিযানের প্রতি দৃষ্ট আকৃষ্ট হয়েছে ।

সংবাদটি এবং ছবির বার্তা গভীরভাবে উপলব্ধি করে একটি আবেগঘন কবিতা রচনার প্রয়াস নিয়েছি । কবিতায় উথোয়াইংগ্যা মারমা ও তাঁর ১১ সহযাত্রীর ৪৫ দিনের পদযাত্রা, পাহাড়ের সাতটি সম্প্রদায়ের ২৬০ শিশুর পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা এবং এক হাজার শিশুর জন্য একটি মানবিক ক্যাম্পাস গড়ার স্বপ্নকে মূল উপজীব্য হিসাবে তুলে ধরলেও কামনা করছি এটি যেন শুধু একটি শিশু ক্যম্পাসের জন্য পদযাত্রা না হয়ে সারা দেশের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য সমাজের বিবেক, মানবিক দায়িত্ববোধ ও সম্মিলিত সহযোগিতার আহ্বান হয়ে ওঠে , হয়ে উঠে একটি মানবিক বাংলাদেশের প্রত্যাশার অলোক বর্তিকা ।

একটি মানবিক ক্যাম্পাসের স্বপ্নে টেকনাফ থেকে ঢাকা
বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক


বারোজন মানুষ হেঁটে চলে
টেকনাফ থেকে ঢাকার পথে
পায়ে পায়ে স্বপ্ন বোনে
মানবতারই অমলিন রথে।

পরনে সাদা কাপড় হাতে পতাকা
শান্তির নিশান উড়ছে হাওয়ায়
নেই তো কোনো ব্যক্তিস্বার্থ
হাজার শিশুর স্বপ্ন জাগায়।

পাহাড়ের ওই সবুজ বুকে
কত শিশু স্বপ্ন হারায়
ক্ষুধার কাছে শৈশব হারে
শিক্ষার আলো যায় সরে দুরে।

কেউ জানে না তাদের ব্যথা
কেউ শোনে না নীরব কান্না
কত শিশুর চোখের কোণে
জমে আছে বঞ্চনার বেদনা।

কোনো শিশু কি জন্মেছে শুধু
অভাবের বোঝা বইবার তরে?
কোনো শিশুর স্বপ্ন কি তবে
থেমে যাবে দারিদ্র্যের ঘরে?

শিশুর পরিচয় মানুষ সে
তারও আছে বাঁচার অধিকার
শিক্ষা, খাদ্য, চিকিৎসা, নিরাপত্তা
পাওয়া তারই ন্যায্য উপহার।

সেই অধিকার প্রতিষ্ঠার তরে
একদিন নয়, বছরের সাধনা
নয়টি শিশু দিয়ে শুরু হয়েছিল
মানবতার এক আলোকযাত্রা।

আজ সেখানে ২৬০ শিশু
সাত সম্প্রদায়ের মিলনমেলা
চাকমা, মারমা, ম্রো, বম, খুমি
স্বপ্ন বুনছে একই বেলা।

এবার স্বপ্ন আরও বড়
এক হাজার শিশুর আশ্রয় চাই
শিক্ষা, পুষ্টি, চিকিৎসা নিয়ে
নিরাপদ এক ক্যাম্পাস চাই।

যেখানে শিশুর মুখে হাসি
বইয়ের পাতায় ভবিষ্যৎ আঁকা
নিজের ভাষা, নিজস্ব সংস্কৃতি
থাকবে সযত্নে হৃদয়ে রাখা।

উথোয়াইংগ্যা মারমা একা নন
তাঁর সঙ্গে চল্লিশোর্ধ এগারো জন
তাঁদের পদক্ষেপে জেগে উঠুক
মানবতার অমর বাতি।

পঁয়তাল্লিশ দিনের দীর্ঘ পথ
কত ক্লান্তি, কত না ব্যথা
তবু তাঁদের বুকের ভেতর
হাজার শিশুর আগামীর কথা।

হে সমাজ! হে বিবেকবান মানুষ!
একটু দাঁড়াও, শোনো মানবতার আহ্বান
এই পদযাত্রা শুধু বারোজনের নয়
এ আমাদের সবার অভিযান।

আমাদের নীজ সামর্থ্য যতটুকু
সাহায্যের হাত দিই যেন বাড়িয়ে
একটি শিশুর মুখে হাসি ফোটাতে
নিজের হৃদয়টুকু দিই যেন বিলিয়ে।

কেউ দিন শ্রম, কেউ দিন মেধা,
কেউ দিন অর্থ, কেউ দিন পরামর্শ
কেউ ছড়িয়ে দিন এই স্বপ্নের কথা
মানবতার হোক সম্মিলিত স্পর্শ।

সরকার, সমাজ, বিত্তবান সবাই
শিক্ষাবিদ ও মানবহিতৈষী
আসুন, শিশুর পাশে দাঁড়াই
হই তাদের স্বপ্নের সহযাত্রী।

ধর্ম-বর্ণের সবকিছুর ঊর্ধ্বে উঠে
মানুষ হোক মানুষের আপন
একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ
হোক আমাদের শ্রেষ্ঠ অর্জন।

মনে রাখি আজ যে শিশুটি
অভাবের আঁধারে পথ হারায়
সুযোগ পেলে সেই শিশুটিই
আগামীর বাংলাদেশ গড়ায়।

তাই আসুন, হাতটি বাড়াই
শুধু প্রশংসায় নয়, কাজে
হাজার শিশুর স্বপ্নগুলো
বাস্তব হোক আমাদেরই মাঝে।

টেকনাফ থেকে ঢাকা পর্যন্ত
পথের দূরত্ব একদিন ফুরাবে
কিন্তু মানবতার এই পদযাত্রা
প্রজন্ম থেকে প্রজন্মে চলবে।

বারোজনের এই পদধ্বনি
কোটি হৃদয়ে জাগাক আলো
একটি মানবিক ক্যাম্পাস গড়ে
শিশুর ভবিষ্যৎ হোক ভালো।

আসুন, আমরা সবাই মিলে বলি-

কোনো শিশু অবহেলায় পড়বে না ঝরে
অর্থের অভাবে কোনো স্বপ্ন যাবে না মরে
শিক্ষা, খাদ্য ও চিকিৎসার অধিকার
থেকে কোনো শিশু রবে না বাহিরে ।

মানবতার জয় হোক
শিশুর স্বপ্নের জয় হোক
জয় হোক আত্মার আকুতির
জয় হোক সম্মিলিত মানুষের।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:১৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একদিন সত্যরা কথা বলবে, মিথ্যারা লজ্জায় নির্বাসনে যাবে!

লিখেছেন রাবব১৯৭১, ২১ শে নভেম্বর, ২০২৬ ভোর ৫:২৬

একদিন সত্যরা কথা বলবে, মিথ্যারা লজ্জায় নির্বাসনে যাবে!

আত্মপবিত্রতার এক অভিনব রাজনৈতিক মহাকাব্য ...বাকিটুকু পড়ুন

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬


একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গঃ আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)এর দেওয়া রায় এবং রোহিঙ্গা প্রত্যাবাসন....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৪৬

প্রসঙ্গঃ আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)এর দেওয়া রায় এবং রোহিঙ্গা প্রত্যাবাসন....

জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)এর দেওয়া রায় আইনগতভাবে সংশ্লিষ্ট রাষ্ট্রের জন্য মানা বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিল... ...বাকিটুকু পড়ুন

×