প্রসঙ্গঃ আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)এর দেওয়া রায় এবং রোহিঙ্গা প্রত্যাবাসন....
জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)এর দেওয়া রায় আইনগতভাবে সংশ্লিষ্ট রাষ্ট্রের জন্য মানা বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিল করার সুযোগ নাই। ১৯ নভেম্বর ২০২৬ তারিখে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার মামলায় মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আদালত যে ঐতিহাসিক রায় দিয়েছেন, তাও মিয়ানমারের ওপর বাধ্যতামূলক আইনি বাধ্যবাধকতা তৈরি করেছে। তবে বাস্তবে রায় কার্যকর হওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছেঃ
★নিজস্ব বলপ্রয়োগের ক্ষমতা নেইঃ আইসিজে-এর নিজস্ব কোনো আইন প্রয়োগকারী বাহিনী বা পুলিশ নেই। তাই মিয়ানমার স্বেচ্ছায় রায় না মানলে তা সরাসরি কার্যকর করার ক্ষমতা আদালতের নেই।
★ নিরাপত্তা পরিষদের ভূমিকাঃ কোনো দেশ রায় মানতে অস্বীকৃতি জানালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাওয়ার সুযোগ থাকে। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার কারণে সেখানে কঠোর পদক্ষেপ নেওয়া জটিল হতে পারে এবং নিরাপত্তা পরিষদে রাশিয়া এবং চিন নিশ্চিত ভাবেই মিয়ানমারের পক্ষে ভেটো দিবে। কাজেই এই রায়ে রোহিঙ্গাদের প্রাপ্তি যেমন শূণ্য তেমনি বাংলাদেশ থেকেও তাদের প্রত্যাবর্তন হবে না।
★ কূটনৈতিক ও আন্তর্জাতিক চাপঃ রায় কার্যকর করতে মূলত আন্তর্জাতিক সম্প্রদায়ের কূটনৈতিক চাপ, নিষেধাজ্ঞা এবং গণহত্যা সনদের আওতায় অন্যান্য রাষ্ট্রের ভূমিকার ওপর নির্ভর করতে হবে- সেক্ষেত্রেও বাংলাদেশের অবস্থান- যথা পূর্বং তথা পরং।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



