somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাহিদের প্রশ্নফাঁস, দীপু মনির অটোপাস, আমাদের দীর্ঘশ্বাস

২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে, কিংবা কোনো তদন্ত হয়েছে? না। তাহলে নুরুল ইসলাম নাহিদকে গত ১৯শে নভেম্বর কেন গ্রেপ্তার করা হয়েছে? জুলাই কোটা আন্দোলনের মাদ্রাসাছাত্র হত্যা মামলায়।

একজন ৮৪ বছর বয়সী মানুষ ছাত্র হত্যার মামলার আসামি হতে পারেন ? তিনি ২০২৪ সালের সিলেট-ছয় আসনের আমি-ডামী নির্বাচনের এমপি ছিলেন। তিনি কি ছাত্রদের ওপর হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন? আমরা জানি না। তবে অন্তর্বর্তী সরকারের আমলে তাকে কোনো জুলাই হত্যাকাণ্ডের মামলায় আসামি করা হয়নি। দুদক তার বিরুদ্ধে তদন্ত করতে গিয়েও থেমে আছে। তাহলে এখন কী এমন হলো যে তাকে গ্রেফতার করতে হচ্ছে?

আসলে শেখ হাসিনার প্রত্যাবর্তন কিংবা বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনার ঘটনায় সরকার কঠোর অবস্থান নিয়েছে। আওয়ামী লীগের পলাতক ও আত্মগোপনে থাকা বাকি নেতাদেরও গ্রেপ্তার করা শুরু হয়েছে। নুরুল ইসলাম নাহিদের মেয়ের বাসা থেকে গ্রেপ্তারের দৃশ্য নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি।

নুরুল ইসলাম নাহিদের আমলে আমার এসএসসি ও এইচএসসি সম্পন্ন হয়েছে। ভাই-ব্রাদার, বন্ধু, যার সঙ্গেই ফোনে কথা হয়, সেই বলে প্রশ্নফাঁসের জনক ধরা খেয়েছে। আমাদের সময়ে প্রশ্নফাঁস ছিল সবচেয়ে আলোচিত ঘটনা। ২০১৮ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল, তারা নুরুল ইসলাম নাহিদকে কোনোদিন ভুলবে না। প্রায় সব পরীক্ষার প্রশ্নফাঁস হয়েছিল, কিন্তু সাবেক শিক্ষামন্ত্রী কোনো পরীক্ষা বাতিল করেননি।

নাহিদ সাহেবের সম্পর্কে প্রথম জানতে পেরেছিলাম আমার সাংবাদিক মামার কাছে। লোকটা একসময় বাম রাজনীতি করতেন, পরে আওয়ামী লীগে যোগ দিয়ে পাঁচবার সংসদ সদস্য হয়েছিলেন। টিভিতে নুরুল ইসলাম নাহিদকে দেখলেই মামা বলতেন, আওয়ামী লীগ একজন সৎ মানুষকে শিক্ষামন্ত্রী বানিয়েছে। সে সময় মামার কথা চোখ বন্ধ করে বিশ্বাস করতাম। কিন্তু ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় নিয়ে মানুষের মনোভাব একেবারেই নেতিবাচক হয়ে যায়। নুরুল ইসলাম নাহিদের কারণে পুরো একটা প্রজন্মকে প্রশ্নফাঁস প্রজন্ম বলা হয়। এটা ছিল তার বড় ধরনের ব্যর্থতা।

নুরুল ইসলাম নাহিদের গ্রেপ্তার নিয়ে সরকার একটু সদয় হলেও হতে পারে। রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে খুব বেশি পক্ষ-বিপক্ষে যেতে চাই না। কারণ, এরা ব্যক্তিগত জীবনে কে কী করেছেন, সেটা আমরা কেউই পুরোপুরি জানি না। তবে নুরুল ইসলাম নাহিদের আমলে প্রশ্নফাঁস নিয়ে কঠোর তদন্ত হওয়া উচিত। সেই সময়ে যে সব সরকারি কর্মকর্তা, পিয়ন, আমলা জড়িত ছিলেন, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

নাহিদ সাহেবের আমলে এনটিআরসিএর মাধ্যমে এক লাখের বেশি স্নাতক পাশ স্কুল-কলেজে চাকরি পেয়েছেন। তার সময়ে প্রায় ৩৩ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয়েছে। যদিও এর কৃতিত্ব তিনি এককভাবে নিতে পারেন না। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমিনেরও কৃতিত্ব রয়েছে। তবে তিনি একজন ভূমিখেকো ছিলেন। চট্টগ্রামে আমি নিজের চোখেই দেখেছি। তাই এসব কাজের জন্য আসলে কাকে কৃতিত্ব দেওয়া উচিত, মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যাই। মানুষের মধ্যে এত ভেজাল থাকলে সৎ-অসৎ বোঝা কঠিন হয়ে যায়। শেখ হাসিনাও এসব কাজের কিছু কৃতিত্ব পাবেন।

এনটিআরসিএর মাধ্যমে প্রচুর শিক্ষক আবার জাল সনদ নিয়ে শিক্ষক হয়েছেন। এসব কারণে রাজনৈতিক ব্যক্তিদের প্রশংসা করতে খুব একটা ইচ্ছা হয় না। এদের চরিত্র এত জটিল যে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। নুরুল ইসলাম নাহিদ একজন সৎ মানুষ, পিনাকি তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন। তারা একই দল, সিপিবি করতেন। এত সৎ মানুষ হলে মন্ত্রণালয় ছাড়লেন না কেন? নিজের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন না কেন? শেখ হাসিনা কেন তাকে মন্ত্রণালয় থেকে সরিয়ে দেননি?

এরপর শিক্ষামন্ত্রী হয়েছেন দীপু মনি। তাকে আমরা অটোপাসের জনক বলি। ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত অটোপাস ব্যবস্থা চালু হয়েছিল, যার পেছনে দীপু মনির ভূমিকা ছিল অনেক। দীপু মনিও এখন জেলে। এরপর এলো অন্তর্বর্তী সরকার। এই সরকারের ওপর খুব দ্রুতই নাখোশ হয়েছিলাম একটা কারণে, তা হলো এইচএসসি ব্যাচ ২০২৪।

শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময়ে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল। কিছু পরীক্ষা অনুষ্ঠিতও হয়েছিল। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এইচএসসি পরীক্ষার্থীদের অনেকে জুলাই যোদ্ধা হয়ে যান। অন্তর্বর্তী সরকারের শিক্ষাবিষয়ক উপদেষ্টা হয়েছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও নাগরিক সমাজের একজন, যার নাম ওয়াহিদুজ্জামান মামুন। মির্জা ফখরুলের বন্ধু, এতটুকুই জানি। পত্রিকায় তার বেশ নামডাক দেখেছিলাম।

প্রায় চারশত এইচএসসি পরীক্ষার্থী, যারা জুলাই যোদ্ধা, শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও দিয়েছিল। আমার এখনো স্পষ্ট মনে আছে। ভয়ে উপদেষ্টা সাহেব সবাইকে অটোপাস দিয়ে দেন। কয়েক লাখের মাঝে মাত্র চারশ জন মিলে এভাবে মন্ত্রণালয় ঘেরাও দেওয়ায় আমরা বিস্মিত হয়েছিলাম। আরও অবাক লেগেছিল, এসব ছেলেপেলের ভয়ে একজন শিক্ষা উপদেষ্টা কীভাবে এমন সিদ্ধান্ত নিতে পারেন? সারজিস আলম, হাসনাত আবদুল্লাহকে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখিনি।

অভিভাবক, নাগরিক সমাজ কিংবা সংবাদমাধ্যমে এটা নিয়ে তেমন কোনো প্রতিবাদ বা লেখালেখি হয়নি। দরকার হলে পরীক্ষা দুই মাস পিছিয়ে যেত, কিন্তু এভাবে পরীক্ষা না নিয়ে অটোপাস দেওয়ায় আগের ধারাবাহিকতা বজায় থাকল। সেই সঙ্গে শিক্ষার্থীদেরও চরম ক্ষতি হলো।

বর্তমানে শিক্ষামন্ত্রী হয়েছেন এহসানুল হক মিলন। তার আমলে এইচএসসিতে প্রায় ৪৮ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে। তাদের আবার সম্পূরক পরীক্ষা নেওয়া হবে। কিন্তু এনটিআরসিএ নিয়োগ নিয়ে তার আমলে নতুন করে ঝামেলা শুরু হয়েছে। শিক্ষক নিবন্ধনের নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে না। চূড়ান্ত নিয়োগক্ষমতা এনটিআরসিএর হাত থেকে স্কুল-কলেজের পরিচালনা কমিটির হাতে চলে যাওয়ার আশঙ্কা করছে ছাত্রসমাজ।

আওয়ামী লীগ আমলে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৫ নিয়ে প্রচুর নেতিবাচক কথা শুনতাম। এখন দেখি সংসদে প্রধানমন্ত্রী এই প্রকল্প নিয়ে কথা বলছেন। এরকম প্রকল্প আরো হয়েছিল। প্রচুর অনুদান ও ঋণ পেয়েছে বাংলাদেশ। কিন্তু এত টাকা খরচ করার পরও বাচ্চারা ঠিকমতো গণিত ও ইংরেজি পারে না। অনেক শিক্ষার্থী আবার বইয়ের লেখা বুঝতে পারে না। এখন বিশ্বব্যাংক বইয়ের লেখা পড়ে বুঝতে পারার জন্য ৪০ মিলিয়ন ডলার দিচ্ছে।

নতুন সরকার আসার পর প্রাথমিক শিক্ষা নিয়ে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে। কিন্তু পিইডিপি-৫ নিয়ে আরও গভীরভাবে বিশ্লেষণ করার দরকার ছিল। আওয়ামী লীগ আমলে হিট প্রকল্পে প্রায় ৪০০০ কোটি টাকা লোপাট হয়েছিলো । সেই প্রকল্প বর্তমান সরকার চালু রেখেছে। এত বিতর্কিত প্রকল্প চালু রাখলে পরবর্তীতে কঠিন সমস্যায় পড়তে পারেন আমাদের শিক্ষামন্ত্রী।

বিশেষ করে নিয়োগ ক্ষমতা কমিটির হাতে চলে গেলে মনে হয় না ছাত্রসমাজকে ঠেকাতে পারবেন। আমরা বিশ্বাস রাখতে চাই, শিক্ষামন্ত্রী অবশ্যই আগের মন্ত্রীদের মতো হবেন না। তার কাছ থেকে এতটুকু প্রত্যাশা করতেই পারি।

ফটোকার্ড : ঢাকা ট্রিবিউন

সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

একদিন সত্যরা কথা বলবে, মিথ্যারা লজ্জায় নির্বাসনে যাবে!

লিখেছেন রাবব১৯৭১, ২১ শে নভেম্বর, ২০২৬ ভোর ৫:২৬

একদিন সত্যরা কথা বলবে, মিথ্যারা লজ্জায় নির্বাসনে যাবে!

আত্মপবিত্রতার এক অভিনব রাজনৈতিক মহাকাব্য ...বাকিটুকু পড়ুন

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬


একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

×