
জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।
জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ মহাসুখে, কারো মুখ গুমরা,
না ঠোঁট খুলে দাও, আজ আমাদের স্বাধীনতা
রেখো না মনে এসব আজ, মন খোলে বল কথা!
খানাদানার এ আয়োজনে বড্ড সুখ মনে আজ
তুলো সমস্বরে অতীত স্মৃতির আওয়াজ,
ভুলে যেয়ো বিগত দুঃখবোধ
আজ আমাদের মন উঠোনে ওঠবে সুখ রোদ।
চায়ের আড্ডায় বলে যেয়ো
তোমরা কেমন আছো প্রিয়,
সেই যে চলে গেলাম যে যার মত
আর পারিনি এক সঙ্গে হতে, বুকে আক্ষেপের ক্ষত।
যে যার মত পেতেছো সংসার
কেউ হয়েছো হয়তো সুখি, কেউ ব্যথায় অসাড়,
তবুও দেখো জীবন বয়েই গেল,
কেউ গুছিয়েছো, কারো জীবন এলোমেলো।
তারপরও আলহামদুলিল্লাহ আমরা বেঁচে আছি
সময় খেলছে কেবল কানামাছি,
চায়ের কাপের জল হয়ে যাবে হিম শীতল
তবুও আমাদের গল্প হবে না শেষ, আমরা হারাবো আজ সুখের অতল।
===================================
©কাজী ফাতেমা ছবি
০১/০২/২০২৪
এই দিনে প্রিয় বান্ধবীর সাথে দেখা হইছিল। ব্যারিস্টার সুমনের বোন পিনু আমার ক্লাসমেট, প্রিয় বান্ধবী। আমেরিকায় বসবাস বর্তমানে। সময় দ্রুত চলে যায়
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


