
রবের রহমত ভরা দিনগুলো এই;
যেন শুভ্র ফুলের মত, পবিত্র সুন্দর মনোহর,
দিন যেন রহমতের বৃক্ষ
তার ডাল ছুঁয়ে ফুটে আছে রমজান ফুল
কী সুখ ছোঁয়া এই প্রহর।
বান্দার কল্যাণের জন্য আমার রব
বসিয়েছেন ধরায় মিহি হাওয়ার উৎসব
সে উৎসবে দিয়েছি যোগ
বুকে তাই রিনিঝিনি বাজে সুখ কলরব।
রমজান বৃক্ষে ফুটে আছে
রহমত, মাগফিরাত আর নাযাত
আমরা সে ফুল ছুঁয়ে থাকি দিনভর;
ঘ্রাণ বিলায় সে ফুল.......সে ফুল পারিজাত।
শুভ্র ফুলের রঙে মন থাকুক সেজে;
মন থাকুক রবের ইবাদতে মগ্ন ;
যত নেকি রমজান ফুলের বুকে, তুলে নিই অনায়াসে
বয়ে যেতে দেব না এ মহিমময় লগ্ন।
মনের শাখে শাখে ফুটুক আহা
শুভ্র রঙ রমজান ফুল;
রবের কাছে অনুতাপে পুড়ি, বিগত পাপ করে দাও মাফ
ও রব ফুল করে দাও জীবনের সব ভুল।
=======================
©কাজী ফাতেমা ছবি
০৯/০৩/২০২৫
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



