=যাচ্ছি চলে অতীতে আজ=
০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

©কাজী ফাতেমা ছবি
যাচ্ছি চলে পিছন পানে,
স্বাধীন ছিলাম যেথায়,
মন পুড়ে যায় এখানটাতে
বেহিসেবি ব্যথায়!
টাইম মেশিনে রাখলাম দু'পা
যা নিয়ে যা আগে,
যেখানটাতে সময় ছিল
কেবল আমার বাগে!
বৃষ্টি ভেজা দিনগুলো সেই
হবে আবার ধরা,
আজ এখানে বিষণ্ণ খুব,
মন উঠোনে খরা!
ভেজা ঘাসে পা ফেলতে যাই
পিছন দিকে ফিরে,
হারাবো সেই অতীত দিনে
তুমুল বৃষ্টির ভিড়ে!
ইট সুরকির এই শহরটাতে,
নোংরা জলে ভরা,
মানুষের মন কেমন যেন
পাথর দিয়ে গড়া!
উচ্ছ্বল সেসব দিনের বুকে
যাবো ফিরে আমি,
নাচবো হাসবো করবো সেথায়
যা ইচ্ছে পাগলামি!
পুকুর জলে কাটবো সাঁতার,
ভিজবো বৃষ্টির জলে,
শুনবো নিরব বৃষ্টির আওয়াজ
ডুবে জলের তলে।
যাচ্ছি ফিরে অতীত বেলা,
রঙ বাহারী দিনে,
বাঁধবো আবার ফড়িঙ প্রহর
ভালোবাসার ঋণে!
(০১-০৭-২০২০)
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন
সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে...
...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ...
...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ""৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুন