somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=ফুলের ছB=

২৭ শে মে, ২০২৪ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
০১।



=মনটা হোক ফুলের মত=
ফুল দেখে যেমন মন হয় পবিত্র, সুন্দর
ফুলের মতই শুদ্ধ হউক হৃদ বন্দর;
ফুলের রঙ দেখে সুখের মোহ চোখে লাগায় ধাঁধা
মন যেন সদা থাকে শুদ্ধতার সুতায় বাঁধা।

বিভিন্ন সময়ে তোলা কিছু ফুলের ছবি। আশা করি ভালো লাগবে। এগুলো এস নাইন প্লাস দিয়ে তোলা।

০২। =গোলাপী মশরোজে বসে না প্রজাপতি=
রোদে পুড়ে মশরোজ
দেখি তারে রোজ
তার বুকে প্রেম প্রজাপতি বসে না উড়ে এসে
তুই কী বিরহে পুড়িস মশ? তুইও কী রোজ যাস বিষাদে ভেসে?



০৩। =বিরহের রঙ নীল=
এসো তোমায় রঙ শেখাই, বিরহের রঙ কী বলো দেখি
-সবুজ,
ধ্যত কিছুই জানো না একি
তুমি কী অবুঝ;
বিরহের রঙ নীল, বিষাদের রঙও নীল
তুমি বিরহ দাও, নীল রঙে ভাসিয়ে বিষে ভরো দিল।



০৪। =হৃদয় যেন রক্তজবা রঙ=
অবহেলার রক্তক্ষরণ হৃদয়ে জমা হয় ধীরে;
তুমি রক্তজবা চিনো অথচ রক্ত ক্ষরণের রঙ চিনো না;
তুমি কী জানো কষ্টের রঙ যে লাল?
তুমি এক নিরামিষ প্রেমি......মনে তোমার ভরা গোলমাল।



০৫। =আমায় হিমু রঙ শাড়ী দিয়ো=
একদিন জৈষ্ঠ্যের আম পাকা রোদে তুমি আমি
করবো এমন একটা পাগলামি
এই শুনো না তুমি হিমু রঙ ফতোয়া পরে নিয়ো
আমি পরবো হিমু রঙ শাড়ি.......
বাহিরে বেরোলেই হাতে একটা হিমু রঙ গোলাপ দিয়ো।
দেবে?



০৬। =চোখ ঘুরিয়ে দুনিয়াটা দেখো বন্ধু=
এই যে যাচ্ছো আর যাচ্ছো, পথেই ফুটে আছে বুনোফুল
আমার চোখ পড়তে যে হয় না ভুল
আমি তাকিয়ে দেখি বুনোফুলের রূপ
তুমি সম্মুখে তাকিয়ে হাঁটো, থাকো নিরব চুপ।



০৭। =বৃষ্টিতে ভিজলো না রঙ্গন=
বৃষ্টি আসলো ভিজলো না রঙ্গন ফুল
দেখেছো তার রূপ অতুল
ঝরে গেল সে, আর বৃষ্টি এলো;
দেখলে না, বিগত দিনে তার উপর কতই না রোদ এলো গেলো।



০৮। =হলুদ ফুল কী ভালোবাসো=
তোমায় দেব সন্ধ্যা মালতি, হলুদ রঙ ফুল
কী সুঘ্রাণ, হাতে নিয়ে দেখো হারাবে সুখের কূল;
তোমায় দেব হিমু রঙ ফুল
মান অভিমান আর ভেঙ্গে যাবে বিগত ভুল।



০৯। =মন আমার গোলাপী রঙ ফুলের মত=
কেমন যেন আহ্লাদী আবেগী এই মন, যেন গোলাপী ফুল
মন বুঝতে তোমারাই ভুল;
অথচ এই নরম মনের কোলে মনটা পারতে দিতে সঁপে
তুমি হিসাবী মানুষ, বলো, করো, হাঁটো......সবই মেপে মেপে।



১০। =মন উদাস হয়ে যায় যখন=
মন যখন মন্দ, কত যে দ্বিধাদ্বন্দ্ব
মান অভিমান আর কষ্ট পুষি মনে
হারাই জীবনে সুখের ছন্দ
তুমি ফুল দিয়ো, কিছুটা ক্ষণ থেকো আমার সনে।



১১। =এক ঝাঁক ফুল ভালোবাসা তোমায় দিলাম=
নেবে ফুল, নাকি নেবে মন?
এসো ফুলে ফুলে দিই সাজিয়ে মন উঠোন;
এসো বসো পাশে, শুনো ভ্রমনের সুর গুঞ্জরণ
এই যদি বলি ভালোবাসি, মনে জাগে সুখ শিহরণ?



১২। =বেগুনী রঙ ভালোবাসা আমায় দিয়ো=
দিয়ো জারুল ফুল, অথবা শিমুল
দিয়ো কৃষ্ণচূড়া অথবা বকুল
দিতে পারো বেলী, চম্পা চামেলী
তুমি ভালোবাসি বললেই, আমি সুখে ডানা মেলি।



১৩। =হলুদ রঙ প্রিয় আমার=
যেমন দুপুর রোদ্দুর প্রিয়, হলুদ রঙও প্রিয়
তুমি পারলে হলুদ ফুল দিয়ো
দিতে পারো শাপলা অথবা পদ্ম একশত দুই
ইচ্ছে করে মন বাড়িয়ে মনটা তোমার ছুঁই।



১৪। =এই যে কোথায় তুমি=
দেখে যাও মনের শাখে ফুটেছে ফুল
মেলেছে পাপড়ির ডানা
না এসে করো না ভুল
এই তুমি কী জীবনেও ভালোবাসি বলবে না?



১৫। =মনের প্রেম যেন শুকনো ফুল=
শুকিয়ে গেলো মন, তুমি ছুঁয়ে দেখলে না
মনের পটে প্রেম আর আঁকলে না;
মনে প্রেমের পাপড়ির হাজার ডানা;
তুমি সে পাপড়ি না ছুঁইলে মনে শান্তি মিলবে না।



সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০২৪ বিকাল ৪:১০
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

×