
©কাজী ফাতেমা ছবি
যে চাষী পরম যত্নে লাঙল চষে চষে মাটি করে উর্বর
ফসলের বীজ বুনে নিড়ানীতে তুলে আগাছা
যে চাষীর হাতের আঙ্গুলের ছোঁয়ায় উঠে আসে সোনার ফসল
সে চাষীর কেনো দিতে হয় মাথায় হাত?
যে কৃষাণ ভাই, মাথায় গামছা বেঁধে নামে জমিনে
পূর্বাশার সূর্য উঠার সাথে,
যে কৃষাণের দেহের ঘামে উঠে আসে ফসল, সবজি
যে কৃষাণের মাথায় কেনো ঋণের বোঝা?
যে চাষী জৈব সার দিয়ে ফসল ফলায় নির্বিষ,
যে চাষীর ক্ষেত ভর্তি সবুজ সোনালী, রূপালী ফসল
যে চাষীর মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রমে
তুলে আনে ঘরে, বেগুন আলু টমেটো নানান সবজী
সে চাষী কেনো দুর্মূল্যের বাজারে পায় না ন্যয্য মূল্য।
মহাজন, আড়তদার কৃষকের বুকে বসায় ছুরি
কমমূল্যে কিনে অধিক মূল্যে বাজারে ছাড়ে ফসল';
ওরা গোলা ভরে রাখে-দুঃসময়ে বাজারে ছাড়বে বলে
ফসল সবজীতে বিষ মিশিয়ে, ওরা হয় নিরব ঘাতক
অথচ
ওদের পকেট ভারী, ওরা কিনে গয়না গাটি শাড়ি
ওদের ঘরে কোরমা পোলাও গোশত,
ওরা ধনে, জ্ঞানে সর্বদা থাকে সুস্থ।
কৃষকেরা কেনো তবে কষ্টে দিনাতিপাত
পাটের শাড়ি, মাটির হাঁড়ি,
সন্তানের পড়াশুনা, অসুস্থ বাবা
ওদের ঘরে কেন অভাবের থাবা;
মায়ের শখের চুড়ি, পারে না হতে ইচ্ছে ঘুড়ি;
অভাব অনটনে কেনো ওদের জীবন
যেখানে আড়তদারের হয় ওদের বুকে পা রেখে সুখের ভূবন।
যে রিযিক মুখে তুলে ওরা হাসে দম্ভের হাসি.......
অসম্মানে রেখে চাষীদের হাসি, ওরাই সমাজের সর্বনাশী।
যেখানে মিলে না কৃষকের ঘাম জড়ানো ফসলের সঠিক মূল্য
যে মূল্য দিতে কৃষকের ঘাড়ে ঋণের লাগে তকমা;
সার বীজ কীটনাশক কিনতে গিয়ে কৃষকের জীবন নাভিশ্বাস
অথচ যতটুকু খরচা হলো ফসল বুনতে
তার চেয়ে ঢের কম টাকা আসে পকেটে
কষ্টই তাদের হয় সদা গুনতে।
(১৩-০৬-২০১৯)
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২৪ বিকাল ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



