আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও শোনার আমন্ত্রণ রইলো।

কন্যা আপন সাজন সাজে রে
জলে যায় যুবতী কন্যা রে
কন্যা তৈলীর বাটে
সাবান হাতে নাইতে যায় সে জলের ঘাটে
কত সখী চলে সাথে
ঠমোকে ঠমোকে কন্যা
আগে আগে চইল্যা যায়
তারপর, ঘাটে যাইয়া
এদিক ওদিক দেখে চাইয়া
কি জানি সে করতে চায়!
কন্যা খাড়ু মার্জন করতে চায়
জলে যায় যুবতী কন্যা রে!
কন্যা খাড়ু মার্জন কইরা শেষে
সাবান মাখায় মাথার কেশে
কতো সখী আশেপাশে
হলুদ মাখে কন্যার গায়,
কেহো হাতে কেহো মুখে
হলুদ মাখে মনের সুখে
নয়ন জুড়ায় তারে দেখে
কতো সুন্দর দেখা যায়!
তারপর ধীরে ধীরে
গলা জলে নাইম্যা কন্যা
গলা মাঞ্জন করে শেষে
ধীরে ধীরে ডুব দেয়।
যেন আকাশের চান ডুবে যায়
জলে যায় যুবতী কন্যা রে!
কন্যা ডুব দিয়ে আসে
যখন মধ্যে জলে যেমন পদ্ম ফোটে
ঢেউগুলি টলমল, খেলা করে কন্যার গায়,
সর্বো অঙ্গন মাঞ্জন করে
খাড়া হইলো ঘাটে পরে
মাথার কেশে ঝুলে পড়ে
তখন কেমন দেখা যায়।
যেন পুর্নি মুখের মধ্যে জলে রে,
জলে যায় জইবতী কন্যা রে!
আহা, সখীরা সব
তারে ধরি
পড়াইলো নিলাম্ভরী
হাতে পড়া রেশমি চুড়ি
কানে পড়া ঝুমকা ফুল,
গলে দিলো গজোমোতি
অঙ্গে কতো জ্বলে মতি
তারপর বান্ধে চুল।
সখীরা সব বলে কথা
আনো দেখি পানের বোটা
কপালে দাও চন্দন ফোটা
সাজাও যতো মনে চায়।
তারপর, অবশেষে
সখীরা সব কাছে এসে
ঘিরে বসে চারি পাশে
মাঝখানে কে আসে।
মাঝি আকাশের চান হাসে রে
জলে যায় যুবতী কন্যা রে!
কন্যা আপন সাজন সাজে রে
জলে যায় জৈবতী কন্যা রে!
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


