গত দুই পর্ব মিলিয়ে দিয়েছিলাম মোট ১০ টি অদ্ভুতূড়ে হোটেল বা থাকার জায়গার খবর।আজকে আরো নতুন ৫ টি জায়গা সম্পর্কে জানবো।
১।Svinoey Lighthouse:



এটির লোকেশান Herøy, Norway।এটি মূলত একটি লাইটহাউজ যা একটি পাথুরে দ্বীপের মধ্যে অবস্থিত।এবং এতে শুধুমাত্র হেলিকপ্টার অ্যাক্সেস রয়েছে।একবার চিন্তা করে দেখুন,বন্ধুরা মিলে সেখানে সারাটাদিন যদি থাকেন কেমন মজাটাই না হবে!!! Svinoey তে ১১ জনের মতো একসাথে থাকবাট ব্যাবস্থা রয়েছে।গোটা লাইঠাউজটিতে রয়েছে ৪টি double rooms প্লাস ৩টি single rooms। গোটা দ্বীপটির দৈর্ঘ্য হলো প্রায় ৯০০ মিটার।এখানে থাকতে হলে আপনার খরচ পড়বে $250 এর মতো।
২।Shu’mata camp:





এটির লোকেশান Kilimanjaro, Tanzania তে।লোকেশান শুনেই বুঝতে পারছেন।বিখ্যাত কিলিমানজারো পর্বতের পাশেই এই ক্যাম্পটি অবস্থিত।ওয়াইল্ড অ্যাডভেন্চার আর সাফারি রোমান্সের জন্য আদর্শ এই প্লেসটি। তাঁবুর বারান্দা দিয়ে চোখে পড়বে কিলিমানজারোর অপরূপ দৃশ্য।Luxury কিংবা Special Occasions এর জন্য এখানে থাকতে হলে আপনার খরচ পড়বে US $400 to $550 এর মতো।তবে বর্ষাকালে এই ক্যাম্পটি বন্ধ থাকে।
৩।Ariau Amazon Towers Hotel:



লোকেশান Manaus, Brazil এ।সেই বিখ্যাত Amazon Rainforest।Negro River এর পাশেই এই হোটেলটি অবস্থিত।আমাজানে রয়েছে মোট দুইটি মৌসুম, একটি হলো rainy season আরেকটি dry season.
Rainy Season তি শুরু হয় December থেকে June.পর্যন্ত।আর Dry Season টি July থেকে November পর্যন্ত বিস্তৃত।honeymooners দের জন্য বিখ্যাত এই জায়গায় থাকতে হলে আপনার খরচ করতে হবে US $400 থেকে $550 পর্যন্ত।
৪।Torre Prendiparte:




এটির লোকেশান ইতালির Bologna, Emilia Romagna তে।এটি একটি তাওয়ার যা ৯০০ বছর পুরোনো।গোটা টাওয়ারটিতে মাত্র দুইজনের জন্য থাকবার ব্যাবস্থা রয়েছে। কি থাকবেন সেখানে নাকি ৯০০ বছরের পুরোনো টাওয়ার কখন হেলে পড়ে সে ভাবনায় মশগুল হবেন?? যাই হোক, টাওয়ারটির উচ্চতা প্রায় ৭০ মিটারের মতো।থাকতে হলে খরচ পড়বে প্রায় US $250 থেকে $400 ডলারের মতো।
৫।Magic Mountain Hotel:




লোকেশান Panguipulli, Chile।এটি দেখতেই কেমন জানি আজব কিসিমের।একটা পর্বতের মতোন জিনিস, তার উপর দিয়ে বইছে ঝরণা।সেইটার ভিতরে রয়েছে থাকার ব্যাবস্থা।এর আরেক নাম fairytale mountain।এখানে থাকবার পাশাপাশি রয়েছে hunting কিংবা fishing করার সুবিধা।গোটা বিল্ডিংটিতে রয়েছে সর্বমোট ১৩ টি রুম।থাকতে গেলে আপনার খরচ পড়বে US $250 থেকে $400 পর্যন্ত।
(শেষ)
পৃথিবীর যতো অদ্ভুতূড়ে থাকার জায়গা (ছবিব্লগ: পার্ট ২)
পৃথিবীর যতো অদ্ভুতূড়ে থাকার জায়গা (ছবিব্লগ: পার্ট ১)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

