আমার প্রিয় পোস্ট
- সামুর সব রেসিপি পোস্ট
[আপডেট * ~ ৫ ~ *] - বাবুনি সুপ্তি
- সহজেই মুছে ফেলুন উইন্ডোজের যেকোন ভার্শনের ভুলে যাওয়া এ্যাকাউন্ট পাসওয়ার্ড (ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে) - নাফিস ইফতেখার
- আমার প্রিয় কিছু ইন্ডিয়ান ইংরিজি এবং হিন্দি মুভির তালিকা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- ওই ছোটোলোকের পোলাটা কিন্তু বীরপ্রতীক ছিল - অমি রহমান পিয়াল
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- যেসব সিনেমাখোররা অ্যানিমেশন মুভি দেখেন না তাঁদের জন্য একটি প্রেসক্রিপশন - অপরিচিত_আবির
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- আর্চিস গ্যালারী পেরিয়ে... - আনোয়ার সাদাত শিমুল
- জায়নিস্টদের অবিসংবাদিত নেতা এবং ইসরায়েলের প্রথম রাষ্ঠ্রপতি ডঃ চ্যাইম ওয়াজম্যানের সাথে ইসরাইল প্রতিষ্ঠা বিষয়ে কথোপকথন। - নরাধম
- আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীতের অ আ ক খ - অপ্সরা
- আপনার শোনা বাংলা বেস্ট রোমান্টিক গান কোনটা ?(রিপোষ্ট) - নিঃসঙ্গ
- ছাওয়াল ও জওয়াব ৪ : বক্রপথে শয়তানের কুমন্ত্রণা - বিপ্লব০০৭
- চিটির রান্নাঘর থেকে ঐতিহাসিক রেসিপি- রসমালাই - চিটি (হামিদা রহমান)
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ইউটিউবে আপনারা কি মাস্টারপিস সিনেমাগুলো দেখেন? - ফাহমিদুল হক
- জ্ঞানপিপাসুদের জন্য কিছু ফ্রি ই-বুক সাইট - রাকিব
- নেট থেকে মোবাইলে ফ্রি sms - সীমানা পেরিয়ে
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- সব বাবারা দেখতে এক রকম! - মানবী
রোজনামচা
১৫ ই মে, ২০০৯ রাত ৯:০৭
প্রত্যেকদিন ঘুম থেকে উঠার সময় চিন্তা করি ছুটি নিয়ে নেবো। অফিসে আসার পর কাজের চাপ আর নানাবিধ চিন্তায় ছুটি পিছানো হচ্ছে। ম্যানেজারের রিকোয়েষ্ট কানে না নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। ছুটি নিলেও সময় কাটতে চায় না। আমার দেশে দৌড়ানোর ঝামেলা কম। তাই নো টেনশন।
দুই বছরের ডেভোলপমেন্ট (বেবী) অবশেষে রিলিজ হচ্ছে। (এখানে সবারই মোটামুটি একটা বেবী (ডিভাইস) আছে। আমার ডিভাইস ছিলো কন্ট্রোল ডিভাইস (C434 ) (যারা সাবস্টেশন অটোমেশনে কাজ করেন উনারা বুঝবেন। বাকীদের না বুঝলেও চলবে
)। ডিভাইসটা একটু গোপনীয়। আমাদের জার্মান সেকশনে কন্ট্রোল ডিভাইস ডেভোলপ করার পারমিশন নেই। কন্ট্রোল ডিভাইগুলো খুবই রিলায়েবল হতে হয় (সাবস্টেশন অটোমেশনের হৃদপিন্ড বলা যায়)। অনেক অনেক সিকিউর এ্যালগোরিদম প্লাস হার্ডওয়্যারও দামী। এজন্য এন্ড ডিভাইসের দামও বেশী। ফ্রান্স নিজেরা এগুলো ডেভোলপ করে। আমাদের কাস্টমার প্লাস ইন্জিনিয়ারের ডিমান্ড খুব একটা কেয়ার করে না। তাই ম্যানেজার, ইন্জিনিয়ার, মার্কেটিং লোকজন বসে নতুন আইডিয়া নিয়ে নিজেদের মতো কন্ট্রোল ডিভাইস বানানোর পরিকল্পনা নিয়েছিলো। যেহেতু হিডেন তাই ডেভোলপমেন্টে সময় বেশী লেগেছে। আমি এই ডিভাইসকে ড্রিম ডিভাইস বলি। এতো এতো ফাংশন অন্য কোন কন্ট্রোল ডিভাইসেই নেই (২৪ সুইচ+সার্কিট ব্রেকার কন্ট্রোল, মনিটর, ৮৮ কমান্ড, ২২৪ সিগনাল, ১২৮ লজিক, ২ টা CT/VT Board ..ইত্যাদি)। এতো এতো ফাংশন যে ম্যামোরী মেনেজমেন্টে মোটামুটি জান কয়লা (প্রসেসর ইন্টেল৩৮৬)। এরমধ্যে IEC 61850 প্রটোকল ডেভোলপমেন্ট![]()
। লোকজনের এতো এতো ডিমান্ড দেখে একবার মনে হয়েছিলো চাকরী ছেড়ে দৌড় দেই। একবার মিটিংয়ে বলেছি তোমাদের এতো ডিমান্ড থাকলে একটা Core-Duo প্রসেসর নিয়ে নিলেই তো হয়
। ম্যানেজার বুঝতে পেরে একটু সান্তনার বানী শুনালেন। এই বছরেই নাকি নতুন প্রসেসর আসতেছে। সাথে উনি আরও একটি সুসংবাদ জানালেন প্রসেসর ডিজাইনের কাজ আমাকেই করতে হবে। শুনে কিছুক্ষন চুপ করে বসে ছিলাম। আর ভাবতেছিলাম- যায় দিন ভালো, আসে দিন খারাপ
। কোন দু:খে যে বলতে গিয়েছিলাম। Assembly language ভালো লাগে না ![]()
![]()
![]()
![]()
চুরাই পথে বানানো হয়েছে তাই কোন অফিসিয়েল রিলিজ হয়নি। না হলে আজ কিছু খাবার, শেম্পেনের বোতল খোলা হতো![]()
রিলিজের পর এখন একটা সুনামীর অপেক্ষায়। কতো যে প্রবলেম আসে আল্লাহ জানে
। কোম্পানীতে অনেকরকমের টেষ্ট হয়েছে কিন্তু আসল টেষ্ট হবে সাইটে।
![]()
অবশ্য পুরনো ডিভাইস রিলিজ হওয়ার আগেই নতুন একটা বেবী আমার আন্ডারে। এইবার ফিডার প্রটেকশন। লে হালুয়া
। এখন মনে হচ্ছে কন্ট্রোল ডিভাইসই ভালো ছিলো। রিলিজের তারিখ সেপ্টেম্বর। কিন্তু অলরেডি ৯৫% ডেভোলপমেন্ট শেষ। গত পরশু বোর্ড মিটিংয়ে সবাই প্রশংসা করলো। আমার কাছে মনে হলো ফাউ প্রশংসা। কতোটুকু কি হয়েছে সেইটা তো আমি জানি
। অবশ্য কলিগকে কানে কানে বল্লাম আসল কাজ বাকী। টেস্টিং করতে গেলে বুঝা যাবে কি ডেভোলপমেন্ট হয়েছে এতোদিন![]()
পুরনো ডিভাইসের রিলিজ প্লাস নতুন প্রজেক্টের কাজ প্রায় শেষ। সেই দু:খে এক সপ্তাহ ছুটি নিয়ে নিলাম। কিন্তু ছুটিতে কোন কাজ নেই প্লাস ছুটিতে ঘুমও আসে না। কিভাবে যে ছুটি কাটাই (চিন্তার ব্যাপার)। ভাবলাম ছোট বোনকে নিয়ে বার্লিন থেকে ঘুরে আসি। ট্রেনের টিকিটের দাম দেখে মোটামুটি বাদ। এই দামে তো প্যারিস, ইতালি ঘুরে আসা যাবে। আর উনার মতো একজন ডিসটার্বকে নিয়ে ৫ঘন্টা ড্রাইভিং করে যাবার শখ নাই। এখন প্যারিসে যেতেও ভালো লাগছে না। মাত্র কয়েকমাস আগে ঘুরে আসা হলো। উনাকে প্যারিস, লন্ডন নিয়ে যাবো বলে অনেকদিন মুলা ঝুলাই রাখছি। শেষ পর্যন্ত হয়তো শুয়ে বসে, ছবি দেখে ছুটি শেষ। আগামী ২/৩মাস যে কি ঝড় যাবে সেই চিন্তায় এখনই মন খারাপ
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০০৯ রাত ১২:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আমি বস না রে ভাই। সামান্য একটু কাজ করি।
প্রটেকশন/ কন্ট্রোল ডিভাসগুলোতে খুব হাই স্পীডের প্রসেসর দরকার হয় না। এক একটি সাবস্টেশনে অনেক রকমের ডিভাইস ব্যবহার করা হয় (frequency protection, overcurrent/overvoltate protection,busbar,motor-protection,Transformer protection, etc)। খুব হাই স্পীডের প্রসেসর ব্যবহার করলে দাম / জায়গা বেশী পড়বে। সাবস্টেশনের ডিভাইসগুলো সাইজের নির্দিষ্ট পরিমান আন্তর্জাতিকভাবে ঠিক করা থাকে। তাই দাম বেশী হলে অথবা পরিমানের অধিক জায়গা ব্যবহার করলে কাষ্টমার কিনবে না।
তখন ৮০০ কেভি সাবস্টেশনে হয়ে না এসে ডাইরেক্ট লাইন
।
Core Duo এর কথা ফাজলামি করে বলেছিলাম। ইন্টেলের ৩৮৬ থেকে ৪৮৬ এ যাওয়া যাচ্ছে না। আর Core Duo তো স্বপ্ন। সাবস্টেশনের ডিভাইসগুলো GUI খুব বেশি দরকার পড়ে না। GUI কন্ট্রোল সেন্টারের জন্য। (আপনি মনে হয় জানেন)।
সার্কিট ব্রেকার/রিলে ডিজাইন আমাদের করতে হয় না। ঐগুলো কন্ট্রোল প্লাস প্রটেকশন করতেই ঘাম ছুটে যায়। কারেন্ট /ভোল্টেজের মিলি সেকেন্ডে পরিমাপ করে ডিসিশন নিতে হয়। আজ একজনকে বলতেছিলাম খুবই শীঘ্রই আমাদের মনে হয় ন্যানো সেকেন্ডে কারেন্ট, ভল্টেজ নিয়ে কাজ করতে হতে পারে। কাষ্টমারের যে ডিমান্ড তাতে মনে হয় ১ ওয়াট এনার্জি লস হতে দিবে না।
প্রজেক্ট খাড়া হয়েই আছে। একটা শেষ হওয়ার আগেই অনেকগুলো লাইনে দাড়ানো।
তবে কপাল ভালো যে এখনো বিভিন্ন জায়গায় দৌড়াতে হচ্ছে না। কলিগদের অবস্হা দেখে দু:খই লাগে। সকালে ফ্রান্স, পরেরদিন ইংল্যান্ড, সুইস অথবা অন্য সিটি। মিটিং, সিটিং আমার কাছে সবচে বড়ো আযাবের কাজ।
উদাসী স্বপ্ন বলেছেন:
বস, মিস্টি খাওনের জন্য ওয়েট করতাছি! আপনি যে কাজ জানেন সেটা জানতে পারলেও নিজেরে ধন্য মনে হতো! তবে এখন আর এইসব মাথায় ঢুকে না। এখন ঢুকে আইটি/রাউটার/ডাটা কমিউনিকেশন/ভিপিএন এইসব হাবিজাবি যার কোনো দাম নাই কোথাও!
লেখক বলেছেন: আরে না। আপনি যা জানেন (আপনার বিভিন্ন লেখা পড়ে বুঝলাম) আমি তা জানি না। আসলে বর্তমান টেকনোলজিতে এতো এতো লাইন যে নিজেরটা নিয়ে দৌড়াইতে জান কুরবান। আমার অনেক বন্ধু যারা একই সাবজেক্টে পড়ে কামলা দেওয়ার জন্য বিভিন্ন রাস্তা ধরতে হয়েছে। এবং সবাই খুব ভালো অবস্হানে আছে। এগুলো সব পেঠের ধান্ধা ![]()
শুধু মিষ্টি না। এইদিকে আসলে পোলাও বিরয়ানি, গ্রিলের (সামার স্পেশাল) দাওয়াত রইলো। এয়ারপোর্ট এসে আওয়াজ দিলেও চলবে।
উদাসী স্বপ্ন বলেছেন:
বাংলাদেশের এয়ারপোর্টে পার হইয়া লই তারপর ভাই আপনেরডা। বৈদেশ যাত্রার কপাল আমার নাই!
লেখক বলেছেন: মাথা ঘুরার সাথে কি বমি-বমি ভাব হয়? টক খেতে মঞ্চায়?? তাহলে অতি সত্ত্বর আপনার নিকটস্ত গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ করুন । পাশাপাশি আমাদের জন্য মিষ্টি রেডি রাখেন
(যাষ্ট কিডিং)
বাঁচতে হলে জানতে হবে। ভাইরে, পেঠের জন্য সবকিছু। নাহলে এইসব কাম করে কেডা??![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















আপনে তো মনে হয় পুরো পাওয়ার ইলেক্ট্রনিক্সের বস। আচ্ছা একটা কুশ্চেন, কন্ট্রোল ডিভাইসে সাধারন ইন্টেলের পুরানা মডেল দিয়া বানায় কারন এত কমান্ড হ্যান্ডেল করা লাগে না, কিন্তু যখন কোর টু ডুয়ো আসবো তখন তো আপনের পুরা জিনিসটা GUI ইন্টারফেস করার অপশনে যাইতে হইবো। অবশ্য আমার মনে হয় সেইক্ষেত্রে জিনিসটা স হজ হইবার পারে কারন পোর্ট সিলেক্ট কইরা সেই মতো এ্যালগিরদম সেট করলেই হয়।
তবে সার্কিট ব্রেকার/রিলে ডিজাইন যতদূর জানি সাব স্টেশনে সবচেয়ে সোজা জিনিস। একবার এইটা নিয়াকাজ করার সুযোগ হইছিলো তবে আপনে যেইসব টার্মে কাজ করতাছেন, এইসব লেভেলে খবর আছে!
তয় বস আগাইয়া যান, নয়া প্রজেক্ট খাড়া করান!