আমার কিশোরকালের শেষের দিকে হুমায়ূন আজাদকে নিয়ে বেশ একটা গভীর মুগ্ধতা তৈরি হয়েছিল। সেই মুগ্ধতা এখনো আছে, ছাপ্পান্ন হাজার বর্গমাইলের জনকের মৃত্যুর অনেকদিন পরও। সামহোয়্যারইনে সম্প্রতি দেখলাম, ডট ডট নামের এক লোক হুমায়ূন আজাদকে অসম্মান করে একের পর এক পোস্ট দিচ্ছে। পোস্টের ভাষা অশ্রাব্য, ভঙ্গিটা অশ্লীল- ছাগলের মূত্রত্যাগের মতো।
দেখলাম, বিনামূল্যের সাবডোমেইন দখল করে এক চতুর্থ শ্রেণীর সাইটে হুমায়ূন আজাদকে বেশ অসম্মানজনকভাবে উপস্থাপন করা হয়েছে। ছাগলের পালের এই কাজ নিয়ে আমার মাথাব্যথা নেই। কিন্তু সামহোয়্যারইনে সেই সাইটের প্রচারণা চালাতে আমার তীব্র আপত্তি আছে। হুমায়ূন আজাদের একজন ভক্ত হিসেবে এই প্রচারণায় আমি অপমানিত বোধ করছি। নিশ্চয়ই আরো অনেকেই এ প্রচারণায় আহত হয়েছেন। দুই পয়সার ছাগলকে নিয়ে কথা বলায় আমি নিজে এই ব্লগে বহুবার ব্যান হয়েছি। আর হুমায়ূন আজাদকে নিয়ে অসম্মানজনক প্রচারণা করাটা তার চেয়ে হাজার গুণ বেশি মাত্রার অপরাধ।
ডট ডট নামের ব্লগারটিকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি কর্তৃপক্ষের প্রতি। তার যা অপরাধ, তাতে নিষিদ্ধ করাটাও কম হয়ে যায়।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



