আমার প্রিয় পোস্ট

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

ব্লগারদের তোপের মুখে উড়ে যাচ্ছে প্রতিষ্ঠিত লেখকবৃন্দ!

০৬ ই মার্চ, ২০০৯ রাত ৯:৪১

শেয়ারঃ
0 2 0

গুরুতর আহত হয়ে ব্লগ ছাড়ার আগে ব্রাত্য রাইসু মাহবুব মোর্শেদের উদ্দেশ্যে বলেছেন, "আপনের দেখাদেখি আপনের আগেই পোস্টাপিস হাপিস করলাম এইখান থন।" 'পোস্টাপিস হাপিস' করার কারণ হিসেবে দুজনেই ইনিয়ে-বিনিয়ে অনেক কারণ দেখালেও মূল কারণ হল আমব্লগারদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পারা। অথবা এমনও হতে পারে যে, প্রতিষ্ঠিত লেখকরা ব্লগের সঙ্গে একাত্মবোধ করতে ব্যর্থ হচ্ছেন। বিশিষ্ট লেখক অনাবশ্যক রুদ্র মহোদয় ব্লগে এসে তশরিফ রাখলেন। আর অমনি চারদিক থেকে "জাঁহাপনা জাঁহাপনা" রব উঠবে- ব্লগে এটা কল্পনাও করা যায় না। কিছু ব্যতিক্রম ছাড়া প্রতিষ্ঠিত লেখকমাত্রেই ব্লগে এসে এই জায়গায় একটি ধাক্কা খান। অভিজ্ঞতা বলছে, সেই ধাক্কার ঝক্কি সামলে ওঠা কঠিনই। আর কঠিন বলেই দুই-তিন বছর ব্লগে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেও শেষরক্ষা হয় না অনেকেরই। তারা বোঝেন না, সবাই এখানে সমান, প্রত্যেকেই এখানে বিশিষ্ট, নবীন-প্রবীণ সব ব্লগারই এখানে সমান গুরুত্বপূর্ণ।

সংবাদপত্রের সাহিত্য সম্পাদকদের তোষণ করে প্রতিষ্ঠিত লেখক হোনেওয়ালাদের ব্লগে এসে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হয় বরাবরই। অতীতে আমরা দেখেছি, কোনো কোনো প্রতিষ্ঠিত লেখক এসে "এইভাবে ওইটা করা উচিত, ওইভাবে এইটা করা দরকার" বলে-টলে নিজেদের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু ব্লগারদের তোপের মুখে সেই চেষ্টা জলে গেছে অকালে। নিকট অতীতে মানস চৌধুরীর ক্ষেত্রেও এই দশা হয়েছে। টেলিভিশনের উপস্থাপক আব্দুন নূর তুষারের ভাগ্যও প্রায় একরকমই। তরুণ তুর্কিদের হাত থেকে রেহাই পাওয়ার উপায় হিসেবে তিনি একপর্যায়ে কমেন্ট মডারেশনও শুরু করেছিলেন।

ব্লগ এমনই একটা জায়গা- এর রূপ প্রতিদিনই নতুন। ফলে শাহবাগে ব্লগ নিয়ে তুমুল সমালোচনা- ব্লগের গোষ্ঠী উদ্ধার চললেও ব্লগে তার আঁচ লাগে না। সামহোয়্যারের প্রথম পাতার বাম পাশে ব্লগারদের যে তালিকাটি দেখা যায়, ব্লগও আসলে ওরকমই। বর্ণানুক্রম নেই, জ্যেষ্ঠতাও নেই। এখানে সবাইকেই একসারিতে এসে দাঁড়াতে হয়- নতুন-পুরনো, খ্যাত-অখ্যাত সবাইকেই।

তবে আমার অনুমান যদি মিথ্যা না হয়, প্রতিষ্ঠিত লেখকদের ফের ব্লগের আশ্রয় নিতেই হবে। আপাতত এর কারণ দেখছি একটিই- পাঠক প্রতিক্রিয়া। পাঠকে প্রতিক্রিয়া প্রতিটি লেখকের কাছেই পরম আকাঙ্ক্ষার বিষয়। সংবাদপত্র ও টেলিভিশনের সাজানো দেয়ালঘেরা একচিলতে বাগানের বাইরে ব্লগ এক উন্মুক্ত উদ্যান। মূলধারার গণমাধ্যমের বিকল্প হিসেবে বাংলাব্লগ সগৌরবে স্বমহিমায় এগিয়ে যে যাচ্ছে, সে বিষয়ে আমি এখন পর্যন্ত নিশ্চিত।

জয়তু ব্লগিং!

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ব্লগব্লগিংসামহোয়্যারইন ব্লগsomewherein blogblogblogging ;
প্রকাশ করা হয়েছে: ব্লগ ও ব্লগ সমালোচনা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৩:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৬ ই মার্চ, ২০০৯ রাত ৯:৫৫

লেখক বলেছেন: বটে!

২. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ৯:৫৩
কে এম তানভীর আহম্মেদ বলেছেন: ভালো লেখেছেন, তবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি, কারো নাম না উল্লেখ করলেও পারতেন। এতে পোস্ট বুঝতে মনে হয় কোনো সমস্যা হতো না।
০৬ ই মার্চ, ২০০৯ রাত ৯:৫৮

লেখক বলেছেন: আমি তাদের মন্তব্যের রেফারেন্স দিয়েছি। ফলে নামোল্লেখ জরুরি ছিল। তাছাড়া প্রকাশ্যেই এ নিয়ে কথা বলেছেন। আমি শুধু বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এই বিষয়টা লিপিবদ্ধ থাকা দরকার যে, প্রতিষ্ঠিত লেখকরা ব্লগ থেকে পালাতে বাধ্য হচ্ছেন। এ থেকে ব্লগের শক্তিমত্ততাও বোঝা যায়।

০৬ ই মার্চ, ২০০৯ রাত ১১:৫৮

লেখক বলেছেন: থ্যাংকু!

৪. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১০:০২
বিডি আইডল বলেছেন: ভালো লেখকদের লেখার কদর সবাই করে...সেটা প্রতিষ্ঠত হোক আর নব্য কেউ হোক...কিন্তু আমি কি হনু রে নিয়ে ভাব মারতে আসলে এইরকমই হবে...


অফটপিক: ব্রাত্য বাইসাব যাবার আগের শেষ পোষ্টে আমার একাধিক নীরিহ কমেন্ট মুছে ব্লক করে দিয়ে গেছে...
০৭ ই মার্চ, ২০০৯ রাত ১২:০৪

লেখক বলেছেন: এটাও একটা উল্লেখযোগ্য ব্যাপার যে, সাহিত্য সম্পাদকদের তোষণ করে প্রতিষ্ঠিত হওয়া লেখকরা ব্লগে এসে নিজেদের মান বাঁচান পশ্চাৎদেশ রক্ষার টুলগুলো (যেমন কমেন্ট মডারেশন, ব্লক করা) ব্যবহার করে। এ নিয়ে তাদের মধ্যেই উৎসাহ বেশি দেখা যায়।

৫. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১০:১১
পরিমল কায়সার বলেছেন: কিন্তু নাসের ভাই,

প্রতিষ্ঠিত লেখকরা একজোট হয়ে ব্লগের বিরুদ্ধে লাগলে তখন কী হবে? অনেকেই তো একাধারে লেখক/ব্লগার।
০৭ ই মার্চ, ২০০৯ রাত ১২:০৭

লেখক বলেছেন: তুরস্কের প্রতিষ্ঠাতা নাসের ভাই অনেক আগেই প্রয়াত হয়েছেন। আপনি বোধ হয়, জানেন না। যা হোক, প্রতিষ্ঠিত লেখকরা ইতিমধ্যে একজোট হয়েছেন এবং বিষোদগারও করছেন। তারা সত্যিকার অর্থেই ভীত। এবং আমরা দেখছি যে, তাদের এই জোট কোনো ফল বয়ে আনছে না।

৬. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১০:১৯
নাজিম উদদীন বলেছেন: সবাই এখানে সমান, প্রত্যেকেই এখানে বিশিষ্ট, নবীন-প্রবীণ সব ব্লগারই এখানে সমান গুরুত্বপূর্ণ।

শুধু লেখক না, অনেক ব্লগারও এটা বুঝতে যথেষ্ট সময় নেন। :)
০৭ ই মার্চ, ২০০৯ রাত ১২:০৯

লেখক বলেছেন: হ্যাঁ সেটাও ঠিক। তবে ইয়াহু চ্যাটরুমের সাবেক গ্রাহকরা ব্লগে আসার পর এ ধরনের সমস্যা হয়। নানা ইস্যুতে তারা বেশ কান্নাকাটি করে।

৭. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩৭
ত্রিভুজ বলেছেন: আব্দুনুর তুষারের সাথে বা অন্য আরো যার সাথে যা হয়েছে সেটাকে সমর্থন করলেন? আমি মনে করি না তাদের সাথে ভাল ব্যবহার করা হয়েছে। এই খারাপ ব্যবহার বা ব্লগ সন্ত্রাসকে যদি সমর্থন করেন তাহলে কিছু বলার নেই অবশ্য...
০৭ ই মার্চ, ২০০৯ রাত ১২:১৬

লেখক বলেছেন: আব্দুন নূর তুষারের ক্ষেত্রে হয়তো ইচ্ছাকৃত কটুক্তি করা হয়ে থাকতে পারে। তবে আমি দেখেছি, এক ব্লগার তাকে একটি যৌক্তিক প্রশ্ন করেছেন আর তিনি সেই প্রশ্নের ভালোমন্দ উত্তর না দিয়ে প্রথমে প্রশ্নটি মুছে দিলেন এবং ওই ব্লগারকে ব্লক করলেন। এরকম বেশ কয়েকজনকে ব্লক করার ঘটনা আমি নিজেই দেখেছি। এ থেকে আমার ধারণা হয়েছে যে, তিনি ব্লগের সঙ্গে একাত্মবোধ করছেন না।

৮. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪৩
দেশী পোলা বলেছেন: সবাই সমান না, কেউ কেউ মডুরাম আর কেউ কেউ সুগ্রীব হনুমান, বান্দর আর রাবনের গুষ্টিও আছে কিছু কিছু।

আব্ডুন্নুড় টুষাড় চাপা মারতে গিয়ে ধরা খেয়েছে, এটাতে তার শিক্ষা হয়নি, এই ধরনের ধরা সে প্রায়ই খেয়েছে, আভ্যাস হয়ে গেছে।

মাঝখান থেকে আমাকে ২ মাস ওয়াচ, জেনারেল বানিয়ে গিয়েছিল। সন্দেহ হয় যে সে মডুরামের কাছের লোক।
০৭ ই মার্চ, ২০০৯ রাত ১২:২১

লেখক বলেছেন: হ্যাঁ, তুষার শেষপর্যন্ত ব্লগের সঙ্গে একাত্মবোধ করতে ব্যর্থ হয়েছেন।

৯. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪৫
লেখাজোকা শামীম বলেছেন: আগে সমান হয়া এখানে আসতে হয় অথবা সমান হয়া থাকতে হয়। নতুবা বাই বাই হয়া যাওন লাগে।
০৭ ই মার্চ, ২০০৯ রাত ১২:২২

লেখক বলেছেন: সর্বাংশে একমত।

১০. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১১:০৩
গাজী হাসানাত বলেছেন: ব্লগে কাউকে ওয়াচ/ হাত-পা বেধে রাখা অন্যায়। এখন এক উন্মুক্ত সময়, সবাকে বলার সমান সুযোগ দিতে হবে। আপনি একজনকে কত জায়গায় বন্ধী করবেন, বিশিষ্ট, নবীন-প্রবীণ সব ব্লগারই কোন না কোন সময় চলে যাবেন................ব্লগ থেকে যাবে, আরো নতুনত্ত আসবে, তাকে ও স্বাগতম জানাতে হবে মনে হয়....
০৭ ই মার্চ, ২০০৯ রাত ১২:২৫

লেখক বলেছেন: মনে রাখতে হবে, ব্লগ কারো যাওয়া-আসায় থেমে থাকবে না। থাকেনি অতীতে। ব্লগ একটা ট্রেনের মতো। মানুষ উঠছে, নামছে। কারো দিকে কারো তাকানোর ফুরসৎ নেই।

১১. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১১:০৪
রোবোট বলেছেন: লেখকরা থাকলে সমস্যা কি? তারা তাদের মত বল্লেই বা কি? আপনাকে তো কতকিছু করতে বলেছি আমি বা অন্যরা। গুজব ছড়াতে মানা করেছে অনেকে, আপনি কি শুনেছেন?

তুষারের মেদ নিয়ে আলিফ দেওয়ানের পোস্টটা অসভ্যতার পরযায় পড়ে।

মামোর ব্যাপারেও মনে হয়, আরেকটু সহনশীল হওয়া দরকার ছিলো। মামোর লেখা বেশীরভাগ সময় ভালো লাগতো না
০৭ ই মার্চ, ২০০৯ রাত ১২:২৭

লেখক বলেছেন: আলিফ দেওয়ান স্যাটায়ার করেছেন, সেটা অসভ্যতা হবে কেন? হ্যাঁ, সেটা আপনার কাছে অসভ্যতা মনে হৈছে, আমার কাছে হয় নাই। ব্লগে মত-দ্বিমতের এই সুযোগ আছে।

১২. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১১:২৩
আই লাভ ব্লগিং বলেছেন: খুব ভালো লিখেছেন। ব্লগটা আসলে প্রতিষ্ঠিত লেখকদের জন্য, এমনকি অনেক সময় সাধারণ মানুষের (যারা স্ক্রীনশট নিতে পারে না, কিংবা ফটোশপে দক্ষ নয়) জন্যও খুব কঠিন জায়গা।
০৭ ই মার্চ, ২০০৯ রাত ১২:৩০

লেখক বলেছেন: লেঞ্জা দেখে চিনে ফেলছি কিন্তু। এই লেঞ্জা লুকানো সহজ ব্যাপার না। আসল খেলা আরো পরে, জনাব!:)

১৩. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১১:৩১
পরিমল কায়সার বলেছেন: নাসের ভাইয়া, শাহবাগে লেখকরা ব্লগের গোষ্ঠী উদ্দার করে, এ আপনি কিভাবে জানলেন? আপনার দুইজন সোর্স কি ঐখানে অবস্থান করছিলো?
০৭ ই মার্চ, ২০০৯ রাত ১২:৪৬

লেখক বলেছেন: অবস্থান কর্লে কি আপনি খুশি হৈতেন? তাইলে আপনার খুশিই আমার খুশি।

১৪. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১১:৪৩
দেশী পোলা বলেছেন: লেখকদের যদি এক একজন পাঁচকের সাথে তুলনা করি তাহলে এই লেখার মর্ম বোঝা যাবে।

লেখক/পাঁচকদের মাঝে টমি মিয়া বা ফখরুদ্দীন বা আমেনা'র মা যেমনই রাধুনী হন না কেন, তাদের একটাই আশা, পাবলিক তাদের লেখা খাবে। কিন্তু যখন মোড়ের পাশের চটপটিওয়ালা বা বার্গার আর আলু ভাজি উইথ সস তাদের রুটি রুজি নিয়ে টান দেবে, তখন তারা এক্সক্লুসিভিটি খুজতে বের হবেন না কেন? মুরগী মুসাল্লাম টমি মিয়ার হাতে ভাল নাকি হুরমতীর হাতে ভাল, এটার বিচার তো রসনাই করবে। যে লোক ফুটপাতে দাড়িয়ে রসময় গুপ্ত পড়ে, সে ব্লগে এসে নীতশে'র মতামত নিয়ে আলোচনার চাইতে আয়েশা তাকিয়া'র বাসর রাতের কাহিনী পড়তেই বেশি আগ্রহী হবে।

রবি ঠাকুরের যুগে ব্লগ থাকলে হয়ত আমরা একজনের জায়গায় দু'শো রবি ঠাকুর পেতাম। এই আশাটাই এখানে করছি।
০৭ ই মার্চ, ২০০৯ রাত ১২:৪৮

লেখক বলেছেন: উদাহরণটা বেশ ভালো হৈছে। মুরগী মুসাল্লাম টমি মিয়ার হাতে ভাল নাকি হুরমতীর হাতে ভাল, এটার বিচার তো রসনাই করবে।

১৫. ০৭ ই মার্চ, ২০০৯ রাত ১২:০৩
ফাহমিদুল হক বলেছেন: "মূল কারণ হল আমব্লগারদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পারা"

আপনি যে দুজন প্রতিষ্ঠিত লেখকের কথা বলছেন তারা যতটা লেখক ততটাই ব্লগার।

এরা অনেক পুরনো ব্লগার। এরা অনেককেই ব্লগিংয়ে উৎসাহিত করেছেন, দাওয়াত দিয়েছেন এবং ব্লগার বানিয়েছেন। অনলাইন কমিউনিটিতে এরা নানাভাবেই সক্রিয়।

সুতরাং এই ব্যাখ্যাটা এক্ষেত্রে পুরোপুরি খাটেনা। এরা কেন বিদায় নিলেন, তার কারণ হয়তো ভিন্ন।

ব্রাত্য রাইসু ব্লগিংয়ে খুব সিরিয়াস ছিলেন বলে আমার মনে হয়না, অন্তঃত সাম্প্রতিক সময়ে। কিন্তু মামো আন্তরিক ও সিরিয়াস ব্লগার।
তাকে এখানে মিস করবো।
০৭ ই মার্চ, ২০০৯ রাত ১২:৫৭

লেখক বলেছেন: দাওয়াত দেওয়া আর ব্লগের সঙ্গে একাত্মবোধ করা- আলাদা বিষয়। প্রথম আলো ব্লগের জনবিচ্ছিন্ন চেহারাটার দিকে তাকালে আমাদের বুঝতে অসুবিধা হয় না যে, মামো ব্লগ বিষয়টাই বুঝতে পারেননি। ব্লগের সাইনবোর্ড ঝুলিয়ে সেটা হয়ে গেছে প্রথম আলোর বন্ধুসভা পাতার অনলাইন সংস্করণ। আপনার কথা মানলেও এটা তো সত্যি যে, মামো সিরিয়াস হয়েও টিকতে পারলেন না ব্লগে। আর ব্লগারদের তোপ যে কী জিনিস- সেটা আমার মনে হয় মামোর চেয়ে ভালো আর কারো বোঝার কথা নয়।

রাইসু নিজে ব্লগের আদলে বিডিনিউজ আর্টস পরিচালনা করছেন। তাকে মামোর চেয়েও সিরিয়াস বলে আমার মনে হয়েছে। কিন্তু ক্রমাগত উস্কানি এবং ব্লগে এসেও নিজেকে মহান লেখক ভাবাটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। যদিও রাইসু ও মামো দুজনেই ইনিয়ে-বিনিয়ে কী কী সব কারণ দেখিয়েছেন। তবে তাতে ব্লগারদের সমর্থন মেলেনি। একটি লোকও বললেন না যে, ভাই আপনারা থাকেন। ব্লগ ছেড়ে যায়েন না।
এই জনমতকে অশ্রদ্ধা করতে পারি না।

১৬. ০৭ ই মার্চ, ২০০৯ রাত ১২:২২
কালপুরুষ বলেছেন: @ফাহমিদুল হক যা বলেছেন তা সমর্থন করি।

ব্লগিং করতে এসে বেশী প্রতিক্রিয়াশীল হলেই সমস্যা। কাগজে লিখি বা লেখিয়ে হিসেবে আমাকে সবাই চেনে তাই আমি যা লিখবো বা বলবো পাঠক তাই গিলবে বা হজম করবে- ব্লগে এই মনোভাবটা সম্পূর্ণ ব্যর্থ। এখানে পাঠক ও লেখক সবাই সমান অংশীদারিত্বে বিশ্বাসী তাই অকপটে সবকিছু বলা যায়।
০৭ ই মার্চ, ২০০৯ রাত ১২:৫৮

লেখক বলেছেন: একমত। কাগজে লিখি বা লেখিয়ে হিসেবে আমাকে সবাই চেনে তাই আমি যা লিখবো বা বলবো পাঠক তাই গিলবে বা হজম করবে- ব্লগে এই মনোভাবটা সম্পূর্ণ ব্যর্থ। ব্লগে এইসব চলে না- সেটা তাদের বুঝতে হবে। যতো তাড়াতাড়ি বুঝবেন, ততোই মঙ্গল।

১৭. ০৭ ই মার্চ, ২০০৯ রাত ১২:৩১
বেছু মেম্বার বলেছেন:

হাঁ এখানে সবাই সমান। তাই কারো উচিত নয় নিজের বাহু ভার্চুয়াল দুনিয়াই প্রদর্শন করা। তবে ব্লগে গ্রুপিং এর নামে বিভক্তি আমি মানতে পারি না। একজন ব্লগারের লেখা অন্য কোন ব্লগারের পছন্দ না হলেই তার অনুসারীরা পল্টন গুলিস্তানের কর্মিদের মতো আক্রমনে যায় কিভাবে? অনেক সুশীল ব্লগার ও মুখোশের আড়ালে এমন অপকর্মে জড়িত। হয়তো তারা মনে করে কেউ বুঝে না।
০৭ ই মার্চ, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন: ঠিকই বলেছেন। অনেক সুশীল ব্লগারও মুখোশের আড়ালে এমন অপকর্মে জড়িত, যা দেখলে অনেক ব্লগারই হৃদরোগে আক্রান্ত হবেন নিঃসন্দেহে। হয়তো তারা মনে করে কেউ বোঝে না। কিন্তু বোঝার লোক কম নয় এই ব্লগে।

১৯. ০৭ ই মার্চ, ২০০৯ রাত ১:১৩
পরিমল কায়সার বলেছেন: নাসের ভাইয়া প্রতিষ্ঠিত ঐসব লিখকদের একটি তালিক প্রস্তুত করুন।
২১. ০৭ ই মার্চ, ২০০৯ রাত ২:০৮
রোবোট বলেছেন: লেখক বলেছেন: আলিফ দেওয়ান স্যাটায়ার করেছেন, সেটা অসভ্যতা হবে কেন?


বাবুয়া মার্কা স্যাটায়ার = অসভ্যতা
২২. ০৭ ই মার্চ, ২০০৯ রাত ২:২৯
ব্রাত্য রাইসু বলেছেন: ফিউশন ফাইভ,

ইনিয়ে-বিনিয়ে অনেক কারণ কী দেখাইলাম। আমি তো একটাই কারণ দেখাইছি। যে নোটিশবোর্ড নির্দিষ্ট কারণ না দেখাইয়া আমারে ওয়াচ তালিকায় দেওয়ার কারণে আমি এইখানে আর পোস্ট করব না। মন্তব্য করব। ফলে আমার পোস্টগুলা এইখান থিকা ডিলিট করছি।

এইখানে ব্লগারদের তোপ জিনিসটা কী? কোন ব্লগার আমারে কী তোপ মারল। আমি তো ব্লগারদের লেখা পড়িই না তেমন। যে তাদের তোপের কারণে... হাঃ হাঃ। ইতিহাস বইয়ে এই রকম তোপের উল্লেখ আছে অবশ্য। তোপ বোধহয় কামানের গোলা। হিঃ হিঃ সামহোয়্যারের ব্লগাররা কামান দাগাইতেছে। মানে কাগজে কলম দিয়া কামান দাগায়! সেই দেইখা আমি আর মাহবুব ডরে চইলা যাইতাছি গা। মারহাবা!

যাগোরে "প্রতিষ্ঠিত লেখকবৃন্দ" ঠাওরাইতেছেন তাগোর প্রস্থানের সুযোগে চেচামেচিময় ব্লগারগো মর্যাদা উন্নয়নের চেষ্টা করতেছেন। কইরা যান। সাম্যবাদ আসনের আগেই ব্লগাররা সকলে কামান ঠেলনে আর গোলক ভরণে কর্তুকাম হইয়া উঠব।
০৭ ই মার্চ, ২০০৯ রাত ৯:৪৮

লেখক বলেছেন:
কোন ব্লগার আমারে কী তোপ মারল। আমি তো ব্লগারদের লেখা পড়িই না তেমন।
ঠিকাছে, আপনি ব্লগারদের লেখা পড়েন না। শুধু নিজের লেখাই পড়েন। তবে সারা রাত্রি রামায়ণ পড়ে আপনি যদি বলেন যে "সীতা কার বাপ" কিংবা "কোন ব্লগার আমারে কী তোপ মারল", তাইলে তো কিছু বলার থাকে না, তাই না?

যাগোরে "প্রতিষ্ঠিত লেখকবৃন্দ" ঠাওরাইতেছেন তাগোর প্রস্থানের সুযোগে চেচামেচিময় ব্লগারগো মর্যাদা উন্নয়নের চেষ্টা করতেছেন।
হে হে হে....

২৩. ০৭ ই মার্চ, ২০০৯ রাত ২:৩১
অ্যামাটার বলেছেন: তুষাররের ব্লগীয় ভাবমূর্তি আর টিভিপর্দার চেহারাতে আকাশ-পাতাল ফারাক। এখানে তার স্বেচ্ছাচারী আচরণ একটা চরম গোঁয়াড় গোবিন্দের প্রতিচ্ছবি।
মানস চৌধুরির সাথে ব্লগে কখনও কাটাকাটি খেলা হয়নি, সুতরাং মন্তব্য করা থেকে বিরত থাকলাম।
ব্যার্থ রাইসুটার সম্বন্ধে কি আর বলব, ক্লাউনের ভুমিকাটা অত্যন্ত দক্ষতার সাথে বেচারা পালন করে চলেছেন। কিছুক্ষন আগেও প্রথমআলোব্লগে স্ব-নামে ব্লগিং না করার অপরাধে আমার একটা কমেন্ট মুছে দিয়েছেন।
তবে জনাব মাহবুব মোর্শেদ একজন সচেতন এবং উঁচুমানের লেখক। উনার সাথে যে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে, তা নি:সন্দেহে অন্যায়।
০৭ ই মার্চ, ২০০৯ রাত ৯:৪৯

লেখক বলেছেন: শেষের দুটি লাইন ছাড়া একমত আছি।

২৪. ০৭ ই মার্চ, ২০০৯ রাত ২:৩৪
বিবর্তনবাদী বলেছেন: বিশিষ্ট কবি সাহিত্যিকগন হয়ত এটা কল্পনাও করতে পারে না অনেক ক্ষেত্রেই যে যেই নিক তাকে মাইনাসের থাপ্পড় ঘোষণা করেই দিয়ে গেল সে ক্লাস নাইনের পিচ্চি থেকে ষাট বছরের আঙ্কেল পর্যন্ত হতে পারে।

পোস্টে প্লাস।
০৭ ই মার্চ, ২০০৯ রাত ৯:৫০

লেখক বলেছেন: আরে নাহ, অমুক কবি তমুক কাগজে লেখেন, দয়াপরবশ হয়ে তিনি ব্লগে তশরিফ রাখলে আসেন আমরা সকলে হর্ষধ্বনি দেই।

২৫. ০৭ ই মার্চ, ২০০৯ রাত ২:৪১
ব্রাত্য রাইসু বলেছেন: অ্যামাটার, যদি বলেন "ক্লাউনের ভূমিকা" তাইলে ভুল হয়। আমি ক্লাউনই। ক্লাউনের ভূমিকায় অ্যামাটার না।
২৬. ০৭ ই মার্চ, ২০০৯ রাত ২:৪৫
পথিক!!!!!!! বলেছেন: হাহাহাহাা া...

প্রতিষ্ঠিত লেখক বৃন্দ!!!!
২৭. ০৭ ই মার্চ, ২০০৯ রাত ২:৪৭
সত্যেন্দ্র ছাতু বলেছেন: কামানে গোলা ভইরা দাগাদাগি আসলে ব্যর্থ রাইছুদা আর কলু মামোর মধ্যেই বেশি চলে। তেনাদের নাকি আবার হোমোফবিয়া নাই। নিজেদের কামানে তারা পরস্পরের পিছে বিয়াপক গোলাগুলি করিয়াছেন বলে গুঞ্জন আছে।
০৭ ই মার্চ, ২০০৯ রাত ৯:৫১

লেখক বলেছেন: :)

২৮. ০৭ ই মার্চ, ২০০৯ রাত ২:৪৯
সত্যেন্দ্র ছাতু বলেছেন: অ্যামাটার বলেছেন:
তবে জনাব মাহবুব মোর্শেদ একজন সচেতন এবং উঁচুমানের লেখক। উনার সাথে যে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে, তা নি:সন্দেহে অন্যায়।

গত দুই মাস সাত দিনের সেরা কৌতুক। শুনলে মামো ভি হাসবো।
৩০. ০৭ ই মার্চ, ২০০৯ রাত ৩:১৯
রন্টি চৌধুরী বলেছেন: এই লেখাটার কে একেবারেই পছন্দ করছি না।
যদিও বলছি যে এই লেখাটাও ব্লগিং এ একটা ইন্টারেস্টিং লেখার যোগ।
যেমনটা করেছেন ব্রাত্য ও মাহবুব মোর্শেদ তাদের অসংখ্য লেখায়। সেক্ষেত্রে গুরুতর আহত হয়ে ব্লগ ছাড়া বাক্যচয়ন ভাল লাগে নি। তাদেরকে আমব্লগার থেকে আলাদা করার চেষ্টা কেন? তারা তো অন্তত সিরিয়াস এবং পুরনো ব্লগার ছিলেন।

তাদের দুজনকেই আমার ব্যাক্তিগত ভাবে একটু অতিরিক্ত রিএকটিভ ধরনের ব্লগার মনে হয়, কিন্তু এসবই ব্লগের অলংকার। কোন মতেই তাদের প্রতি বিদ্বেষ পোষন করি না। যেমনটা করি না আপনার এ পোষ্টের প্রতিও, যদিও বা এ পোষ্টটাকে পছন্দ করিনি।
০৭ ই মার্চ, ২০০৯ রাত ৯:৫৪

লেখক বলেছেন: তাদেরকে আমব্লগার থেকে আলাদা করার চেষ্টা কেন?

তারা নিজেরাই তো আমব্লগার থেকে আলাদা হয়ে ছিলেন। সাধারণ ব্লগারদের তারা তুচ্ছাতিতুচ্ছ জ্ঞান করেছেন। ওপরে রাইসু নিজেই অবশ্য স্বীকার গেছেন যে, "কোন ব্লগার আমারে কী তোপ মারল। আমি তো ব্লগারদের লেখা পড়িই না তেমন।" তাহলে?

৩১. ০৭ ই মার্চ, ২০০৯ ভোর ৫:৪৪
আই লাভ ব্লগিং বলেছেন: আমার লেঞ্জা চিনার কিছু নাই। এক কাজ করো না, সামুর অপিসে ফোন কইরা আমার আইপি ট্র্যাক করো। তারপরে আমি কার নিক সেইটা স্ক্রীনশট সহ পোস্ট করো। তোমার স্ক্রীনশট না পাইয়া আমার ভাল্লাগতেছে না।
০৭ ই মার্চ, ২০০৯ রাত ৯:৫৪

লেখক বলেছেন: এই যুগে চামচিকা মেরে কেউ হাত নষ্ট কর্তে চায়?

৩২. ০৭ ই মার্চ, ২০০৯ ভোর ৬:৫৯
লুকার বলেছেন:

হ, ঠিক।
তোপ তো আপনিও খেয়েছেন কম না!
০৭ ই মার্চ, ২০০৯ রাত ৯:৫৫

লেখক বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক!

৩৩. ০৭ ই মার্চ, ২০০৯ সকাল ৭:৫৬
ঘনাদা বলেছেন: নাবালক কথক বলেছেন: জয়তু ব্লগিং!
০৭ ই মার্চ, ২০০৯ রাত ৯:৫৬

লেখক বলেছেন: জয়তু ব্লগিং!

৩৪. ০৭ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:০১
হাসান বায়েজীদ বলেছেন: আ্যামাটার বলেছেন: "মাহবুব মোর্শেদ একজন সচেতন এবং উঁচুমানের লেখক"....হাহাপগে..ধর;)
০৭ ই মার্চ, ২০০৯ রাত ৯:৫৬

লেখক বলেছেন: স্বয়ং মামোই এই মন্তব্যে নিশ্চিত হাসছে।

৩৫. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১:৩০
পরিমল কায়সার বলেছেন: সত্যেন্দ্র ছাতু বলেছেন: অ্যামাটার বলেছেন:
তবে জনাব মাহবুব মোর্শেদ একজন সচেতন এবং উঁচুমানের লেখক। উনার সাথে যে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে, তা নি:সন্দেহে অন্যায়।

গত দুই মাস সাত দিনের সেরা কৌতুক। শুনলে মামো ভি হাসবো।
৩৬. ০৯ ই মার্চ, ২০০৯ রাত ১২:৫৪
মেঘ বলেছেন: এখানে আছি ৩বছরের উপর হয়ে গেল। কে চিনলো, কে চিনলো না কি আসে যায়?
প্রতিষ্ঠিত লেখক বলে বাংলাদেশে কোন জাত আছে? শাওনের জামাই ছাড়া??:)
শুধু মুদু কাওরে প্রতিষ্ঠিত ব্লগার বানানোর জন্য পোস্ট নয় তো এটা?? :) খিক খিক
০৯ ই মার্চ, ২০০৯ রাত ১:১১

লেখক বলেছেন: আছে আছে! শাওনের জামাই ছাড়াও লোক আছে। উনারা সাধারণ ব্লগারদের লেখা পড়ার সময় পান না। (ব্রাত্য রাইসুর মন্তব্য দেখুন দয়া করে)

৩৭. ০৯ ই মার্চ, ২০০৯ রাত ১:১৭
মেঘ বলেছেন: রাইসু যা খুশি বলুক না, তার ভালো লাগে না সে অন্যের লিখা পড়ে না- সাধারণ ছাত্র আর অসাধারণ ছাত্রের মতো, সাধারণ ব্লগার আর জাতে উঠা ব্লগার এর বিভেদ কি এটা??

ছাইড়া দ্যান। রাইসু ঘুমাক আমিও ঘুমাই। আপনে আমি কি তার ভালা না লাগলেও কিছুতে জোর করতে পারমু??
০৯ ই মার্চ, ২০০৯ রাত ১:২৬

লেখক বলেছেন: ব্লগে এসে সাধারণ ব্লগারদের লেখা না পড়া মানে নিশ্চিত তিনি প্রতিষ্ঠিত লেখক!

যাউগ্গা, আপনি যখন কৈছেন, ঠিকাছে, রাইসু ঘুমাক আমিও ঘুমাই। তবে রাইসুর বিডিনিউজ আর্টসের আমি মুগ্ধপাঠক- একথা স্বীকার কর্তেই হবে।

৩৮. ১০ ই মার্চ, ২০০৯ রাত ১:১৭
মেঘ বলেছেন: আপনারে একটা গোপন কথা বলি - আমি নিজেও বেশিরভাগ সময় সবার লিখা পড়ার সময় পাই না। সারাদিন একটা ভয়াবহ কাজ (জব) করি। পারিবারিক ঝামেলা তো আছেই। ঠিকমেতা বই পড়ার পর্যন্ত সুযোগ পাই না। টিভি দেখি না বহুকাল। নেটে লগইন করে কত কাজ যে ঘুরতে ঘুরতে করি!!

তাহলে কি আমিও প্রতিষ্ঠিত ব্লগার?? না রে ভাই। আমি প্রতিষ্ঠিত গালিশিল্পী হতে পারি, ব্লগার হইনি।
৩৯. ১২ ই মার্চ, ২০০৯ রাত ১২:৩০
পরিমল কায়সার বলেছেন: সুমন রহমান ভাইয়া আমাকে বললেন,

১০ ই মার্চ, ২০০৯ রাত ১১:৫৭

লেখক বলেছেন: বিব্রত হওয়ার কি আছে? নিকবালক হিসেবে খাড়া করানোই তো আপনার কাজ, নাকি?


আমি তাকে বললাম,

ভাইয়া এ কথা সত্য যে আমি আপনার মত নিক নিয়ে দীর্ঘদিন লিখালিখি করিনা। আপনি বাপজানের দেয়া দীন মোহাম্মদ নামখানা শোকেসে তুলে রেখে সুমন রহমান নিকে সর্বত্র গত কয়েকশত বৎসর যাবত লিখালিখি করছেন। আমি আপনার তুলনায় নবীন। আমি নিকবালক হলে আপনি নিকবৃদ্ধ। আপনার মত নিকপাকনা হতে আমার আরো কয়েকশত বৎসর লাগবে। কিন্তু আপনি অন্যের খাড়া করা জিনিস কিভাবে ও কেন কাজে লাগাতে চান ভাইয়া?



এরপর মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার লড়াকু সৈনিক দীন মোহাম্মদ ওরফে সুমন রহমান ভাইয়া আমার কথাটি মুছে দিলেন। আমাকে তার ব্লগে ব্লক করলেন।
৪০. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩৫
সিউল রায়হান বলেছেন: "কোন ব্লগার আমারে কী তোপ মারল। আমি তো ব্লগারদের লেখা পড়িই না তেমন।"

এমন একজনের চলে যাওয়াতে নাকি কান্না কাঁদার কি আছে ? ভালই তো হইছে..... অহংকারী থাকার থেকে না থাকা ১০০০ গুণ ভাল
৪১. ০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৩
ঘুমন্ত আমি বলেছেন: ফিফার একেকটা পোষ্ট দেখি একেকটা আগুনের গোলা

 

মোট সময় লেগেছে ১.১৮৫০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
উঠবোই, পাহাড়টা ওই...

localtalk[অ্যাট]gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ