আমার প্রিয় পোস্ট

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

দেড়মাসে দেখে ফেললাম অর্ধশত ছবি

০২ রা মে, ২০০৯ রাত ১:০৩

শেয়ারঃ
0 0

ঢাকার বাজারে এখন একটি ডিভিডিতে সর্বোচ্চ ছয়টি ছবি একসঙ্গে পাওয়া যায়। পরিচিত এক প্রতিষ্ঠান থেকে পাইকারি দরে কিনি। এভাবে গত দেড় মাসে লোডশেডিংয়ের ফাঁকে ফাঁকেই অর্ধশত ছবি দেখে ফেললাম। বলাবাহূল্য, ছবিগুলোর প্রায় কোনোটিই 'উঁচুমানের' ছবি নয়। তারপরও শেয়ার করছি সহ-ব্লগারদের সঙ্গে। রেটিংও দিলাম কোনো কোনোটির পাশে।

পুরনো তারকাদের পতন
আর্নল্ড শোয়ার্জেনেগারের পুরনো কয়েকটি ছবি আবার দেখলাম। একসময়ের এই প্রিয় অভিনেতার সবকটি ছবিই এই দফায় খুব বিরক্তিকর লাগল। স্প্যানিশ অভিনেতা অ্যান্টনিও ব্যানডেরাসের তিনটি ছবি দেখলাম। সিলভেস্টার স্ট্যালোনের সঙ্গে করা তার "অ্যাসাসিনস" একসময় ভীষণ ভালো লেগেছিল। পুনর্বার দেখে বেশ বাজে অনুভূতি হল। সিলভেস্টার স্ট্যালোনের রেম্বোর সবকটি পর্বও আবার দেখলাম। আর্নল্ডের মতো অতোটা না, তবে বুঝলাম, আগের মতো ঠিক টানছে না ছবিগুলো। বেলজিয়ান অভিনেতা জাঁ ক্লদ ভ্যান ড্যামেরও চারটি ছবি দেখলাম এবার। সেই একই অবস্থা। কিছুকাল আগেও খুবই ভালো লাগতো বেলজিয়ান এই অভিনেতাকে। এখন আর টানে না তার ছবিগুলো। সবমিলিয়ে ভালোই বুঝতে পারছি, বয়স থেমে নেই!

বিষয় : নাইন ইলেভেন
ইউনাইটেড নাইনটি থ্রি ****
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার - নিকোলাস কেইজ অভিনীত *****

দ্বিতীয় বিশ্বযুদ্ধ
দ্য পিয়ানিস্ট - রোমান পোলানস্কি *****
সেভিং প্রাইভেট রায়ান *****
বাহাইন্ড এনিমি লাইনস ১ ও ২ *****
দ্য লাস্ট ড্রপ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ ***
উইন্ডটকার্স - নিকোলাস কেইজ অভিনীত ****
প্লাটুন *****
ডিইআর ক্লাউন *
হার্ট'স ওয়ার - ব্রুস উইলিস ও কলিন ফ্যারেল অভিনীত ****
টিয়ার্স অফ দ্য সান - ব্রুস উইলিস অভিনীত ****
সেইন্ট এন্ড সোলজারস *****
গ্রেট রেইড ****
পার্ল হারবার ****
ব্ল্যাক হক ডাউন ***
এনিমি এট দ্য গেইটস
ফ্ল্যাগস অফ আওয়ার ফাদার্স - ক্লিন্ট ইস্টউড ***
থিন রেড লাইন ***

ভিয়েতনাম যুদ্ধ
১৯৬৮ : টানেল রেটস *****
রেসকিউ ডন ****

ডকুমেন্টারি
ফারেনহাইট নাইন ইলেভেন - মাইকেল মুরের ডকুমেন্টারি *****
নাইন ইলেভেন ইন প্লেইন সাইট : দ্য ডিরেক্টরস কাট- এই ডকুতে নাইন-ইলেভেনের বহু ঘটনা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। *****
টার্গেটেড ওসামা বিন লাদেন - দ্য হিস্ট্রি চ্যানেলের ডকুমেন্টারি ***
এলিয়েন প্ল্যানেট - ডিসকভারি ***
সুনামি দ্য আফটারম্যাথ *****

হিন্দি
মুস্তাফা - নানা পাটেকর *
অপহরণ - নানা পাটেকর *

অন্যান্য
বিউফোর্ট - ইজরায়েলি ছবি ***
রেম্বো ১, ২, ৩ ও ৪ - সিলভেস্টার স্টালোন অভিনীত ***
জাঁ ক্লদ ভ্যান ড্যাম অভিনীত সেকেন্ড কমান্ড, অর্ডার, নক অফ, ডাবল ইমপ্যাক্ট *

দেখার অপেক্ষায়
দ্বিতীয়বারের মতো দ্য গডফাদার (তিন পর্ব)
দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বিবিসির ১২টি ডকুমেন্টারি
টিভি ধারাবাহিক দৈনিক তোলপাড়ের কয়েকটি পর্ব

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ৯/১১দ্বিতীয় বিশ্বযুদ্ধভিয়েতনাম যুদ্ধডকুমেন্টারিহিন্দিmovie9/11second world warvietnam wardocumentaryhindi ;
প্রকাশ করা হয়েছে: সিনেমা ও ডকুমেন্টারি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ২:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা মে, ২০০৯ রাত ১:০৯
অনুপ্রবেশ বলেছেন: নিকের পাঁচজন মিলেই কী দেখেলন? ;)
০২ রা মে, ২০০৯ রাত ১:১৩

লেখক বলেছেন: এমনিতে নিক হিসাব করলে তো পাঁচ খুবই কম। আপনি নতুন মনে হয়।

২. ০২ রা মে, ২০০৯ রাত ১:০৯
রন্টি চৌধুরী বলেছেন: আপনার কাছে উচুঁমানের মুভির সঙ্গা কি?
উদাহরন সহ বলেন।
০২ রা মে, ২০০৯ রাত ১:১৭

লেখক বলেছেন: আমার জানামতে, যে ছবি শেষ হওয়ার আগেই ঘুম চলে আসে উহাকে "উঁচুমানের ছবি" বলা হয়। তবে আসলে ঠিক জানি না এই ব্যাপারে। এই জন্য উঁচুমানের শব্দটা ইনভার্টেড কমার মধ্যে রাখছি। মাফ করে দেওয়া যায় না ভাই?

৩. ০২ রা মে, ২০০৯ রাত ১:২০
~~~~~নিশ্চুপ নিরবতা~~~~~~ বলেছেন: এটা ১/১১ না ৯/১১ হওয়ার কথা।১/১১ বাংলাদেশের
০২ রা মে, ২০০৯ রাত ১:২৯

লেখক বলেছেন: মাথা আউলা হয়ে গিয়েছিল বোধহয়। এখন ঠিক করে দিছি। থ্যাংকস।

৪. ০২ রা মে, ২০০৯ রাত ১:২০
অপরিচিত_আবির বলেছেন: অর্ধ শত ছবি যদি স্ট্যালোন, শোয়ার্জেনেগার, ভ্যান ডেম আর ব্য্ান্ডেরাসের ওপর দিয়ে পার করেন তাহলে খুবই দুঃখের বিষয়
০২ রা মে, ২০০৯ রাত ১:৩২

লেখক বলেছেন: কথা ঠিক। তবে এবার আসলে দেখতে চেয়েছিলাম যে, পুরনো প্রিয় ছবিগুলো পুনর্বার ভালো লাগে কিনা। কিন্তু না, সত্যিই ভালো লাগেনি। আর ওই তিনজনের ছবি তো মাত্র ১০-১২টি। বাকিগুলোর লিস্টও দিছি নিচে। দেইখেন।

৫. ০২ রা মে, ২০০৯ রাত ১:২৯
রিসাত বলেছেন: অ্যাসাসিন আমার এখনও ভালো লাগে,,, কাকতালীয় হয়তো,, মাত্র গতকালই দেখলাম ছবিটা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


হুমমম বয়স বাড়ুক,,,,,,,
০২ রা মে, ২০০৯ রাত ১:৪৮

লেখক বলেছেন: টানটান উত্তেজনা জাগানোর সব উপকরণই আছে অ্যাসাসিনসে। তবে দ্বিতীয়বার দেখে তেমন একটা ভালো লাগল না।

৬. ০২ রা মে, ২০০৯ রাত ১:২৯
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: কি কন। কতোদনি ছবি দেখার টাইম পাই না।
০২ রা মে, ২০০৯ রাত ১:৫৩

লেখক বলেছেন: আমিও বহুদিন এইভাবে ছবি দেখিনি। এবার কিভাবে যেন দেখা হয়ে গেল। কয়েকদিনের মধ্যে আবার ঢুঁ মারবো দোকানে।

৭. ০২ রা মে, ২০০৯ রাত ১:৩২
অ্যামাটার বলেছেন: ৪৫দিনে ৫০টা, ঠিকাছে! বেশি না।
আপনার পাইকারি দোকানের ঠিকা জিনিসটা খুব কাজের:) একসময় মুভিপ্লাস থেকে এনে দেখতাম, অচিরেই অনুভব করলাম, পকেটের অবস্থা গড়ের মাঠ। স্থানীয় ভিডিও চ্যানেলে বললে পছন্দানুযায়ী ছবি প্রচার করে, কিন্তু 'বিশেষ' দৃশ্যসমুহের জন্য মায়ের কড়া নিষেধ:( একটা টিভি কার্ড কিনব কিনব করে কেনা হচ্ছে না।
০২ রা মে, ২০০৯ রাত ২:০১

লেখক বলেছেন: স্মরণকালে এমন কোনো ছবি নেই, যা পুরো দু ঘন্টা বা তিন ঘন্টা একটানা দেখেছি। ভিডিও প্লেয়ার চালু করার অবধারিত একটি কাজ হল- ফরওয়ার্ড হট-কি'টার ওপরে হাত দিয়ে রাখা। যেমন ছবির গান ভালো না লাগলে ফরওয়ার্ড করে পরের অংশে চলে যাই। ফলে দু ঘন্টার মুভি অনেক সময় দেড় ঘন্টায়ও দেখা হয়ে যায়। আমি টেলিভিশন একেবারেই দেখি না। আর ডিভিডি এখন ভাড়া আর নেই না, একেবারেই কিনে ফেলি। ছয়টা ছবির একটি ডিভিডি পাইকারি রেটে ৪০-৫০ টাকায় পাওয়া যায়।

০২ রা মে, ২০০৯ রাত ২:৪৪

লেখক বলেছেন: আপনার তালিকার ট্রেইনিং ডে, শিন্ডলার্স লিস্ট, দ্য পারফিউম, সেভিং প্রাইভেট রায়ান আগে দেখেছি। ফ্রস্ট/নিক্সন কয়েকদিনের মধ্যেই কিনবো। এ বিষয়ে বিশেষজ্ঞ ব্লগার শওকত হোসেন মাসুমও ছবিটির কথা বলেছিলেন। আপনিও তো দেখছি মুভি বিষয়ে বিশেষজ্ঞ!

৯. ০২ রা মে, ২০০৯ রাত ১:৪৮
রন্টি চৌধুরী বলেছেন: আতলামী করতেছেন :)
ক্ষমাযোগ্য।
০২ রা মে, ২০০৯ রাত ২:৪৫

লেখক বলেছেন: যাক, স্বস্তি পেলাম। ভারী আলোচনায় আমি নাই!

০২ রা মে, ২০০৯ রাত ২:৪৬

লেখক বলেছেন: আমিও এমন বেশি দেখি না। ঝোঁক উঠলে একটানা দেখি- এই আর কী!

১১. ০২ রা মে, ২০০৯ রাত ২:১৯
লুথা বলেছেন: দোকানের নাম বলেন... এবং নিচের লিঙ্ক পডেন। আমাকে এখন বলেন যে এইসব মুভি আমি কই পাই ?? দোকানের নাম বলবেন........................

১. Click This Link

২. Click This Link

৩. Click This Link

৪. Click This Link

৫. Click This Link
০২ রা মে, ২০০৯ রাত ২:৫০

লেখক বলেছেন: এই পাঁচটি তালিকাই অসাধারণ। শওকত হোসেন মাসুম এ বিষয়ে খুবই এক্সপার্ট লোক। আপনি তার ব্লগে এই মন্তব্যটি রেখে আসলে আশা করি দ্রুতই সমাধান পাবেন।

০২ রা মে, ২০০৯ রাত ২:৫১

লেখক বলেছেন: শওকত হোসেন মাসুমের ব্লগের লিংক
Click This Link

১২. ০২ রা মে, ২০০৯ রাত ২:২১
রিফাত হোসেন বলেছেন: কোথায় থেকে কিনেন একটু এড্রেসটা না হোক ফোন নাম্বার দিতে পারেন ?

পাইকারী দরে তো আমারও কেনার ইচ্ছা আছে । অনেকগুলো । তবে ব্যবসা নয় একটা ট্রিকস । পরিচিত অনেককে
উপহার দিব !
০২ রা মে, ২০০৯ রাত ২:৫৪

লেখক বলেছেন: আমি বসুন্ধরায় খুচরা দোকান থেকেই পাইকারি দরে কিনি স্বজনপ্রীতির সুযোগ নিয়ে। ঢাকার বহু জায়গায় কম দামে ডিভিডি পাবেন।

১৩. ০২ রা মে, ২০০৯ রাত ২:২২
এস.কে.ফয়সাল আলম বলেছেন: এলিয়েন প্ল্যানেট - ডিসকভারি

এইটা কোই পাই ? দেখা দরকার।
০২ রা মে, ২০০৯ রাত ২:৫৫

লেখক বলেছেন: প্রথমে মনে করেছিলাম ফ্লাইং সসার টাইপের হাস্যকর কিছু হবে ওইটা। কিন্তু না, বেশ চমৎকার হয়েছে ডিসকভারি চ্যানেলের তৈরি ডকুমেন্টারিটা।

১৪. ০২ রা মে, ২০০৯ রাত ২:২২
রন্টি চৌধুরী বলেছেন: খোদ ধানমন্ডিতেও পাইকারী রেটে কেনা যায়।
রাইফেল স্কোয়ার আর এমনকি মেট্রোর দোকানগুলো থেকেও ৪৫ টাকায় কিনেছি।
০২ রা মে, ২০০৯ রাত ২:৫৭

লেখক বলেছেন: হ্যাঁ, ৪৫ থেকে ৫০ টাকায় পাওয়া যায়। খুচরা দোকানেও খুব বেশি হলে ৬০।

১৫. ০২ রা মে, ২০০৯ রাত ২:২৯
শয়তান বলেছেন: ডিসকভারী চ্যানেলের কয়েকটা ডকুমেন্টারী খুজতেছি । না পাইলে নেটই ভরসা । মুভি আর এখন তেমন টার্ন করায় না ।
০২ রা মে, ২০০৯ রাত ২:৫৮

লেখক বলেছেন: ডিসকভারি, হিস্ট্রি আর ন্যাটজিওর প্রচুর ডকুমেন্টারি এখন ডিভিডিতে পাওয়া যায়। কোয়ালিটিও ভালো।

১৬. ০২ রা মে, ২০০৯ রাত ২:৪৪
অদ্রোহ বলেছেন: এতগুলো ক্লাসিক ম্যুভির সাথে দৈনিক তোলপাড়ের মত ভাঁড়ামিপূর্ন নাটক ঠিক যায়না।
০২ রা মে, ২০০৯ রাত ৩:০০

লেখক বলেছেন: দৈনিক তোলপাড়কে ভাঁড়ামিপূর্ণ কেন বলছেন? এটা খুবই জনপ্রিয় ও দীর্ঘ ধারাবাহিক ছিল। টেলিভিশন রেংকিংয়েও এটা প্রথম সারিতে ছিল।

১৭. ০২ রা মে, ২০০৯ রাত ২:৫৩
নিউটন বলেছেন:
আচ্ছা অস্কার এর সংখ্যার ভিত্তিতে সর্টেড কনো মুভির লিষ্ট কি কেউ আমাকে দিতে পারেন। জানালে উপকৃত হোতাম।
০২ রা মে, ২০০৯ রাত ৩:০২

লেখক বলেছেন: আমার কাছে অন্তত পাবেন না। কারণ কাভারের ওপরে অস্কার লেখা সবগুলো মুভিই আমি এড়িয়ে যাই বরাবরই। অস্কারের ছবি নিয়ে আমি এক ধরনের ভীতির মধ্যে থাকি। ব্যতিক্রম গডফাদার ও স্লামডগ মিলিওনেয়ার।

১৮. ০২ রা মে, ২০০৯ রাত ৩:১৬
তায়েফ আহমাদ বলেছেন: শান্তি মত দেখুম বইলা তিন খান ডিভিডি কিনছি দুই মাস আগে।
এখনো ব্যাগের ভিত্রেই পড়া আছে।
দেখা হয় নাই!
এক ডজনের মতো মুভি ডাউনলোড কইরা হার্ডডিস্কে ফালায়া থুইছি। দুইটা কী তিনটা দেখতে পারছি।
হায়রে, আমার সেইসব দিন কৈ গেলো? দিনে তিন-চাইরটা সিনেমা দেখতাম!
১৯. ০২ রা মে, ২০০৯ ভোর ৪:১০
নাজিম উদদীন বলেছেন: দেখতে দেখতে চোখ ব্যথা হয়ে গেছে এখন কয়দিন রেস্ট নিচ্ছি। এত যখন দেখেন , কিছু 'উঁচুমানের' দেখে ফেলেন, কিছুদিনের মধ্যে এগুলো দেখতে মন চাইব না।
২০. ০২ রা মে, ২০০৯ বিকাল ৪:৩৭
অপরিচিত_আবির বলেছেন: গত তিনদিনে ৭টার মতো মুভি ডাউনলোড করলাম। লাস্ট যে কবে মুভি দেখার জন্য ডিভিডি কিসছি মনে পড়ে না।
ও আচ্ছ আর যেগুলো নামালাম সেগুলো হল
The Breakfast Club
Lola Rennt
Fanny Och Alexander
8 1/2
Leben Der Anderen, Das
Salaire De La Peur Le
Dirty Harry
২১. ০৪ ঠা মে, ২০০৯ বিকাল ৩:৩০
মার্ক জুবাবের বলেছেন: ওঃ গডফাদার, আমার ক্লাসিক ছবির লিস্টে ১নম্বর ছবি... আমি চান্স পাইলেই বারবার দেখি।

অরিজিনাল কিনছিলাম ৩ডিভিডি প্যাক...
২২. ০৭ ই মে, ২০০৯ সকাল ৮:৪৮
রোবোট বলেছেন: রন্টি চৌধুরী বলেছেন: আপনার কাছে উচুঁমানের মুভির সঙ্গা কি?
উদাহরন সহ বলেন।



উচুঁমানের মুভির উদাহরণ
র‌্যামবো, টারমিনেটর টাইপ ছবি
ইবনে মিজানের ছবি
বোমবের ছবি

এবার খুশী হৈসেন?
২৩. ১২ ই মে, ২০০৯ রাত ১:৩৪
মাইন ফীল্ড বলেছেন: আসসালামু আলাইকুম। ছবি দেখার মুড নাই, বড় কষ্টে আছি। সমাধান হবে?
১২ ই মে, ২০০৯ রাত ১:৫৫

লেখক বলেছেন: হৃদয়বিষয়ক জটিলতা নাকি?

২৪. ১৫ ই জুন, ২০০৯ রাত ১০:২৭
শওকত হোসেন মাসুম বলেছেন: এতো দেরি কইরা দেখলাম এই পোস্টটা? আফসুস
১৬ ই জুন, ২০০৯ রাত ২:২৩

লেখক বলেছেন: আমি প্রায় ভীতসন্ত্রস্থ ছিলাম, আপনি কিংবা ফাহমিদ ভাইয়ের এই পোস্টটির দুর্ভাগ্য হচ্ছে কিনা। বেশিরভাগই 'পঁচা' ছবি কিনা!

২৫. ১৫ ই জুন, ২০০৯ রাত ১০:৩৮
আহসান হাবিব শিমুল বলেছেন: "ব্ল্যাক হক ডাউন" দ্বিতীয় বিশ্বযু্দ্ধের ছবি হয় কি করে?আপনি সিনেমাটা ঠিক দেখেছেন তো নাকি? ৫০টা ৪৫দিনে দেখতে গিয়ে জট পাকান নাই তো!

এইটা তো সোমালিয়ার ফারাহ আইদিদকে নিয়ে আমেরিকান প্রোপাগান্ডা ফিল্ম।তবে অনেক ভালো মেকিং।

এইটা নিয়ে লিখবো লিখবো করেও লেখা হইতেছে না।
১৬ ই জুন, ২০০৯ রাত ২:২৬

লেখক বলেছেন: জট যে পাকিয়েছি, তাতে কোনো সন্দেহ নেই। ছবি দেখার সঙ্গে সঙ্গেই নোট রাখা উচিত ছিল। আপনার প্রাথমিক তদন্তের পর আমি বিস্ময় নিয়ে আবিস্কার করলাম, ব্রুস উইলিসের টিয়ার্স অফ দ্য সানও দ্বিতীয় বিশ্বযুদ্ধভিত্তিক ছবি নয়। ব্ল্যাক হক ডাউনও নয় অবশ্যই। এই ছবিটি আমি বছরদুয়েক আগেও একবার দেখেছিলাম। ধন্যবাদ আপনারে।

 

মোট সময় লেগেছে ৪.৭২৭৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
উঠবোই, পাহাড়টা ওই...

localtalk[অ্যাট]gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ