আমার প্রিয় পোস্ট

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

সব সময়ের সেরা ১৩টি অ্যাকশন মুভি (ডাউনলোড লিংকসহ)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৩

শেয়ারঃ
0 11 2

অ্যাকশনধর্মী ছবি আমার বরাবরই পছন্দের। তালিকায় রাখা ছবিগুলোর কিছু আগে দেখা, আর কিছু সম্প্রতি। তবে অ্যাকশনধর্মী হলেও যুদ্ধাশ্রয়ী, সাই-ফাই এবং কার্টুন-ফার্টুন টাইপ ছবি যথাসম্ভব বাদ রেখে তালিকাটি তৈরির চেষ্টা করেছি। তালিকায় বেশ অনেকদিন আগে দেখা দুটি ভারতীয় ছবিও রেখেছি। এর বাইরে আরো ভালো অ্যাকশন ছবি আছে নিশ্চিত, ব্লগাররা জানাবেন আশা করি।

১. দ্য কনডেমনড
ছবি মুক্তি : এপ্রিল, ২০০৭
ডাউনলোড লিংক | ছবি সম্পর্কে বিস্তারিত
ঘটনাক্রম : দুর্নীতিগ্রস্থ এক মার্কিন কারাগারে মৃত্যুদণ্ডের অপেক্ষায় প্রহর গুণছিলেন এক দুর্ধর্ষ কয়েদি - জ্যাক কনরাড। এ সময় জেলারের কাছ থেকে তাকে কিনে নেন এক ধনী টেলিভিশন প্রযোজক। কনরাডের সঙ্গে আরো নয় দুর্ধর্ষ খুনে কয়েদিকে ছেড়ে দেওয়া হয় বিশ্বের এক প্রান্তে- জনমানবহীন এক গহীন দ্বীপে। শুরু হয় দশ কয়েদির মরণপণ লড়াই। পুরো এলাকায় ছোট ছোট ক্যামেরা লাগিয়ে সেই প্রাণঘাতী দৃশ্য অর্থের বিনিময়ে সরাসরি প্রচার করা হয় ইন্টারনেটে।

২. ডাই-হার্ড
ছবি মুক্তি : ১৫ জুলাই ১৯৮৮
ডাউনলোড লিংক | ছবি সম্পর্কে বিস্তারিত
ঘটনাক্রম : ডাই-হার্ডকে বলা হয়, সর্বকালের সবচেয়ে সেরা অ্যাকশন ছবি। এটা আপনি নাও মানতে পারেন, তবে অ্যাকশন ছবির যে ধরনের তালিকাই করুন না কেন, ডাই-হার্ডকে ওপরদিকে রাখতেই হবে। আছেন এক ও অদ্বিতীয় ব্রুস উইলিস।

৩. ডেথ রেস
ছবি মুক্তি : আগস্ট, ২০০৮
ডাউনলোড লিংক | ছবি সম্পর্কে বিস্তারিত
ঘটনাক্রম : পানিবন্দি এক অদ্ভূত কারাগারের কাহিনী, যেখানে বাছাই করা বন্দিদের অকল্পনীয় নিষ্ঠুর মোটর রেসিংয়ে বাধ্য করা হয়। সেটা শুধুই গাড়ি চালনা নয়, যে কোনো মূল্যে প্রতিদ্বন্দ্বীদের হত্যা করে সেখানে বিজয় ছিনিয়ে আনতে হয়। আর পথে পথে অজানা সব বিপদ তো রয়েছেই।

৪. ফার্স্ট ব্লাড
ছবি মুক্তি : ২২ অক্টোবর ১৯৮২
ডাউনলোড লিংক | ছবি সম্পর্কে বিস্তারিত
ঘটনাক্রম : ভিয়েতনাম থেকে ফেরা এক মানসিক বিপর্যস্ত সৈনিক চরম নিগ্রহের শিকার হয় পুলিশের হাতে। এরপর শুরু হয় 'আ ওয়ান ম্যান ওয়ার!' আগাগোড়াই সিলভেস্টার স্ট্যালোনের ছবি।

৫. ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন
ডাউনলোড লিংক | ছবি সম্পর্কে বিস্তারিত
ছবি মুক্তি : ২২ ডিসেম্বর ২০০০
ঘটনাক্রম : এই ছবিটিকে বলা হয়ে থাকে, সবচেয়ে দুর্দান্ত মার্শাল আর্ট মুভি। স্পেশাল এফেক্টগুলো দেখার মতো। মার্কিন মুল্লুকে প্রথম বিদেশী ছবি হিসেবে এটি আয় করে ১০০ মিলিয়নেরও বেশি ডলার।

৬. রিং অফ ডেথ
ছবি মুক্তি : ২০০৮
ডাউনলোড লিংক | ছবি সম্পর্কে বিস্তারিত
ঘটনাক্রম : ভয়াল এক নিষ্ঠুর কারাগারের ধারাবাহিকভাবে কয়েদীদের মৃত্যুর ঘটনা ঘটতে থাকে। সাবেক এক পুলিশ সদস্যদের ওপর দায়িত্ব পড়ে রহস্য উদঘাটনের। সাজানো মামলায় কয়েদী হয়ে একদিন তিনি ঢুকে পড়েন সেই কারাগারে...

৭. টার্মিনেটর টু : জাজমেন্ট ডে
ছবি মুক্তি : ৩ জুলাই ১৯৯১
ডাউনলোড লিংক | ছবি সম্পর্কে বিস্তারিত
ঘটনাক্রম : আভাটার ও টাইটানিকখ্যাত জেমস কামেরনের ছবি। তার চেয়েও বেশি আর্নল্ড শোয়ার্জেনেগারের ছবি। ক্যালিফোর্নিয়ার বর্তমান গভর্নরের এই একটি ছবিই বোধহয় শেষপর্যন্ত মনে রাখতে পেরেছি!

৮. রেম্বো
ছবি মুক্তি : ২৫ জানুয়ারি ২০০৮
ডাউনলোড লিংক | ছবি সম্পর্কে বিস্তারিত
ঘটনাক্রম : বর্মী জান্তার হাতে একদল সাহায্যকর্মী অপহৃত হলে তাদের উদ্ধার করতে ছুটে যান জন রেম্বো।

৯. ইউনিভার্সাল সোলজার: রিজেনারেশন
ছবি মুক্তি : জানুয়ারি ২০১০
ডাউনলোড লিংক | ছবি সম্পর্কে বিস্তারিত
ঘটনাক্রম : অতি গোপনীয় মার্কিন প্রযুক্তি চুরি করে পরীক্ষাগারে জিনেটিক পরিবর্তন ঘটিয়ে রুশ সন্ত্রাসবাদীরা তৈরি করে পরবর্তী প্রজন্মের সৈনিক, প্রকৃত অর্থে যারা নির্দেশনির্ভর 'কিলিং মেশিন'। সন্ত্রাসবাদীরা যখন অপ্রতিরোধ্য পুরোপুরি, তখন ত্রাতা হয়ে ওঠে মার্কিন পরীক্ষাগারে তৈরি পরবর্তী প্রজন্মের আরেক সৈনিক। জাঁ ক্লদ ভ্যান ড্যাম, ডল্ফ লান্ডগ্রেন, আন্দ্রেই আরলোভস্কি আছেন প্রধান তিন চরিত্রে।

১০. রেগিং বুল
ছবি মুক্তি : ডিসেম্বর, ১৯৮০
ডাউনলোড লিংক | ছবি সম্পর্কে বিস্তারিত
ঘটনাক্রম : আবেগপ্রবণ এক আত্মবিধ্বংসী বক্সারের জীবনকথা। উত্থান থেকে পতনের কাহিনী। তুমুল তরুণ রবার্ট ডি নিরোকে পাওয়া যাবে এই ছবিতে।

১১. দ্য সিজ
ছবি মুক্তি : ৬ নভেম্বর ১৯৯৮
ডাউনলোড লিংক | ছবি সম্পর্কে বিস্তারিত
ঘটনাক্রম : মার্কিন মিলিটারি কর্তৃক ইসলামিক নেতাকে অপহরণের পর নিউ ইয়র্ক সিটি হয়ে পড়ে সন্ত্রাসী আক্রমণের লক্ষ্যবস্তু। প্রতিক্রিয়াস্বরূপ সামরিক শাসন জারি হলে একপর্যায়ে মুখোমুখি দাঁড়িয়ে যায় এফবিআই ও মিলিটারি। ডেনজেল ওয়াশিংটন এবং ব্রুস উইলিস আছেন এই ছবিতে।

১২. শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা
ছবি মুক্তি : ২৫ মে ২০০৭
ডাউনলোড লিংক : টরেন্টে পাবেন, সরাসরি লিংক পাইনি | ছবি সম্পর্কে বিস্তারিত
ঘটনাক্রম : ভারতীয় পুলিশের একটি বিশেষ দলের কুখ্যাত এনকাউন্টার নিয়ে প্রচলিত একটি গুজবের ওপর ভিত্তি করে তৈরি ছবি। এতে আছেন অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, সুনীল শেঠি, অভিষেক, বিবেক ওবেরয়।

১৩. ট্যাঙ্গো চার্লি
ছবি মুক্তি : ২৫ মার্চ ২০০৫
ডাউনলোড লিংক : টরেন্টে পাবেন, সরাসরি লিংক পাইনি | ছবি সম্পর্কে বিস্তারিত
ঘটনাক্রম : ভারতের ভেতরে, বিশেষত উত্তর-পূর্বাঞ্চলে চলমান সাম্প্রদায়িক দাঙ্গা ও সংঘাত নিয়ে তৈরি এই ছবি মনে দাগ কাটার মতো। আছে নকশাল বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানের কথাও। বাংলা সংলাপও আছে দেখেছি।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): action moviecrime moviehistory movieadventure moviesci-fi moviefantasy moviewar moviewestern moviedrama moviethriller movie ;
প্রকাশ করা হয়েছে: সিনেমা ও ডকুমেন্টারি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ৩:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৮
রনি রাজশাহী বলেছেন: ফিফা তো দেখি বিডি আইডল এর প্রক্সি দিতেসে আজ ;)
পোস্ট প্রিয়তে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৪

লেখক বলেছেন: না, প্রক্সি না। বিডিআইডল মুভির বেশ ভালো দর্শক। আমি ঠিক অতোটা না। যেটা পুরো দেখে নিজের ভালো লাগে, সেটাই সহ-ব্লগারদের জানানোর চেষ্টা করছি। ধন্যবাদ রনি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ রাজসোহান।

৩. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৩
শিমুল আহমেদ বলেছেন: পোস্ট এক্কেরে সোজা আলমারিতে।আপনাকে++++++++++++++
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৪

লেখক বলেছেন: হাহাহা। থ্যাঙ্কস।

৪. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪২
রিজুয়ান বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪৬
আসফাকুল আমিন বলেছেন: অ্যাকশন মুভির মধ্যে দ্যা ডার্ক নাইট আমার অলটাইম ফেভারিট ..........যদিও এইটা আপনার কার্টুন-ফার্টুন টাইপ ছবির মধ্যে পরে :D ........ হাহা ....... ওয়াই সো সিরিয়াস
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৭

লেখক বলেছেন: নশ্বর এই জীবনে কোনো অবস্থাতেই যে চার ধরনের ছবি দেখার বিন্দুমাত্র ইচ্ছে নেই, সেগুলো হচ্ছে-
১. হরর।
২. কমেডি।
৩. রোমান্টিক।
৪. কার্টুন।

:)

৬. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪৭
কামরুল৯৯ বলেছেন: আপনেরে মনের গহিন থাইক্যা একখান ধন্যবাদ আস্তে আস্তে সবগুলো দেখমু আপাতত প্লাস সাথে প্রিয়তে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৯

লেখক বলেছেন: 'মনে গহীন থেকে' যেহেতু, সেহেতু বিশেষ ধন্যবাদ। :)

৭. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৩
এরশাদ বাদশা বলেছেন: ডাই হার্ড লেটেস্ট দেখা আছে। টার্মিনেটর টু দেখেনাই এমন পাব্লিক পাওন যাইবোনা। ডেথ রেস দেখছি। হিন্দি দুইটাই দেখা আছে। কনডেমনড দেখমু। বাকীগুলা দেখার ইচ্ছা নাই। হিন্দি দু্ইটা দেখছি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০০

লেখক বলেছেন: কনডেমনড ভালো লাগলে ডেথ রেস এবং রিং অফ ডেথও দেখতারেন।

৮. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৬
ডলুপূত্র বলেছেন: ব্রুস লি'র ছবি কই?????????????????????????????????????????????????????????????????????
জ্যাকি চানের????
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৬

লেখক বলেছেন: ব্রুস লি'র 'এন্টার দ্য ড্রাগন' তালিকায় আসতে পারতো। সেটা মার্শাল আর্ট ছবির পথিকৃৎ হলেও জেট লি ও জ্যাকি চ্যানরা পরবর্তীতে মার্শাল আর্টকে অন্য মাত্রায় নিয়ে গেছেন। জ্যাকি চ্যানের দুয়েকটি ছবি দেখে আমার কাছে নিখাদ অ্যাকশন ছবি মনে হয়নি। তবে জেটলির 'ওয়ান্স আপন আ টাইম'- আমার পছন্দের হলেও এই তালিকায় রাখিনি সেটা ইতিহাস আশ্রয়ী ছবি বলে।

৯. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২০
মইন বলেছেন: লেখক বলেছেন: নশ্বর এই জীবনে কোনো অবস্থাতেই যে চার ধরনের ছবি দেখার বিন্দুমাত্র ইচ্ছে নেই, সেগুলো হচ্ছে-
১. হরর। (দেখতে এখন বোরিং লাগে, তাই দেখিনা)
২. কমেডি। (তাইতো কই, আপনের লেখাগুলি হাসি নাইগা কেল্লাই)
৩. রোমান্টিক। (ধুত মিয়া, সেরা কত্ত ছবি মিস করতাছেন)
৪. কার্টুন। (পোলায় বড় হইয়া গেছে)


-----------------------------------
এ্যাকশন ছবির নাম উঠলেই ম্যাট্রিক্স এর নাম মনে আসে। যদিও আপনের লিস্টে নাই।
তবে ওয়ান ম্যান আর্মি টাইপের ছবিগুলো আমি খুব একটা দেখিনা। ছবিগুলো একবারের বেশি দেখতেও মন চায়না। কোন কাহিনী নাই, আইসো, মারামারি কর, ভিলেনের হাত/পাও ভাঙ্গো, ছবি শেষ। আজব। এরতে হরর ছবিগুলোও ভালো লাগে।

-------------------------------------
থ্রীলার আর রোমান্টিক কমেডী মুভ্যির পাগল আমি।

এইটা দেইখেন: http://www.imdb.com/title/tt0119174/
চরম একখান ম্যুভি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩০

লেখক বলেছেন: ম্যাট্রিক্স আমি দেখেছি। কিন্তু নিখাদ অ্যাকশন ছবি বলতে পারি না সেটাকে। দ্য গেম যেহেতু মাইকেল ডগলাসের, সেজন্য ধৈর্য্য সঞ্চয় করে হলেও সেটা দেখবো আশা করি। রোমান্টিক নাম শুনলেই আমার আর ধৈর্য্য থাকে না।

১০. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৩
মইন বলেছেন: আর যদি ছবির কাহিনীতেও আপনের ইন্টারেস্ট থাকে তাইলে এইটা দেইখেন:
http://www.imdb.com/title/tt0299977/

পুরাটা এ্যাকশন, কিন্তু যদি কাহিনীটি বুঝতে পারেন, তাহলে দেখবেন, ছবিটি আর দশটা এ্যাকশন মুভি থেকে কেন আলাদা।

আর না বুঝলে, মনে হইবো আন্ধাগুন্দা চরম মারামারির এক ছবি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩২

লেখক বলেছেন: এইটা মনে হয় সবার আগে দেখবো। আইএমডিবি দেখে ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে।

১১. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৪
তায়েফ আহমাদ বলেছেন: প্রথমে বিডি আইডলের পোষ্ট মনে করেছিলাম!:)
দ্য কন্‌ডেমড্‌ জটিল।
ইউনিভার্সাল সোলজার চরম ফালতু।
দ্য সিজ্‌ দেখতে হবে।
ট্যাঙ্গো-চার্লি কোন হিসেবে সেরা অ্যাকশান মুভীর পর্যায়ে পড়ে বোঝা গেল না!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩৬

লেখক বলেছেন: বলিউডভিত্তিক ছবির মধ্যে ট্যাঙ্গো চার্লি অ্যাকশন তো বটেই, ভিন্নধর্মী ছবিও বলা চলে। তবে হ্যাঁ, বিশ্বসেরা নিশ্চয়ই নয়।

১২. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫১
সপ্ন পুরন বলেছেন: + দিয়া প্রীয়তে নিলাম।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:০০

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৩. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫৬
বর্ণিল আধার বলেছেন: সবগূলিই দেখা।সর্বকালের সেরা action মুভির লিস্ট হিসেবে পছন্দ হল না।তবে কিছু কিছু মুভি ঠিক আছে। ৯,১২,১৩ খুবই ফালতু লেগেছিল।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:০৫

লেখক বলেছেন: ঠিক 'সর্বকালের সেরা' হিসেবে গণ্য করবেন না এই তালিকাকে। বড়জোর বলা যায় 'অন্যতম সেরা'। ১২, ১৩ কি ইণ্ডিয়ান বলেই খারাপ লাগছে?

১৪. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০৪
মজার মানুষ বলেছেন: mediafire link দিলে উপকার হ্য়।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:১৫

লেখক বলেছেন: আমি যে ডাউনলোড লিংকগুলো দিয়েছি, ওগুলো তো মিডিয়াফায়ারের চেয়ে হাজারগুণ ভালো। এক ক্লিকে ডাউনলোড হয়।

১৫. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৩৮
লুথা বলেছেন:
পুরাই পাংখা...ধন্যবাদ...আবারো কইতেছি আমি আপনার অনেক বড এয়ার কুলার ;);)
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:১৬

লেখক বলেছেন: ;););)

১৬. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:৩৩
আকাশ_পাগলা বলেছেন: এনিমেশন মুভি ছাড়া বাকি মুভি দেখা বাদ দিয়া দিসি।
হলিউড অনেকদিন দেখে চোখ পঁচাইয়া ফেলসি।

এখন এনিমেশন দেখি।
ঘোস্ট ইন দ্যা শেল দেখসেন?
১৮. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৫৩
বর্ণিল আধার বলেছেন: ১৩ ইন্ডিয়ান মুভি হিসেবে নিঃসন্দেহে ব্যাতিক্রম কিন্তু কাহিনী অনেক স্লো,অনেকেরই বোরিং লাগবে।১২ ভালোই তবে action এর দিক দিয়ে সেরা তালিকায় আসার মত মনে হয়নি।
১৯. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৫৭
বিডি আইডল বলেছেন: ১/৩/৯ ফালতু মুভি লেগেছে.....

হিডেন ড্রাগন মুভিটা অসাধারণ.....চীনা মিথের উপর সবগুলো মুভিই জটিল....ফ্ললেস/হিরো ইত্যাদি
২০. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১৮
মজার মানুষ বলেছেন: @লেখক: আপনার দেয়া stage vu তে সম্পূর্ণ মুভি এক ক্লিকে নামে ঠিক আছে তবে stage vu তে লিংক পরিবর্তন হয়ে যায়। আর বাংলাদেশের বিদ্যুত ব্যবস্থার যে অবস্থা তাতে ছোট ফাইল হলে ডাউনলোড করতে সুবিধা। mkv ফরমেটের মুভি গুলোর সাইজ ছোট হয় এবং পার্ট করা থাকলে ডাউনলোড করা ও সহজ হয়।
২২. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:২৭
রাজীব_নন্দী বলেছেন: ভাই, একটা সিনেমা দেখবো বলে খুব ইচ্ছা কিন্তু নামটা ভুলে গেলাম। যদি মনে করিয়ে দেন তো অশেষ কৃতজ্ঞতাপাশে বন্দি করবো।

কাহিনী মোটামুটি এইরকম-
ছয়টি ভিন্ন জায়গা থেকে ছয়জনের চোখে একজন প্রেসিডেন্ট (সম্ভবত মার্কিন) হত্যাকাণ্ডের ঘটনা। সবার শেষে দেখা যায় সেই প্রেসিডেন্টের বডি গার্ডই হত্যাকারীকে খুজে নেয়।
প্রেসিডেন্ট ডাবল বডি ব্যবহার করে বলে বেচে যায়। অনেক আগের দেখা, আমার যতটুকু মনে পড়ে মার্কিন প্রেসিডেন্টের ইস্তাম্বুল সফরের সময়কালে ঘটনা।
ছবিটি একাধিক বার এইচবিও বা স্টার মুভিজে দেখা যায়। অবশ্য বছর চার পাচেক আগের। প্লিজ, নামটি যদি মনে পড়ে তবে একটু জানায়েন। লিঙ্ক পাইলে তো সোনায় সোহাগা!
২৫. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৩
মেহেদী১৮২৮ বলেছেন: @রাজীব, ভাই কি vantage point এর কথা বল্লেন?
@ফিফা, B 13, B 13 U দেখতে পারেন, সাবটাইটেল দিয়া।
২৬. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২৮
সর্বদাবেলায়েত বলেছেন: @ রাজীব_নন্দী
ভ্যানটেজ পয়েন্ট। আটটা ভিন্ন ভিন্ন পয়েন্ট/ ব্যক্তির দৃষ্টিভঙ্গি থেকে থেকে আটবার প্রেসিডেন্টকে খুন করা হয়। খুনী অলমোস্ট পালিয়েই গিয়েছিলো। কিন্তু শেষ পর্যণ্ত একটা বাচ্চা মেয়েকে বাঁচাতে গিয়ে ধরা পড়ে যায়। আসল প্রেসিডেন্ট মঞ্চে যাওয়ার পথে একটা আন্ডারপাস লেনে তার মতো চেহারার একজনকে গাড়িতে উঠিয়ে দেন। ইন্টেলিজেন্সের কাছে আগে থেকে রিপোর্ট ছিলো অ্যাসাসিনেশন হতে পারে। বেশ কিছুদিন আগে দেখেছি। ভালো মুভি।

পোস্টে +।
২৭. ১৪ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৫৩
ডঃ হাইডস বলেছেন: লিঙকসের ১৩টা নিকই কি ফিফার নিজের নাকি আরো আছে? ;)
২৮. ১৬ ই মার্চ, ২০১০ সকাল ৭:৫৮
দ্যা ডক্টর বলেছেন: বেশি মারকাট থেকে মাঝারিগুলি বেশি ভালা লাগে..... আমার লিস্টে Shooter (2007/I) থাকবে প্রথমদিকে, I Am Legend (2007) থাকবে, The Quick and the Dead (1995) বাদ দিই কেমনে....... বলিউডি ২টা বাদ ডিয়ে হলেও এগুলা আমি লিস্টে রাখবো।
২৯. ১৭ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:২৩
ডঃ হাইডস বলেছেন: @হাবিব, বর্ণ সিরিজের সবগুলা দেখছেন? রিসেন্ট জে আই জো দেইখেন! আপনি যেগুলা বল্লেন ঐগুলা কিছু না সেইগুলার কাছে
৩০. ১৯ শে মার্চ, ২০১০ ভোর ৪:৩৪
দ্যা ডক্টর বলেছেন: ডঃ হাইডস@ বর্ন সিরিজ লিখতে চেয়ে লিখি নাই..... আর এত্ত মুভি দেখি অনেকগুলার নামও মনে থাকেনা.......
৩১. ১৯ শে নভেম্বর, ২০১০ রাত ১১:২৪
নিম গাছ বলেছেন: নামাইতে পারি না।

 

মোট সময় লেগেছে ১.০৮৩১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
উঠবোই, পাহাড়টা ওই...

localtalk[অ্যাট]gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ