আমার প্রিয় পোস্ট

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

ফিরে দেখা বিশ্ব ব্লগমণ্ডল : কী কোথায় কেন কিভাবে

১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১:০৮

শেয়ারঃ
0 5 0

মাইকেল জ্যাকসনের দুনিয়াকাঁপানো মৃত্যু সংবাদ কোনো টিভি নয়, রেডিও নয়, সংবাদপত্র তো নয়ই- প্রথম প্রকাশিত হয়েছিল একটি ব্লগে। আইপিএলের গত আসরে কলকাতা নাইট রাইডার্সের এক ভূতুড়ে ক্রিকেটারের ব্লগ হইচই ফেলে দিয়েছিল সবখানে। আবার দেখা যায়, অমিতাভ বচ্চনের ব্লগ পড়তে হুমড়ি খেয়ে পড়েন ভারতীয়রা। এভাবে ব্লগ শুধু আলোচনা কিংবা মতামত প্রকাশের ক্ষেত্র হয়েই থাকেনি, সদ্য সংবাদের জন্যও নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠছে ক্রমেই। আবার ব্লগ নিজেও এখন আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন একেক করে-

পার্সোনাল ব্লগিংয়ের জনক
মার্কিন ফ্রিল্যান্স সাংবাদিক জাস্টিন হল ইন্টারনেট ভিত্তিক ডায়েরি লেখার প্রচলন শুরু করেন ১৯৯৪ সালে। ২০০৪ সালের ডিসেম্বরে নিউ ইয়র্ক টাইমস তাকে 'পার্সোনাল ব্লগিংয়ের জনক' হিসেবে অভিহিত করে। জাস্টিন হলের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন এখানে

বিশ্বজুড়ে ব্লগের সংখ্যা কতো?
ব্লগ সার্চ ইঞ্জিন 'টেকনোরাতি' দু বছর আগে হিসেব করে দেখিয়েছিল ইন্টারনেটজুড়ে ১১ কোটি ২০ লাখ ব্লগ রয়েছে। শুধু চীনেই আছে সাত কোটি ব্লগার

দেশ অনুসারে ব্লগারের সংখ্যা
অস্ট্রেলিয়া : প্রায় ৪ লাখ। অস্ট্রিয়া : প্রায় ২০ হাজার। বেলজিয়াম : প্রায় এক লাখ। বসনিয়া ও হার্জেগোভিনা : প্রায় তিন হাজার। ব্রুনেই : প্রায় তিন হাজার। কানাডা : প্রায় ৭ লাখ। ক্রোয়েশিয়া : প্রায় ৪০ হাজার। চেক রিপাবলিক : প্রায় ৫ হাজার। ডেনমার্ক : প্রায় ৫ হাজার। ফিনল্যান্ড : প্রায় ১ লাখ। ফ্রান্স : প্রায় তিন মিলিয়ন। জার্মানি : ২ লাখ ৮০ হাজার। ভারত : প্রায় এক লাখ। আয়ারল্যান্ড : প্রায় ৭৫ হাজার। ইজরায়েল : প্রায় এক লাখ। ইটালি : প্রায় দুই লাখ। জাপান : চার মিলিয়ন। মালয়েশিয়া : প্রায় ১০ হাজার। নেদারল্যান্ডস : ৬০ হাজার। ফিলিপাইন : প্রায় ৭৫ হাজার। পোল্যান্ড : ১.৪ মিলিয়ন। রাশিয়া : প্রায় তিন লাখ। দক্ষিণ কোরিয়া : ১৫ মিলিয়ন। স্পেন : ১.৫ মিলিয়ন। ইউক্রেন : ৫০ হাজার। যুক্তরাজ্য : ২.৫ মিলিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্র : ১৫ থেকে ৩০ মিলিয়ন।

হোস্ট অনুসারে ব্লগারের সংখ্যা
জাঙ্গা : ৪০ মিলিয়ন। এমএসএন স্পেসেস : ১৫ মিলিয়ন
ব্লগার : ১৪ মিলিয়ন +। সাইওয়ার্ল্ড : ১১ মিলিয়ন । সিক্সএপার্ট : ৯.৫ মিলিয়ন
প্লানেট ওয়েবলগ সার্ভিস : ৬ মিলিয়ন। ইয়াহু ব্লগস কোরিয়া : ৩ মিলিয়ন
স্কাইব্লগ : ২.৫ মিলিয়ন। গ্রেটেস্ট জার্নাল : ১ মিলিয়ন
যুক্তরাষ্ট্রভিত্তিক অন্যান্য লাইভ জার্নাল : ১ মিলিয়ন।
ওপরের সবকটি পরিসংখ্যানই ২০০৫ সালের

বিশেষায়িত ব্লগ সার্চ ইঞ্জিন
শুধু ব্লগ খোঁজার জন্য বিশেষায়িত সার্চ ইঞ্জিন আছে। এর মধ্যে জনপ্রিয় তিনটি সার্চ ইঞ্জিন হচ্ছে ব্লগলাইনস, ব্লগস্কোপ এবং টেকনোরাতি

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্লগ কোনটি?
■ চীনা অভিনেত্রী ও চিত্রপরিচালক জু জিংলেইয়ের ব্লগটি বিশ্বের সবচেয়ে বেশি ইনকামিং লিংক সম্পন্ন ব্লগ। বলা হয়ে থাকে, এটিই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্লগ। জিংলেইয়ের ব্লগের অনূদিত রূপ পাবেন এখানে
■ যদিও টেকনোরাতির মতে, ২০০০ সালে চালু হওয়া বোইং বোইং হচ্ছে বিশ্বের সর্বাধিক পঠিত ব্লগ। যাদের একটি টেলিভিশন চ্যানেলও আছে।

ব্লগের বই 'ব্লুক'
ব্লগে বই প্রকাশ করা এখন প্রায় নিত্যনৈমিত্তিক ব্যাপার। ব্লগভিত্তিক বইকে বলা হয়ে থাকে ব্লুক (blog+book=blook)। ২০০৫ সালে ব্লগভিত্তিক বইয়ের জন্য লুলু ব্লুকার প্রাইজ নামে একটি পুরস্কার প্রবর্তন করা হয়।
মার্কিন ব্লগার টাকার ম্যাক্সের লেখা ব্লুক 'আই হোপ দে সার্ভ বিয়ার ইন হেল' নিউ ইয়র্ক টাইমসের সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় ছিল টানা পরবর্তী চার বছর। এই বই নিয়ে গত বছর একটি ছবিও নির্মিত হয়েছে।

রাষ্ট্রের কোপানলে ব্লগার
■ ২০০৬ সালে মিশরীয় প্রেসিডেন্ট হোসনি মোবারক এবং ইসলামকে অপমান করে লেখার অভিযোগে সুলায়মান নামের এক ব্লগারকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার মুক্তির জন্য জনমত গড়ে তুলতে [link|http://www.freekareem.org/|একটি ওয়েবসাইট খোলা হয়।
■ ২০০৮ সালের মে মাসে মালয়েশিয়ার জনপ্রিয় ব্লগার ও রাজনৈতিক পর্যবেক্ষককে একটি পোস্ট লেখার অপরাধে রাজদ্রোহী অভিযুক্ত করে কারাগারে পাঠানো হয়।
■ ২০০৮ সালের ৮ সেপ্টেম্বর রাজতন্ত্র নিয়ে সমালোচনা প্রকাশের অভিযোগে মরক্কোর আদালত মোহাম্মদ ইররাজি নামের ২৯ বছর বয়সী এক ব্লগারকে দুই বছরের কারাদণ্ড দেন। এছাড়া ‌'রাজার প্রতি যথাবিহিত সম্মান না দেখানোর কারণে' তাকে ৬২৫ মার্কিন ডলার জরিমানা করা হয়
■ গত বছর আজারবাইজান ভিত্তিক দুই ব্লগার আদনান হাজিজাদে ও এমিন মিলিকে দু মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। দেশটির রাষ্ট্রপতি ইলভাম আলিয়েভ নিজে ওই দু ব্লগারকে 'গুণ্ডা' বলে অভিহিত করেন।

কারাগারে নিহত প্রথম ব্লগার
ধর্মীয় নেতাদের কথিত অপমান করার পরে বিচারাধীন অবস্থায় গত বছর ইরানের একটা জেলে মারা যান ব্লগার ও সাংবাদিক ওমিদ রেজা মির সায়াফি। কারাগারের অভ্যন্তরে মৃত্যুবরণ করা প্রথম ব্লগার তিনি। পরে তার স্মরণে মার্চ এইটিন মুভমেন্ট নামের একটি আন্দোলনের জন্ম নেয়।

ব্লগারদের জন্য বিপজ্জনক পাঁচটি স্থান
উত্তর কোরিয়া, কাজাখস্তান এবং কিউবাকে ছাপিয়ে ব্লগারদের জন্য বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয় পাঁচটি স্থানকে-
চীন : কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের হিসেব মতে, শুধু ২০০৯ সালেই ২৪ জন ব্লগারকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে চীন।
ইরান : গত এক বছরে ইরানে বহু ব্লগারকে জেলে পাঠানো হয়েছে। বিশ্বে ইরানেই প্রথম কোনো ব্লগার কারাগারের অভ্যন্তরে নিহত হন।
মিয়ানমার : ব্লগারদের প্রতি মিয়ানমারের নীতি তার পাশ্ববর্তী চীনের মতোই। ২০০৮ সালে ভয়াবহ ঘূর্ণিঝড় নার্গিস আঘাত হানার পর মিয়ানমারের পরিস্থিতি নিয়ে ইন্টারনেটে একটি ভিডিও প্রকাশের সেখানকার ব্লগার মোং থুরাকে ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মিশর : রাজনৈতিক ব্লগারদের হয়রানি মিশরে নিত্যনৈমিত্তিক ঘটনা। অনেক ব্লগারকে কারাভ্যন্তরেই নির্যাতন করা হয়ে থাকে সেখানে।
সৌদি আরব : সৌদি ব্লগারদের বিচার ছাড়াই জেলে পাঠানোর ঘটনা একাধিক।

রাষ্ট্রপ্রধানদের ব্লগ
■ চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের একটি মাইক্রোব্লগিং সাইট আছে। গত ১ ফেব্রুয়ারি খোলা এই একাউন্টে এখন পর্যন্ত অবশ্য কিছু লেখা হয়নি।
■ জাপানের প্রধানমন্ত্রী উকিও হাতোয়ামা চলতি বছরের শুরুর দিকে টুইটার ব্যবহার শুরু করেছেন। একই সঙ্গে চালু করেন নিজস্ব ব্লগ। জাপানি প্রধানমন্ত্রী বলেছেন, জনগণ এবং রাজনীতির সঙ্গে দূরত্ব কমাতে তিনি ব্লগ ব্যবহার করছেন। তার ব্লগ ও টুইটার একাউন্ট দুটোই জাপানি ভাষায়।

ব্লগ পুরস্কার
ববস্ বা বেস্ট অব ব্লগস হচ্ছে ওয়েব্লগ, পডকাস্ট এবং ভিডিওব্লগের জন্য বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক ব্লগ পুরস্কার৷ ১১টি ভিন্ন ভিন্ন ভাষায় এই পুরস্কার দেওয়া হয়- আরবি, বাংলা, চীনা, জার্মান, ইংরেজি, ফরাসি, ইন্দোনেশীয়, ফার্সি, পর্তুগিজ, রুশ ও স্প্যানিশ । চার বছর আগে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এবারই প্রথম এবারই প্রথম বাংলা ভাষা অন্তর্ভুক্ত হয়েছে। ইন্ডিয়ান ওয়েব্লগ অ্যাওয়ার্ড প্রচলন করা হয় ২০০৩ সালে। এই পুরস্কার শুধু ভারতীয় ব্লগের জন্য উন্মুক্ত।
আরো কিছু পুরস্কার-
ওয়েবব্লগ অ্যাওয়ার্ডব্লগারস চয়েস অ্যাওয়ার্ডওয়ার্ডপ্রেস ব্লগ প্রতিযোগিতা

বিশ্বজুড়ে গত দু বছরের সেরা ব্লগগুলো
সংবাদ ব্লগ : দ্য হাফিংটন পোস্ট
গ্যাজেট ও ইলেকট্রনিক্স ব্লগ : গিজমোডো
বিজনেস ব্লগ : দ্য বিজনেস ইনসাইডার এবং কনজিউমারিস্ট
পরিবেশ ব্লগ : ওয়াট'স আপ উইথ দ্যাট? এবং ট্রিহাগার
বিনোদন ব্লগ : গকার
কোম্পানি ব্লগ : অফিসিয়াল গুগল ব্লগ
টেকনোলজি ব্লগ : টেকক্রাঞ্চ এবং আর্স টেকনিকা
সেলিব্রিটি গসিপ : টিএমজেড এবং পেরেজ হিলটন
রাজনৈতিক ব্লগ : থিঙ্ক প্রগ্রেস এবং ডেইলি কজ
স্পোর্টস ব্লগ : ব্লিচার রিপোর্ট
পার্সোনাল ব্লগ : ডুসি
ওয়েব সম্পর্কিত : ম্যাশাবল
এছাড়া জনপ্রিয় ভারতীয় ব্লগগুলোর তালিকা পাবেন এখানে এবং এখানে

ব্লগ সম্পর্কিত দুটি সংযুক্তি
ব্লগ দিবসমিডিয়া ব্লগার্স

ছবিতে ২০০৬ সালে গ্রেপ্তার ও নির্যাতনের শিকার মিশরীয় ব্লগার মোহাম্মদ শারকাভি মুক্ত হওয়ার পর। ছবি : জেমস বাক

সংযুক্তি
টেকটিউনস ব্লগে রনি পারভেজের পোস্ট

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): blogব্লগfakeiplplayertmzbigaddajustin halltechnoratixangasixapartCyworldbloggerbloglinesblogscopexujingleixu jingleiboingboingboing boingtuckermaxtucker maxblookblookerprizeblooker prizefree kareemmoroccan bloggermarch18march 18hatoyamayukiohatoyama yukiobobsthebobsthe bobsblog awardbloggers choice awardbloggieshuffingtonposthuffington posttechcrunch ;
প্রকাশ করা হয়েছে: ব্লগ ও ব্লগ সমালোচনা  বিভাগে । সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১০ রাত ২:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১:২২

লেখক বলেছেন: ধন্যবাদ রাজসোহান।

২. ১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১:১১
রাজসোহান বলেছেন: বিশ্বজুড়ে ব্লগের সংখ্যা কতো?
ব্লগ সার্চ ইঞ্জিন 'টেকনোরাতি' দু বছর আগে হিসেব করে দেখিয়েছিল ইন্টারনেটজুড়ে ১১ কোটি ২০ লাখ ব্লগ রয়েছে। শুধু চীনেই আছে সাত কোটি ব্লগার। :-* :-* :-*
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১:২৫

লেখক বলেছেন: একটি সাইটে দেখলাম, গত বছর পর্যন্ত ব্লগারের মোট সংখ্যা দেখাচ্ছে প্রায় ১৬ কোটি। সেটা যেহেতু গ্রহণযোগ্য কোনো জরিপ নয়, সে কারণে পরিসংখ্যানটা এড়িয়ে গেছি।

৩. ১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১:১১
রাজিব খান০০৭ বলেছেন: বাংলাদেশে বর্তমানে কতজন অ্যাকটিভ ব্লগার আছেন এ সম্পর্কে কোনো তথ্য দেয়া যাবে?
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১:২৭

লেখক বলেছেন: বাংলা ব্লগ দিবসের আয়োজনে সামহোয়্যারইন কর্তৃপক্ষ জানিয়েছিল, শুধু এখানে রেজিস্টার্ড ব্লগারের সংখ্যা প্রায় ৩৮ হাজার। সবগুলো মিলিয়ে আমার ধারণা, সংখ্যাটা ৫০ হাজারের কাছাকাছি হবে। তবে সক্রিয় ব্লগার নিঃসন্দেহে অনেক কম হবে।

১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১:৩২

লেখক বলেছেন: গত বছরের ডিসেম্বরে দুই চীনা ব্লগারকে ৪২ হাজার ৪৭৮ ডলার জরিমানা করা হয় মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে। চীনের চলচ্চিত্র পরিচালক জাই জিনের মৃত্যু সম্পর্কে তারা লিখেছিল তিনি পতিতার হাতে মারা যান। সাংহাইয়ের একটি আদালত তার স্ত্রীকে জরিমানার অর্থ দেওয়া ছাড়াও ওই ব্লগে চিঠি লিখে তার কাছে ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দেন।

এবার বুঝুন, ব্লগিং কতো ঝুঁকিপূর্ণ!

১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

৬. ১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১:২৯
বাবুনি সুপ্তি বলেছেন: বাপরে!!!!!! প্লাস দিতে পাচ্ছিনা! :( প্রিয়তেও নিতে পারছি না! কি যে হইছে! দেখা যায় না কিছু! অনেক কিছু জানা গেল।
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১:৫৪

লেখক বলেছেন: ওহ্, রেটিং দেওয়া আর প্রিয়তে নেওয়ার প্যানেলটা ইদানিং একটু পরে লোড হয়- কয়েক সেকেন্ড পর।

৭. ১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১:৩৭
শ।মসীর বলেছেন: ব্লগিং ব্যাপারটাত দেখি যথেস্ট রিস্কি =p~
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১:৫৫

লেখক বলেছেন: হাসবেন না! শিভা নাজারাহারি এক ইরানি ব্লগারের কথা বলতে পারি। এই মহিলা শুধু ব্লগিংয়ের জন্য একাধিকবার কারাবরণ করেছেন। গত বছরের ১২ জুনের প্রেসিডেন্ট নির্বাচনের পরও তাকে কারাগারে পাঠানো হয়। চার মাস পর জামিনে বের হলেও গত বছরের ২১ ডিসেম্বর তাকে আবার কারাগারে যেতে হয়

বোঝেন এবার, কী সুখে আছেন!

৮. ১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১:৩৮
নষ্ট ছেলে বলেছেন: খাইছে.... এত তথ্য আর সময় পান কই?:-*
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১:৫৬

লেখক বলেছেন: উইকি তো আছেই। এর বাইরে আরো অনেক সাইট। পোস্টের ভেতরে ভেতরে উল্লেখ আছে।

৯. ১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১:৪৪
রনি রাজশাহী বলেছেন: পোস্ট ফেভারিটে হে মহামান্য ফিফা :)
এরকম পোস্টের জন্যই আমি আপনার ফ্যান :D :D
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১:৫৮

লেখক বলেছেন: 'ফ্যান' বললে মহামানব মহামানব মনে হয়। ওইটা বলবেন না প্লিজ। কারণ ব্লগ আবার মহামানবদের সহ্য করে না একেবারেই! ;)

১০. ১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১:৪৭
রনি রাজশাহী বলেছেন: ফিফা,
এই পোস্টটা যদি কপি করে টেকটিউনসে দিই আপনি মাইন্ড করবেন?
আপত্তি না থাকলে অনুমতি দেন।
আফসোস, আমি কেন এরকম পোস্ট লিখতে পারিনা :( :(
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১:৫৯

লেখক বলেছেন: আপনার অনুরোধ ফেলি কী করে! দিয়ে দেন, আপত্তি নেই।

১১. ১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১:৪৮
রনি রাজশাহী বলেছেন: আপনার নাম উল্লেখ করব লেখক হিসেবে।
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ২:০০

লেখক বলেছেন: দিতে পারেন। না দিলেও অসুবিধা নেই। ;)

১২. ১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১:৫১
সায়েম মুন বলেছেন: প্লাস চাপি দিলাম!

সবচেয়ে বেশী গালাগালি হয় কোন ব্লগে? জাষ্ট কিউরিছিটি:)
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ২:০৩

লেখক বলেছেন: বললে অনেকে মনে করবেন, আমি খালি নিন্দা গাই। কিন্তু আপনি নিজেই দেখুন, গত দু বছরে কলিকাতা ব্লগে সম্ভবত একটি পোস্টও কি আছে, যেখানে অশ্লীল গালিগালাজ হয়নি? কিংবা নারী ব্লগারদের হয়রানি করা হয়নি?
এ আসলে শুধু কলিকাতার দুর্ভাগ্য নয়, আমাদের সকলেরই দুর্ভাগ্য। :(

১৩. ১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১:৫২
স্বপ্নকথক বলেছেন: আমিতো মনে করছিলাম উপরের ছবিডা আপনের!
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ২:০৫

লেখক বলেছেন: তার মানে দাড়িওয়ালা মনে করছেন আমাকে? ;) নাহ্, আমি প্রতিদিনই শেভ করি। খোচা খোচা দাড়ি নিয়ে অফিসে যাওয়ায় বারণ আছে।

১৫. ১৫ ই এপ্রিল, ২০১০ রাত ২:২১
শ।মসীর বলেছেন: সরকার কি আপনার মাধ্যমে আমাগোরে ভয় লাগানোর কোন প্ল্যান নিয়ে আগাচ্ছে...............।

বড়ই চিন্তিত আছি......।
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ২:৪৪

লেখক বলেছেন: হাহাহা। না! তবে আমার অনুমান বলছে, আগামী পাঁচ বছরে অন্তত একজন ব্লগার গ্রেপ্তার হতে পারে এই বাংলাদেশে!

১৬. ১৫ ই এপ্রিল, ২০১০ রাত ২:২৩
সাদাচোখ বলেছেন: প্লাস দিলাম।

তবে আপনার প্রায় প্রতি পোস্টেই "আমার ব্লগ" কে তুচ্ছ তাচ্ছিল্য করা আর সামুকে মাথায় তুলে রাখার প্রবনতাটা কেন যেন আপনার মানষিক পূর্ণতা নিয়ে সন্দেহ জাগায়।

আপনার ব্লগ নিয়মিতই পড়ি, কিন্তু আজই প্রথম মন্তব্য করলাম।

ধন্যবাদ।
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ২:৪৮

লেখক বলেছেন: আমি মনে করি, আপনার অভিযোগ অযৌক্তিক নয়। একজন ব্লগারের একটি প্রশ্নের উত্তরে প্রাসঙ্গিকভাবে আমারব্লগের কথা এসেছে। তবে লক্ষ্য করবেন, ইচ্ছাকৃতভাবে কিছু বলা হয়নি।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৫ ই এপ্রিল, ২০১০ রাত ২:৪৯

লেখক বলেছেন: লেখার ভেতরের লিংকগুলো যে ভালোভাবে প্রতিস্থাপন করা গেছে, সেটা দেখে ভালো লাগল। ধন্যবাদ রনি।

১৫ ই এপ্রিল, ২০১০ রাত ২:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ ফেরদৌসী।

১৯. ১৫ ই এপ্রিল, ২০১০ রাত ২:৫৭
রনি রাজশাহী বলেছেন: আমি শুধু কপি পেস্ট করেছি। "Visual" mode এ কপি পেস্ট করলে যেরকম আছে সেরকম ভাবেই কপি হয় ওখানে (এমনকি লিঙ্ক ও ছবিসহ)। :)
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ৩:০৮

লেখক বলেছেন: থ্যাঙ্কু!

২০. ১৫ ই এপ্রিল, ২০১০ রাত ৩:১০
হায়রে দুনিয়া বলেছেন: লেখক বলেছেন: বাংলা ব্লগ দিবসের আয়োজনে সামহোয়্যারইন কর্তৃপক্ষ জানিয়েছিল, শুধু এখানে রেজিস্টার্ড ব্লগারের সংখ্যা প্রায় ৩৮ হাজার। সবগুলো মিলিয়ে আমার ধারণা, সংখ্যাটা ৫০ হাজারের কাছাকাছি হবে। তবে সক্রিয় ব্লগার নিঃসন্দেহে অনেক কম হবে।
---------------------------------------------------
আমি কোথায় জানি পড়লাম, ফি ফা আর আইজুদ্দিন (ফর্সা গিরগিটির বক্তব্যানুসারে একই ব্যাক্তি) এর প্রায় হাজার খানেক নিক আছে।

এই কথা সত্য হলে ব্লগারের সংখ্যা হবে ৪৮ হাজার (যদি ফি ফা আর আইজুদ্দিন দুই ব্যাক্তি হয়) অথবা ৪৯ হাজার (যদি একই লোক হয়)। তাই না?

অনেক কিছু জানলাম। ব্লগ লিখে কেউ জেলে যেতে পারে, ধারনাই ছিল না। সারাদিনই জামাত-শিবিরের বাপদের কান্ধে খাড়ায় থাকি, আপনি তো ভয় পাওয়ায় দিলেন।
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ৩:২৩

লেখক বলেছেন: আমারব্লগে ফর্সা গিরিগিটি নিকটার জন্মই হয়েছিল আমার বিরুদ্ধে কুৎসা গাওয়ার জন্য। তবে হ্যাঁ, অতীতে কিছু নিক ছিল আমার। কিছু কিছু ধার করা নিকও ছিল। যেমন এই নিকটার মূল মালিক ডাক্তার আইজুদ্দিন। ২০০৮ সালে একসঙ্গে অনেকগুলো নিক ব্যান হলে ওই নিকটা আমাকে তিনি দেন। তখন এইরকম প্রথা প্রচলিত ছিল। জামায়াতিদের বিরুদ্ধে ব্লগযুদ্ধে ব্যান হয়ে কোনো কমরেড বিপদে পড়লে তাকে নিক দিয়ে সাহায্য করা হতো। যা হোক, যেহেতু পুরনো বেশিরভাগ নিকই এখন নিষিদ্ধ, কর্তৃপক্ষের ৩৮ হাজার রেজিস্টার্ড ব্লগারের হিসেবে সেগুলো থাকার কথা নয়।

অফটপিক :
যুদ্ধাপরাধী-কন্যার তো লজ্জাশরম কিছু আছে বলে মনে হয় না। এতো ঘেন্নার পরও কী করে ব্লগে আসে সে?

২১. ১৫ ই এপ্রিল, ২০১০ রাত ৩:৩৬
তায়েফ আহমাদ বলেছেন: ব্লগিং নিয়ে জানতে জানতে জানোয়ার হয়ে গেলাম..........:D:D
১৫ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: যে বেশি জানে = জানোয়ার! :)

২২. ১৫ ই এপ্রিল, ২০১০ রাত ৩:৫২
রাজীব_নন্দী বলেছেন: মেলা তথ্য জানলাম। যথারীতি প্লাস সহযোগে প্রিয়তে। ;) এত কষ্ট করেন, আহারে!!

এবার বাংলাদেশের ব্লগিং কালচার নিয়ে আপনার অনুসন্ধানী লেখা/পোস্ট আশা করি। মানে বাংলা ব্লগের ভবিষ্যত, ব্লগিং এর সাম্প্রতিক প্রবণতা, কেন ব্লগে লিখতে আসে, প্রথাগত সাংবাদিকতা বিদ্যার বাইরে ব্লগের অবস্থান কেমন ইত্যাদি। যদিও আপনার বেশ কিছু লেখায় বিচ্ছিন্নভাবে প্রসংগগুলো এসেছে। কিন্তু বিস্তারিত জানতে চাই। অবশ্য এরকম কিছু প্রশ্নের উত্তর জানা যায়- ফাহমিদুল হকের কিছু পোস্ট এর মধ্যে আমার দেখা হয়েছে।

আর একটি প্রশ্ন, সামহয়ারইন ব্লগে প্রকাশিত কোন একটি/একাধিক পোস্টের কারণে কোন প্রতিষ্ঠান বা সেই সংশ্লিষ্ট মহলে তীব্র প্রতিক্রিয়ার ঘটনা কোনটি, আপনার জানা মতে?

বি.দ্র. যদি কিছু মনে না করেন এই লিংকটি অধ্যাপক আসিফ নজরুলকে পাঠানো যায়? =p~ =p~
১৫ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: ডয়েচে ভেলের 'ববস' আমাকে ব্লগ সমালোচক হিসেবে স্বীকৃতি দিয়েছে! ;) সুতরাং উপায় নেই আর।

বিডিআর গণহত্যার সময় সরকারি মহলে সম্ভবত মৃদু প্রতিক্রিয়া ঘটেছিল ব্লগ নিয়ে।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপদেষ্টা এইচটি ইমামকে নাকি বলেছিলেন যে, ব্লগে আপনাকে ধুয়ে ফেলা হচ্ছে বা আপনার কঠোর সমালোচনা করা হচ্ছে। তখন আমরা অনেকেই সংসদ অবমাননার অভিযোগে এইচটি ইমামের সমালোচনা করছিলাম এখানে। আরিফ জেবতিক, অমি পিয়ালসহ কয়েকজন ব্লগার এইচটি ইমামের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। আরিফ জেবতিকের এক মন্তব্য থেকে ঘটনাটি জেনেছি।

১৫ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ জয়।

২৪. ১৫ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:১২
ছন্দ্বহীন বলেছেন: মেলা তথ্য...মেলা কাজে দেবে..তাই প্রিয়তে মেলায় রাখলাম!
এলাচ পেলাচ সাথে ফিরি মাইরা দিলাম....

ধন্যবাদ ও শুভেচ্ছা এরকম একটি পোষ্ট-এর জন্য!!
১৫ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

২৫. ১৫ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:৩৬
রাজীব_নন্দী বলেছেন: ফিফা, এইসব কী শুনছি?? কনফিউজড হয়ে যাচ্ছি। আপনার ব্লগিং ভালো লাগে বলেই এসবের জবাব দেন।
কারন ডাক্তার আইজু্দ্দিন আর ফিউশন ফাইভ আসলে এক এবং অভিন্ন ব্যাক্তি। আমরা এ ব্যাপারে সব পাঠককে সাবধান করছি- এ রাসপুটিনের হাত থেকে বাংলা ব্লগকে বাচানোর সময় এসেছে। আমরা পর্যায়ক্রমে আরো প্রমান নিয়ে হাজির হবো। সর্বোপরি একজন ভূতপূর্ব এ টীম সদস্য হিসাবে এটি আমার ব্লগীয় দায়িত্ব এ রাসপুটিনের হাত থেকে মুক্তি করা বাংলা ব্লগকে। বাংলা ব্লগারদের জন্য জানানো হচ্ছে যে সামওয়ার ইন ব্লগে ফিউশন ফাইভ আর আমার ব্লগে ডাক্তার আইজুদ্দিন এক এবং অভিন্ন ব্যাক্তি। আসুন এ রাসপুটিনের হাত থেকে বাংলা ব্লগকে মুক্তি করি।

১৫ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৮

লেখক বলেছেন: আমার মতামত দেওয়ার আগে অন্যদের অভিমত দেখুন ২৬ ও ২৭ নম্বর মন্তব্যে। তাহলেই প্রকৃত ঘটনা বুঝতে পারবেন আশা করি।

২৬. ১৫ ই এপ্রিল, ২০১০ ভোর ৫:০৫
হায়রে দুনিয়া বলেছেন: লেখক বলেছেন: অফটপিক :
যুদ্ধাপরাধী-কন্যার তো লজ্জাশরম কিছু আছে বলে মনে হয় না। এতো ঘেন্নার পরও কী করে ব্লগে আসে সে?
---------------------------------------------------
লজ্জাশরম থাকলে কি আর এই নরপশুরা বাংলাদেশে থেকে যায়। তাদের তো পাকিস্তানেই চলে যাওয়ার কথা ছিল। ত্রিদিব বাবুর এই কাজটা আমার ভাল লাগে। যদিও ইদানীং মরার টাইমে দেশে আসার চেষ্টা করছেন, কিন্তু অন্তত যুদ্ধের পরে এই বেশরমগুলির মত দেশে ফিরার চেষ্টা করেন নাই। অথচ, এই বেশরমগুলি পাকিস্তানের মেইনস্ট্রিমের সাথে মিশে যেতে পারত সহজে যেটা ত্রিদিব বাবুর জন্য অসম্ভব।

@রাজীব_নন্দী, এটার ৫ পর্বের সিরিজের দ্বিতীয় পার্ট। শেষ পর্বটা পড়লে বুঝবেন যে সে এতদিন ধরে জাস্ট রিভার্স খেলে ফান করতেছে। এই লোক আমুরই কোন বিগ শটের নিক।

তার মানে এই না যে আমি বলছি, ফি ফা আর আইজুদ্দিন এক লোক না। আমি ব্লগে নতুন, আমি জানি না। অল আই অ্যাম সেইং, ওই পোস্টটা ফান।






১৫ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:০১

লেখক বলেছেন: সেটাই! এদের চরিত্রটাই আসলে অদ্ভূত। কম তো দেখলাম না এই ব্লগজীবনে।

২৭. ১৫ ই এপ্রিল, ২০১০ ভোর ৫:১৫
হিমাংশু বলেছেন: পরিশ্রমী পোস্টের জন্য সাধুবাদ ফিফা।

......
@ রাজীব নন্দী,আমু ব্লগে দেয়া ঐ পোস্টগুলো স্রেফ ফালতু। ফিফা আর আইজুদ্দিন কিছুতেই এক ব্যক্তি হতে পারেন না।
১৫ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:০২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ হিমাংশু।

১৫ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: থ্যাঙ্কু! :)

১৫ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ শামীম।

৩০. ১৫ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:৩৭
টেকি মামুন বলেছেন: আপনেতো পুরা ব্লগিং জগতের পোস্টমার্টম করে ফেলেছেন ।প্লাস +প্রিয়তে ;)
১৫ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: না, পুরো ব্লগমণ্ডলের সংক্ষিপ্ত পোস্টমর্টেম করতে গেলেও মনে হয় এইরকম আরো ১০টি পোস্ট লাগবে। ধন্যবাদ নুমাম।

৩১. ১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩০
সাইফুল ফারদিন বলেছেন: অসাধারন পোস্ট। কত কিছু যে জানলাম......। ধন্যবাদ আপনাকে।
৩২. ১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:০৭
বিপ্লব কান্তি বলেছেন: নটুন ব্লগারের কাতারে ফেলে আমার ব্লগের লিংকটি এড করা যায় না ?
৩৩. ১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:১০
সবাক বলেছেন:
শামীম দেখি নিজের পোস্টে কমেন্ট বাড়ানোর জন্য অন্য নিক থেকে কমেন্ট করে!!!!! ;)
৩৫. ২১ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:২৯
রিফাত হোসেন বলেছেন: অস্ট্রিয়া : প্রায় ২০ হাজার মানতে পারলাম না ।

উত্তর হবে লাখেরও উপরে । কারণ আইফোন আসার পরে সব ধারণাই পাল্টে দায় মানুষের । মানুষ আগের থেকে আরও বেশী টেকি আগ্রহ দেখানো শুরু করে ।
৩৬. ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১:৪৮
ডলুপূত্র বলেছেন: প্লাস কে প্লাস। অভিনন্দন ব্রাইদার......
৩৭. ৩০ শে এপ্রিল, ২০১০ সকাল ৮:৫৬
নিস্সঙ্গ যোদ্ধা বলেছেন: এতো ব্লগের ভিড়েও সামুতে পড়ে থাকি :)
৩৮. ০২ রা জুন, ২০১০ রাত ১১:৪৮
শামীমস বলেছেন: একজন ব্লগার হিসেবে এই পোস্টটা অবশ্যই প্রিয়তে নেয়া উচিত। :)
৩৯. ১১ ই জুন, ২০১০ দুপুর ২:৩৮
মুনতাসির বিল্লাহ মুন্না বলেছেন: চমৎকার লিখেছেন.............প্রিয়তে................
৪০. ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ২:৫৮
বাবুল হোসেইন বলেছেন: অনেক কিছু জানা গেলো ব্লগ বিষয়ে। বিশেষ করে ব্লুক।


প্রিয়তে।
৪১. ১৫ ই মে, ২০১১ দুপুর ২:৪৬
তেহজীব বলেছেন: চমৎকার তথ্য ও পরিসংখান...প্রিয়তে..
৪২. ১৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি ছাড়া প্রায় সবাই তো নিক নামে ব্লগায়। পুলিশ ধরবে কি করে??????????







৪৩. ১৯ শে আগস্ট, ২০১১ রাত ৮:৪২
হিবিজিবি বলেছেন: পোষ্টটা রেখে দিলাম। অনেক অজানাকে জানলাম।
ধন্যবাদ আপনাকে।
৪৪. ২৯ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৬
অণুজীব বলেছেন: বাপরে বাপ
৪৫. ০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ২:৩৭
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: ব্লগ নিয়া ব্লগ ব্লগানি ভালোই লাগলো...
মহামান্য ব্লগ গবেষক ফিফা ফ্যান ক্লাবের একজন স্বঘোষিত ফ্যান হিসেবে আমি নিজের নাম ঘোষণা করিতেছি...
খারাপ লাগে যখন ফিফার নামে ভাদা অপবাদ শুনতে পাই..

 

মোট সময় লেগেছে ১.১০৯৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
উঠবোই, পাহাড়টা ওই...

localtalk[অ্যাট]gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ