"কিছুদিন থেকে বেশ টেনশনে আছি। একটা viva দিলাম কিন্তু রেজাল্ট দিচ্ছেনা।"
কিসের viva?
"এখন বলা যাবেনা। সিলেক্ট হলে বলব।"
কবে রেজাল্ট দিবে?
"এই মাসের শেষে। দোয়া করিও"
আচ্ছা।
কিছুদিন পর____________
রেজাল্ট হইছে?
"না। মাথাটা আউলাই আছে। আমার কপালডাই খারাপ"
আরে চিন্তা করনা। রেজাল্ট হয়ে যাবে। কিন্তু তখনও জানিনা কিসের ভাইভা।
সেদিন ফোন দিল____
"কেমুন আছ গোবলী? একটা খবর আছে। আমার ভিসা হয়ে গেছে"
কই যাইতেছ?
"এইডাতো কমুনা"
কেন?
"সময় হয়নি। ২/১জন ছাড়া কেউ জানেনা। ঠিক করলাম কিনা জানিনা। মনটা খুব খারাপ হয়ে আছে। বোনটা খুব কান্নাকাটি করছে।"
কবে যাচ্ছ?
"৯ তারিখ ২.১৫ তে ফ্লাইট। ইভা, পূরবীদের নিয়ে আর মজা করা হবেনা।"
কাল দুপুরে হঠাত করে ছোড়দা ফোন দিয়ে বলল,,,,,,,,
"কাল (৮ তারিখ) রাতে হয়ত চলে যাচ্ছি।"
আজ সকালে ফোন দিয়ে দেখি ছোড়দার ফোন বন্ধ। জানিনা আজি যাচ্ছে নাকি আজ থেকে নিজেকে সবার কাছ থেকে আড়াল করে ফেলল। উদাসী স্বপ্নের নিকটা কতদিন ব্লগে দেখবনা জানিনা। অশাকরি একটু গুছিয়ে ছোড়দা আবার ব্লগে ফিরে আসবে। মজার মজার পোষ্ট দিয়ে মাতিয়ে রাখবে কিন্তু জানিনা সে সময় কতদূরে___________________________
পৃথিবীর যেখানেই থাক না কেন ভাল থেকো ছোড়দা। ভাল থাকা সম্পূর্ন নিজের কাছে। আর সময় পেলে ব্লগে ফিরে এস। অনেকেই তোমার দুষ্টুমীমার্কা পোষ্ট গুলি পড়ার জন্য অপেক্ষা করবে।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



