somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজে নিজেই সেটআপ করুন উইন্ডোজ এক্সপিঃ

২৩ শে জুলাই, ২০১১ ভোর ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক্সপি সেটআপ করার জন্য প্রথমে আপনার সিডি রমে একটি এক্সপির সিডি ঢুকান। তারপর পিসি রির্স্টাট দিন। হেএ একটা কথা বলতে ভুলে গেছি। এক্সপি সেটআপ দিতে গেলে প্রথমে আপনাকে BIOS থেকে আপনার First Boot Device সিডি রম করে নিতে হবে। এটি করবেন কিভাবে? যখন আপনার পিসি চালু হবে প্রথমে দেখবেন BIOS এ ঢুকার জন্য F2 প্রেস করতে হবে। আগের মাদারবোর্ড গুলোতে Del প্রেস করতে হতো। কিন্তু বর্তমানের মাদারবোর্ড গুলোর বেশিভাগই F2 দিয়ে BIOS এ ঢুকতে হয়। BIOS থেকে First Boot Device সিডি রম করে সেভ করে বের হয়ে আসুন। সেভ করে বের হওয়ার সময় পিসি রির্স্টাট হবে। এইবার ধাপে ধাপে নিচের কাজগুলো সম্পন্ন করুন।

১. পিসি রির্স্টাট হয়ে চালু হওয়ার সময় নিচের ছবিটি আসবে। যে কোন একটি কী প্রেস করুন আপনার কী বোর্ড থেকে। তার পর একটু অপেক্ষা করুন।

২. কিছুসময় অপেক্ষা করার পর আপনার স্ক্রীনে নিচের ছবিটি আসবে। এখানে আপনি তিনটি অপশন পাবেন। নতুন এক্সপি সেটআপ করতে Enter চাপুন। আর পুরাতন এক্সপি রিপিয়ার করতে R চাপুন। আর যদি কিছু না করে বের হয়ে যেতে চান তাহলে F3 চাপুন। আমরা যেহেতু নতুন করে এক্সপি সেটআপের কথা বলছি তাই এখানে Enter চাপুন।

৩. আপনি Enter চাপার সাথে সাথে নিচের ছবির মত একটি স্ক্রীন আসবে। এটি হলো Windows XP Licensing Agreement । Windows XP Licensing Agreement মেনে নিতে আপনি কীবোর্ড থেকে F8 চাপুন। F8 চাপা মনে হলো I agree ।

৪. আপনি F8 প্রেস করে যখনি Windows XP Licensing Agreement মেনে নিবেন তখনই নিচের স্ক্রীনটি আসবে। নিচের ছবিটি একটি নন পার্টিশন হার্ডডিস্কের। এক্ষেত্রে এই জায়গায় আপনার কম্পিউটারের হার্ডডিস্কে যে কয়টি ড্রাইভ আছে তা এখানে দেখাবে। প্রথমটি সি ড্রাইভ হবে। এখান থেকে আপনি কোন ড্রাইভে এক্সপি সেটআপ করতে চান তা সিলেক্ট করে Enter প্রেস করুন।

৫. আপনি ড্রাইভ সিলেক্ট করে Enter প্রেস করলে নিচের স্ক্রীনটি আসবে। এখানে আপনি পাঁচটি ক্যাটগরি পাবেন। আপনি আপনার পার্টিশনটি কোন ক্যাটগরিতে ফরমেট করতে চান তা সিলেক্ট করে Enter প্রেস করুন।

৬. ফরমেট অপশন থেকে ক্যাটগরি সিলেক্ট করে Enter প্রেস করার পর আপনার পার্টিশনটি ফরমেট হবে এবং উইন্ডোজের ফাইলগুলো কপি হবে। তখন নিচের স্ক্রীনের মত দেখাবে। এই কাজের জন্য কিছু সময় দরকার হবে। কপি ১০০% না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

ফাইল কপি করা ১০০% হয়ে গেলে আপনার পিসি রির্স্টাট নিবে।

৭. এইবার পিসি রির্স্টাট নেওয়ার সময় প্রথম ছবিটির স্ক্রীনটি আসলে কোন কিছু প্রেস করার দরকার হবে না বা আপনাকে কিছুই করতে হবে না। এক্সপি বুট স্ক্রীন আসবে একটু পর। বুট স্ক্রীন থেকে সরাসরি আপনাকে নিচের স্ক্রীনে নিয়ে যাবে। এখানেও কিছু করতে হবে। শুধু অপেক্ষা করুন।

৮. ৪/৫ মিনিট অপেক্ষা করার পর দেখবেন একটি উইন্ডো এসেছে। নিচের ছবির মত। এটি হচ্ছে Regional and Language Options উইন্ডো। এখান থেকে Next বাটনে ক্লিক করুন।

৯. উপরের ছবিতে দেখানো উইন্ডো থেকে Next করার পর আর একটি উইন্ডো আসবে। নিচের ছবির মত। এটি হচ্ছে Personalize Your Software উইন্ডো। এখানে আপনার নাম দিন এবং আপনার প্রতিষ্টানের নাম দিন। তারপর Next বাটনে ক্লিক করুন।

১০. উপরের ছবিতে দেখানো উইন্ডো থেকে Next করার পর নতুন আর একটি উইন্ডো আসবে। এটা হচ্ছে Your Product Key উইন্ডো। নিচের ছবির মত। এখানে আপনার পাঁচটি ঘর দেখতে পাবেন। এখানে আপনার এক্সপি সিরিয়াল নাম্বার টি টাইপ করুন। এখানে একটা কথা থেকে যায়। আপনি সিরিয়াল নাম্বারটি কোথায় পাবেন? সিরিয়াল নাম্বারটি সিডির কাভারে লেখা থাকে বা যার কাছ থেকে সিডি কালেকশন করেছেন উনার কাছ থেকে পাবেন। সিরিয়াল নাম্বারটি দিয়ে Next বাটনে ক্লিক করুন।

১১. Your Product Key উইন্ডো থেকে Next করার পর নিচের ছবির মত আর একটি উইন্ডো আসবে। এটি হলো Computer Name and Administrator Password উইন্ডো। এখানে আপনার কম্পিউটারের নাম দিন। আর Administrator পাসওর্য়াড দিতে চাইলে নিচের দুইটি ঘরে পাসওর্য়াড দিন। আর পাসওর্য়াড দিতে না চাইলে ঘরগুলো খালি রাখুন। তারপর Next বাটনে ক্লিক করুন।

১২. উপরে দেখানো উইন্ডোতে Next করার পর আবার নতুন একটি উইন্ডো আসবে। নিচের ছবির মত। এটি হলো Date and Time Settings উইন্ডো। এখানে তারিখ, সময় সবকিছু ঠিক করে নিন এবং নিচের টাইম জোনের ঘরের ড্রপডাউন ম্যানু থেকে বাংলাদেশে টাইম জোন্(GMT +6:00 Astana,Dhaka) সিলেক্ট করুন। তারপর Next বাটনে ক্লিক করুন।

১৩. উপরের উইন্ডো থেকে Next করার পর একটু অপেক্ষা করুন। একটু পর দেখবেন নতুন একটি উইন্ডো এসেছে নিচের ছবির মত। এটি হলো Networking Settings উইন্ডো। এখান থেকে Typical Settings সিলেক্ট করুন। তারপর Next বাটনে ক্লিক করুন।

১৪. Networking Settings উইন্ডো থেকে Next করার পর আবার নতুন একটি উইন্ডো আসবে নিচের চিত্রের মত। এটি হলো Workgroup or Computer Domain উইন্ডো। এখান থেকে নিচের চিত্রের মত প্রথমটি সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন। আপনি চাইলে এখান থেকে আপনার ওর্য়াকগ্রুপ টা চেঞ্জ করে দিতে পারেন।

এই উইন্ডোতে Next করার পর আর নতুন করে কোন উইন্ডো আসবে না। ২০/৩০ মিনিট সময় নিয়ে আপনার কম্পিউটার কনফিগার করবে। কনফিগার করা শেষ হলে পিসি অটোমেটিক রির্স্টাট নিবে।

১৫. কম্পিউটার রির্স্টাট নেওয়ার পর নিচের ছবির মত স্ক্রীনটি আসবে। এই উইন্ডোটি হলো Display Settings উইন্ডো। এখানে Ok বাটনে ক্লিক করুন।

১৬. Display Settings উইন্ডোতে Ok করার পরে নিচের ছবির মত একটি নতুন উইন্ডো আসবে। এটি হলো Monitor Settings উইন্ডো। এই উইন্ডোতে Ok বাটনে ক্লিক করুন।

১৭. Display Settings এবং Monitor Settings এই উইন্ডো দুইটিতে Ok করার পর নিচের ছবির মত একটি স্ক্রীন আপনার সামনে হাজির হবে। এটি হলো Welcome to Microsoft Windows স্ক্রীন। এই স্ক্রীনে Next বাটনে ক্লিক করুন।

১৮. Welcome to Microsoft Windows স্ক্রীন থেকে Next করার পর নিচের ছবির মত Help protect your PC এই স্ক্রীনটি আসবে। এখনে থেকে Not right now সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন। এখানে আপনি Help protect my PC by turning on Automatic Updates now এই অপশনটিও সিলেক্ট করতে পারনে। তাতে আপনার ইন্টারনেট কানেকশন দরকার হবে। রেজিষ্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। অনেক ঝামেলা। তাই সেদিকে গেলাম না।

১৯. Welcome to Microsoft Windows স্ক্রীন থেকে Not right now সিলেক্ট করে Next দেওয়ার পর নিচের ছবির মত Who will use this computer? স্ক্রীন আসবে। এখানে আপনি আপনার প্রয়োজন মত ইউজান নেম দিয়ে ইউজার একাউন্ট তৈরী করে নিতে পারেন। ইউজার নেম দিয়ে Next বাটনে ক্লিক করুন।
এখনে একটি কথা বলে রাখা দরকার মনে বলে মনে করছি। তাহলো যদি আপনি কোন ইউজার একউন্ট না করে সরাসরি Administrator একাউন্ট ব্যবহার করতে চান তাহলে এই জায়গায় আসার পর কোন ইউজান নেম না দিয়ে পিসিটি ম্যানুয়ালি রির্স্টাট করুন।

২০. Who will use this computer? স্ক্রীনে ইউজার নেম দিয়ে Next দিলে Thank you স্ক্রীন আসবে। নিচের ছবির মত। এটি হলো আপনার এক্সপি সেটআপের শেষ ধাপ। এই স্ক্রীন থেকে Finish বাটনে ক্লিক করুন। ব্যাস!!!! হয়ে গেল আপনার এক্সপি সেটআপ।

(সংগৃহীত)
সুত্রঃ
১২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×