বর্তমান সরকার ক্ষমতা গ্রহনের সময় ৬ জানুয়ারী ২০০৯ তারিখে বিদ্যুতের উৎপাদন ছিল ৩২৬৭ মে:ও: ।
এবং গ্রীস্মকালীন সর্বোচ্চ লোড শেড ছিল ১৪৬০ মে: ও : ।
প্রতিশ্রুতি :
** সরকারের নির্বাচনী ম্যানিফেষ্টো অনুযায়ী ২০১১ সালে বিদ্যুৎ উৎপাদন ৫০০০ মে:ও: এবং ২০১৩ সালের মধ্যে ৭০০০ মে:ও: এ উন্নীত করার বিষয়টি নির্ধারিত আছে ।
** এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যে বিদ্যুৎ উৎপাদন ২০১১ সালের মধ্যে ৬০০০ মে:ও: এবং ২০১৩ সালের মধ্যে ১০০০০ মে:ও: - এ উন্নীত করার পরিকল্পনা নেয়া হয়েছে ,যা নির্বাচনী ম্যানিফেষ্টোতে উল্লেখিত পরিমানের চেয়ে বেশী ।
গত ২ বছরে সরকার যা করেছে :
** গত ২ বছরে ২১ টি নতুন বিদ্যুৎ কেন্দ্র থেকে ১১৩১ মে:ও: বিদ্যুৎ জাতীয় গ্রীডে সংযোজন করা হয়েছে ।
** গত ২ বছরে ৩৩ টি বিদ্যুৎ কেন্দ্র থেকে ২৯৪১ মে:ও: বিদ্যুৎ উৎপাদনের লক্ষে চুক্তি স্বাক্ষর করা হয়েছে । আরো ৭ টি নতুন বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৪২৫ মে:ও:বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে ।
** গত ২ বছরের মধ্যে ২০/০৮/২০১০ তারিখে সর্বোচ্চ উৎপাদন ছিল ৪৬৯৮ মে:ও: ।
** গত সেচ মৌসুমে নিয়মিত শহর এলাকা থেকে প্রায় ২০০ মে:ও: বিদ্যুৎ সরবরাহ কমিয়ে তা গ্রামান্চলে সেচ কাজের জন্যে সরবরাহ করা হয়েছে ।
** ইতিমধ্যে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষে ১ কোটি ৫ লক্ষ সিএফএল বাল্ব বিতরন করা হয়েছে । এতে প্রায় ১০০ মে:ও: বিদ্যুৎ সাশ্রয় হয়েছে ।
** সারা দেশে নবায়নযোগ্য জ্বালানী বিশেষ করে সোলার বিদ্যুৎ ব্যাবহারের জন্য ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে । গ্রামান্চলে বেশ কয়েকবছর যাবৎ সোলার প্যানেল স্থাপনের কাজ চলছে । ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরসহ অনেক সরকারী দপ্তরে সোলার প্যানেল স্থাপন করে সৌর বিদ্যুৎ ব্যাবহার শুরু করা হয়েছে ।
আগামীতে আরো যা যা করা হবে :
-----------------------------------
** আগামী ২০১৫ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ১৫০০০ মে:ও:-এ উন্নীত করার কার্যক্রম চলছে ।
**তদুপরি ভারত থেকে ৫০০মে:ও: বিদ্যুৎ আমদানীর কজ পুরোদ্যমে চলছে । ২০১২ সালের শেষ নাগাদ এই বিদ্যুৎ আনা সম্ভব হবে ।
** ভারতের সাথে বিনিয়গের মাধ্যমে খুলনায় ১৩৫০ মে:ও: বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে ।
** বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষে আরও ১ কোটি ৭৫ লক্ষ সিএফেল বাল্ব ক্রয় প্রক্রিয়াধীন আছে । ক্রয় কার্য শেষ পর্যায়ে ,যা শীঘ্রই বিতরণ করা হবে । এতে প্রায় ১৫০ মে:ও: বিদ্যুৎ সাশ্রয় হবে ।
** ২০১৩ সালের মধ্যে দেশ বিদ্যুৎ ঘাটতি মুক্ত হবে।
২০১৬ সাল পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনা নীচে দেখানো হল :

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



