একন খেলাটা পুরা হইতো, যদি ইরানি প্রেসিডেন্টরে পুরা ধরন দেওন যাইতো, মাগার কলাম্বিয়ার পোলাপাইন ভদ্র, হেরা আজকে স্কুল ম্যাগাজিনে ছাপাইসে রিসেন্ট কিছু সমকামির ফাসির সংবাদ। তাগো তথ্য মতে সডোমি বা লাবাট- ইরানি ভাষায় মৃত্যু দন্দ যোগ্য অপরাধ। হেরা আরো জিজ্ঞেস করসে, কোন সমকামি যদি নাই থাকে, নভেম্বর ১৩, ২০০৫ গোরগন প্রদেশের বাহানুর স্কয়ারে ফাসি যে দেয়া হইসিল মোখতার আর আলিরে লাবাটের লাইগা সেটা কেন দেয়া হইসিল আর ইরানী সংবাদ পত্র আর সরকারি বার্তা সংস্হা কেন তারে লাইম লাইট সংবাদ করসিল। তো আরও খবর হইলো ২০০৩। ২০০৪ আর ২০০৫ এর বিশ্ব মানবাধিকার কমিশনের রিপোর্টে ইনসিডেন্ট আছে, সমকামী হওনের জন্য শাস্তি দেওনের তথ্য আছে।
সো আমি সামান্য মানুষ, ব্লগে আসি শেখার জন্য, লিখি কম, পড়ি বেশি, আপনরাই ইসলামের কান্ডারি, ইসলামি বিপ্লবের নতুন দেশ, আহমেনজাদ কি মিথ্যা বলল?
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



