somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার গোলাপী রঙের শৈশবের দিনগুলো

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মধ্যে ঠিক তখনও 'অন্যেরা' এবং ' আমরা' সম্পর্কীত জটিলতা গুলো বাসা বাধেনি। যৌনতা এবং সৌন্দর্য্য সম্পর্কীত কোন আকাংখা নিয়ে কারও সাথে সম্পর্ক গড়েনি, বন্ধু কিংবা খেলার সাথী ছিল আমার পরিচিতির গন্ডী, আরেকটু সীমানা বড় করলে পরিবার-আত্মীয় স্বজন পর্যন্ত বলতে পারি। তবে পরিচিতির মধ্যে অনায়াসে ঢুকে যেত পাশের গ্রামের রহিম-করিম-সাবিনা-ফাতেমা। না, শুধু পাঠ্য বইয়ের চরিত্র হিসেবে নয়, একদম জলজ্যান্ত খেলার সাথী হিসাবে। কারণ আমাদের গ্রামটির পাশেই ছিল বাঙালী মুসলিমদের পাড়া, আর একদিকে পাঙনদের (মনিপুরী মুসলিম নামে অনেকেই জানে) লৈকাই (পাড়া)। কল্পনার আকাশও ছিল খুব সীমিত, পুর্ব দিকে পাহাড় - খাসীয়া পুঞ্জী, উত্তরে ছোট্ট একটি নদী কিংবা ছড়া, দক্ষীণে চা বাগান - কুলী-বাবু-সাহেব। তবে পশ্চীমের সীমানা ছিল একটু বড় - মঙ্গে মখোঙ কৈথেল (বাজার), সেখানেই আমার যত বিষ্ময় আর কৌতুহল এবং ভয়ও। কত ধরণের লোকের দেখা পেতাম সেখানে, দাঁড়িওয়ালা- টিকিওয়ালা-ঝুলিওয়ালা-কাবুলিওয়ালা। আর কথাগুলোও সব এলোমেলো, একদিকে সিলেটি বাংলা, অন্যদিকে মৈতৈলোন সাথে ভাঙা ভাঙা বাংলা, আবার খাসীয়া রমণীদের অন্যরকম বাংলা সাথে পাঙনদের কেমন করে যেন বলা মৈতৈলোন, বিষ্ণুপ্রিয়াদের নিজেদের ভাষার সাথে সাথে বাংলার সফল মিশ্রন আবার মৈতৈদের সাথে মৈতৈলোনে টুক টাক আলাপ চারিতা অন্যদিকে চা -বাগীচার লোকজনের জংলী-উরিয়া-সাঁওতালি- বিহারী মিশেল বাংলা, কেমন যেন খেই হারিয়ে ফেলতাম। তবে কেউ কাউকে পর মনে হয়নি, সবাই যার যার মতো করে নিজের চাহিদা টুকু পুরণ করে নিত, প্রয়োজনটুকু ছেড়ে ফেলতো। পুলিশের আনাগোনা তেমন ছিল না, তাই ইউনিফর্ম ভিতি তখনও মনের মধ্যে ঢুকেনি, তবে বাজারের মধ্যে হাতাহাতি- চিল্লাচেল্লি, এ -ওকে মারামারি-পিটাপিটি লেগেই থাকতো, তাই আমার ভয় হতো কখন যে আমি এই সেন্ডেল পড়া, খড়ম পড়া, বুট পড়া মানুষদের পায়ে পিষ্ট হয়ে যায়।

তবে আমার পশ্চীমের আকাশ আরও প্রসারিত হয়, যখন পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য থানা সদর কমলগঞ্জে যেতে হলো। তখনই পাঠ্যপুস্তকের রেল গাড়ী, অট্রালিকা, অফিস, পুলিশ, পাকা রাস্তা, সিনেমা হোল, কলেজ ইত্যাদির সাথে পরিচয় হলো চাক্ষুষে। চারিদিকে নিষেধের বেড়াজালের মধ্যে রেল লাইনের দিগন্ত প্রসারিত রেখা আমার দৃষ্টিকে আকৃষ্ট করেছে বেশী। চারিদিকে নিষেধের বেড়াজাল বলেছি এই কারণে, ঘড়ের দুটো কোণা সনামহী-লাইনিংথৌ এর অতি-পবিত্র এলাকা বলে বেড়া দিয়ে ঘিরে রেখেছে- যেখানে আমাদের প্রবেশ নিষেধ। আবার পাড়ার মন্ডব এবং মন্দিরের অনেকাংশ আগলিয়ে রেখেছে দেব-দেবীদের জন্য, সেখানেও ঢোকা নিষেধ এমনকি দেখাও নিষেধ। অন্যদিকে পাহাড় ও বনাঞ্চলেও ঢোকা নিষেধ রিজার্ভ ফরেষ্ট বলে। চা বাগানের টিলাবাবুদের চোখ রাঙানির ভয়ে চা বাগানেও ঢোকা হয়না সচরাচর। পাঙনদের -মুসলমানদের বাড়িতে ঢোকা হয়না জাত যাওয়ার ভয়ে, অন্যদিকে চা বাগানের বাংলোর ত্রি-সীমানায় যাওয়া হয় না আবার ছোট জাত বলে। তবে তখনও বানানো ''ঐক্যবোধ'' কিংবা ''ঐক্যচেতনা '' নামক ধারনা গুলোর সাথে পরিচিত হয়নি বলে সবগুলোকে খুব সহজ ভাবে মেনে বেশ আরামসে দিনযাপন করছিলাম।



গল্প-উপন্যাস-কবিতা'র রোমান্টিক জগতে প্রবেশ করেনি তাই ফুল-নদী-পাখী নিয়ে কোন কল্পনার রাজ্য তৈরী হয়নি মনে। কল্পনা বলতে সেই রূপকথার রাজ-রানী কিংবা দৈত্য-দানব আর হিংচাব-হিংচাবি'র ভয়, শামুগী দোলাই কিংবা পঙ্খীরাজে চড়ে বেড়ানো পর্যন্তই।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১০ রাত ১:২৮
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×