somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাদের ক্ষেত্রে প্রযোজ্য - আপনি কি প্রেম করেন নাকি অ্যাফেয়ার করেন?

১৪ ই মার্চ, ২০০৯ রাত ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক ক্ষেত্রেই আমরা কথা বলার সময় অর্থ না জেনে বা ভুল করে অনেক শব্দ ব্যবহার করে থাকি। আর, অ্যাফেয়ার শব্দটা হলো এই শব্দগুলির মধ্যে সবচাইতে বেশি ব্যবহৃত একটি শব্দ যেটাকে আমরা প্রায় সব সময়ই (সম্পর্কের ক্ষেত্রে) ভুল অর্থে ব্যবহার করে থাকি।

একটা সময় ছিলো যখন কোন ছেলে এবং মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলে সবাই সেটা নিয়ে কানঘুষা করত। প্রেম জিনিষটা ছিলো একটা সামাজিক ট্যাবু। কিন্তু সময়ের হাত ধরে আমরা সেই অবস্হা থেকে আজ অনেকটা দূরে সরে এসেছি। এখন আর দুটি ছেলে-মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ককে ততটা নেতিবাচক চোখে দেখা হয় না। আগে কেউ সহজে স্বীকার করতে চাইত না যে তার সাথে অন্য কারও প্রেমের সম্পর্ক আছে। কিন্তু বর্তমানে সেটা আর কোন সমস্যা না। যে কেউ খুব সহজেই অন্যদের, বিশেষ করে বন্ধু-বান্ধবদের, বলতে পারে ঐ মেয়েটা বা ছেলেটার সাথে তার প্রেম বা অ্যাফেয়ার আছে। আসলে এখন প্রেম শব্দটাও খুব কম লোকজনই ব্যবহার করে থাকে। বর্তমানে ইংরেজি অ্যাফেয়ার শব্দটাকে একটা সার্বজনীন এবং গ্রহণযোগ্য শব্দ হিসাবে 'প্রেম'র বদলে ব্যবহার করা হয়ে থাকে। আমরা বলে থাকি ওমুক ছেলেটা বা মেয়েটার সাথে তমুক মেয়েটা বা ছেলেটার অ্যাফেয়ার আছে বা নিজের ক্ষেত্রে হলে আমরা বলি ওঁর সাথে আমার অ্যাফেয়ার আছে।

অ্যাফেয়ার শব্দটার অর্থ আসলে কি? চলুন দেখি ইংরেজি ভাষায় যারা কথা বলে তারা কিভাবে এই অ্যাফেয়ার শব্দের অর্থ করে।

1. এনকার্টা ডিকশনারী: ইংরেজি (উত্তর আমরিকা) বলছে:

A sexual relationship between two people not married to each other.

2. উইকি এনসারস ডট কম বলছে: Click This Link

An intimate affair with anyone includes sex, is usually based upon sex and only sex.


3. ওয়ার্ড রেফরেন্স ডট কম বলছে: http://www.wordreference.com/definition/affair


a usually secretive or illicit sexual relationship


4. এ আর ডিকশনারী ডট কম বলছে: http://ardictionary.com/Affair/2816

a usually secretive or illicit sexual relationship

5. এনসারস্‌ ডট কম বলছে: http://www.answers.com/topic/love-affair

An intimate sexual relationship or episode between lovers.

6. দ্য ফ্রি ডিকশনারী ডট কম বলছে: http://www.thefreedictionary.com/affair

A romantic and sexual relationship, sometimes one of brief duration, between two people who are not married to each other


উপরের সবগুলি সংজ্ঞা থেকে একটি জিনিষ খুব পরিস্কার ভাবে বোঝা যাচ্ছে, আর তা হলো অ্যাফেয়ার শব্দটার সাথে আরও একটি শব্দ ওতপ্রোত ভাবে জড়িত। শব্দটি হলো শারিরীক বা যৌন সম্পর্ক । ইংরেজি অ্যাফেয়ার শব্দটার খুব কাছাকাছি বাংলা শব্দ বোধ হয় পরকীয়া। তাই যখন কেউ বলে যে ওর সাথে আমার অ্যাফেয়ার আছে, আমি নিশ্চিত সে বলতে চায় না যে আমার সাথে ওর পরকীয়া বা শারিরীক সম্পর্ক আছে।

আর এটা খুবই একটা ভুল মেসেজ বহন করবে যদি কোন ইংরেজি ভাষীকে আমরা বলি যে ঐ মেয়েটা বা ছেলেটার সাথে আমার অ্যাফেয়ার আছে। যদিও ওর জন্যে এটা কোন সমস্যা না কারণ ওদের সামাজিক ব্যবস্হায় এটা কোন গুরুত্বপূর্ণ ব্যাপার না। তবুও সে অবধারিত ভাবেই শারিরীক সম্পর্কের কথাটা ধরে নেবে।

তাই এই মূহূর্তে যে সকল ব্লগার ভাই এবং বোনেরা প্রেম করছেন, তারা একটু আওয়াজ দিয়ে যায়েন। আপনি কি প্রেম করছেন না অ্যাফেয়ার করছেন? বাকিটা আমরা বুঝে নেব। আর একটা কথা, ইংরেজিতে বলতে চাইলে আপনি কোন শব্দটি ব্যবহার করতে সাচ্ছন্দ্য বোধ করবেন?
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০০৯ ভোর ৪:১৮
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×