অনব, একটি কাল্পনিক চরিত্র
ঢাকার রাস্তায় লাল নীল আলোতে তার বাস।
কখনও স্টেশনে কখনও ভাঙ্গা রাস্তার পাশে,
আবার কখনও অনবের ঘর হয়ে উঠে
বিবর্ণ কোন পুরানো দালান।
স্থায়ী ঠিকানাহীন এই চরিত্রটি এই সেদিন মাত্র বুঝতে শিখেছে,
প্রখর রোদে ঘুরে ফেরে অস্ফুট জলের আর্তনাদ।
এখানে সেখানে ধেয়ে আসে বিশালাকার আর্মি কনভয়,
নস্টালজিয়ায় বাঁধা পরে একাত্তরের ক্যানভাস।
অথবা দানবের মত দৌড়ে আসা ট্রাক বাসের চির ধরা আর্তনাদ
পেছন থেকে জানিয়ে দেয় রাস্তাটা তার নয়।
কোন পুঁজিবাদী সমাজের হর্তাকর্তার।
যার কোন পরোয়া নেই এই অচ্ছুতদের শহরে,
তাই অনব সেদিন মারা গ্যালো মিছে চৌচির এই রৌদ্র ছায়ায়।
কাল্পনিক হতাশায় এই শহরের কার্নিশে মদের গন্ধ করে,
ঢেউ উঠে প্রেমিকের কষ্টের সাগরে অথবা নীল কিছু ফুল
খুজে নেয় কষ্টিপাথর।
তাই অনবের মৃত্যুই শেষ নয়, পুনর্বার জন্মটাও দরকার।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



