somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্বিমত (প্রবন্ধ! মনে হচ্ছে)

২৪ শে মে, ২০০৮ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই বয়সে এই অভিজ্ঞতা নিয়ে প্রবন্ধ লেখাটা আমার জন্য নিছক পাগলামোই মনে হয়। প্রবন্ধ লিখতে হলে যে পরিমাণ জ্ঞান থাকা প্রয়োজন তার ছিটেফোটাও আমার নেই বলেই আমি মনে করি।

৫৭০ খ্রীষ্টাব্দে মহানবী(স.) এর জন্ম যখন হলো, তখন আরবের অবস্থা এতটাই খারাপ ছিল যে সেটা কল্পনার বাইরে। এমন অবস্থায় একজন ধর্মাবতারের আগমন ঘটবে এটাই স্বাভাবিক। বস্তুত পৃথিবীর ইতিহাস আমাদেরকে তাই বলে। কিন্তু মহানবী(স.) এর আগমনের সম্পর্কে আমার কিছু বলার নেই। জীবনের চল্লিশ বছর পর্যন্ত মহানবী(স.) যে চর্চা করেছিলেন তা অনবদ্য এবং অনন্য সাধারণ। তাঁর মধ্যে যে ধৈর্যশীলতা ছিল তা অতুলনীয়।

প্রশংসা নয় বরং এবার আসা যাক একটা গভীর বিষয়ে। গৌতম বুদ্ধের কথা বলি। ধর্ম প্রচার করার আগে তিনি ধ্যান করে বধি প্রাপ্ত হয়েছিলেন। ব্যাপারটা মহানবী(স.) এর সাথে মিলে যায়।

বিধাতা, অথবা সৃষ্টিকর্তা যদি থেকেই থাকেন তিনি আমাদের সাথে কখনই সরাসরি যোগাযোগ করেননি। তিনি করেছেন কিছু মানুষ দিয়ে। যারা অবশ্যই পবিত্র ছিলেন এবং কোন না কোন ভাবে ধ্যান দ্বারা নিজেদেরকে যোগ্য করে তুলেছিলেন। এরপরেই তাদের কাছে আসতে থাকে বাণী।

আমার কথাটা অন্যখানে। বিধাতা বা সৃষ্টিকর্তার কাছে পবিত্রতার মাপ কাঠি কী? আমরা যেটাকে পবিত্রতা বলে থাকি, বা আমাদের ধ্যান ধারণায় পবিত্রতা আসলে কোন অর্থটা বহন করে? একজন মানুষের ক্ষেত্রে কোন কাজটি করলে আর কোন কাজটি না করলে তাকে পবিত্র বলা চলে। বহুদিন ধরে সমাজের বিবর্তনে যা চলে এসেছে, সেটা দিয়ে কী আদৌ বিধাতার সাথে আমাদের সম্পর্ক স্থাপন সম্ভব?

যীশু খ্রীষ্টের কাছে পবিত্রতার একরকম সংজ্ঞা পাই। বুদ্ধের কাছ থেকে অন্যরকম, মূসা (আ.) এর কাছে অন্যরকম। কেন? এই পবত্রতার মধ্যে কেমন একটা গরমিল হয়ে গেল না? এখানে ইথিকসের কথা আলাদা। আমি যে জিনিসটা বলতে চাইছি সেটা কষ্ট করে বুঝে নেবেন।

মহানবী (স.) এর সাথে যীশুকে, মূসা আনলাম, সাথে সাথে বুদ্ধকেও টেনে কথা বলাটা অনেকেই পছন্দ করছেন না হয়তো। কিন্তু সকলের মর্যাদা সমান নয়কি? সকলেই তেমনি পরিশুদ্ধ মানব। এখানে দ্বিমত পোষণকারীদের জন্য আমার এ লেখাটি নয়।

ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলুন আর যে ধর্মকেই বলুন। ধর্ম একটা কাজ করে গেছে বটে। পৃথিবীর কোন পরিবারে এমন কাউকে রাখেনি যে কোন ধর্মের অনুসারী নয়। নাস্তিক যারা তা অতিশয় নাস্তিক হলেও পরিবারের প্রয়োজনে আস্তিক তাদের ঠিকই হতে হচ্ছে। সুতরাং ধর্মের কাজ ধর্ম করেই যাচ্ছে। এবং করতে থাকবে।

এর কর্ম উদ্দেশ্য অনুসন্ধান আমাদের কাজ নয়। এর মূলনীতিগুলো নিজেদের মধ্যে চর্চা করাই আমাদের কর্তব্য। কারণ মানুষ যখন একা হয়ে যায়, যে একটি মাত্র জিনিস ধরে সে বেঁচে থাকার চেষ্টা করে সেটা হচ্ছে যার যার ধর্ম।
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×