আমার প্রিয় পোস্ট
- যাও পাখি বলো তারে - লিরিক্স ও গীটার কর্ড - শাহারিয়ার আহমেদ
- ভাল লাগা কবিতা................ - বিপাশা দেবনাথ
- উড়াধুরা প্রেমের কবিতা - সুলতানা শিরীন সাজি
- কীবোর্ডের সমস্যা হলেও পাসওয়ার্ড লিখে কম্পিউটার ওপেন করার উপায় - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- Esnips থেকে ডাউনলোড ,বিনা কষ্টে বহুত আরামে করবেন - চিকনমিয়া
- ফ্রি এবং খুবি সহজ পদ্ধতি তে সাইট তৈরি করুন....... - গিফার
- তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও ... - প্রভাৎ ঋষি
- অবশেষে টুথব্রাশ কিনলাম
- মানুষ
- শূণ্যস্থান___পূরণ - ইফতেখার ইনান
- আপনার পিসিকে ভাইরাস মুক্ত রাখতে চান? - নিউটন
- পেনড্রাইভের ভাইরাস থেকে মুক্তির উপায় - লংকার রাজা
- হে নিদারুণ সুসময়, তুমি উচ্চারণ করো, কবির মৃত্যুতে আমাদের কিছু আসে যায় না! - মৃদুল মাহবুব
- Esnips থেকে গান ডাউনলোডের উপায় - রাশেদ
- নগ্নিকা এবং মনন ভূমে কাঠঠোকরার কেরামতি - আকাশচুরি
- ইঁদুর ও সুদর্শন মানুষটি একই জায়গায় মৃত পড়েছিলো /সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জাতীয় সঙ্গীত ও ত্রিভুজ গোত্রীয়দের বিভ্রান্তি সৃষ্টির অপচেস্টা - নাস্তিকের ধর্মকথা
- জামাতি দাওয়াতে মওলানার জবাব - অমি রহমান পিয়াল
- ক্যাচালের সিরিয়াস পোস্ট - ক্যাচাল
উড়োজাহাজ থেকে অনেক কিছুই দেখা যায় না!
২০ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০৭
অনেকদিন পর একদিন রাস্তায় দাঁড়িয়ে।
অবাক চোখে দেখি একটি উড়োজাহাজ কত উপর দিয়ে চলে যাচ্ছে!
সারা শহর গম গম শব্দে কাঁপিয়ে।
বিদায় বন্ধু, আমাকে ফেলে চলে গেছো অনেক দূর,
আমি জীবনের তাড়নায় ঘর্মাক্ত দেহে তোমাকে বিদায় জানাচ্ছি,
এই রাস্তায় দাঁড়িয়ে, কাদামাখা ফুটপাতে অথবা একরাশ বৃষ্টির জলে।
বিমানের জানালা দিয়ে আমায় কী দেখতে পাও?
কিছুই কী দেখা যায়?
দেখা যায় ঘামে লেপ্টে থাকা আমার সার্ট?
পাশের দ্রুতগতির গাড়িটা আমার গায়ে নোংরা পানি ছিটিয়ে দিল।
বন্ধু দেখতে পেলে আমার নোংরা প্যান্ট?
দেখতে পাও? আসাদগেট থেকে নিউমার্কেট কতটা দূর?
আমি হেটেই এতটা পথ পার করেছি তবু তোমাকে ভুলিনি।
বিমানটা বড়ই বেরসিক নয় কী?
ট্রেন প্ল্যাটফর্ম থেকে চলে যাবার সময় কিছুটা দৌড়ে তোমার হাতের
কাছা-কাছি থাকতাম! সেই সুযোগটাও দিলে না আমাকে?
গম গম করে চলে যাওয়া উড়োজাহাজটার জানালা দিয়ে কী অভিশাপ দিল কেউ?
এখন আমার সারাদেহ ঘর্মাক্ত, ক্লান্ত-অবিশ্রান্ত চোখে আসে জল।
বন্ধু, তোর বাড়ি যাবো চল।
(আমার খুব ঘনিষ্ট বন্ধু, ক্লাস থ্রী থেকে যার সাথে পড়া...সে চলে গেল ক্যানাডায় হঠাৎই। তবু স্মৃতির পাতায় পাতায় আমাদের বিমূর্ত সময়গুলো থমকে থাকে।)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: ছেড়া কাগজ বিভাগে ।
মিলটন বলেছেন:
ইমরোজ জানলাম অনেক কিছুই। ভালো হয়েছে। +
লেখক বলেছেন: ধন্যবাদ মিল্টন ভাই! ভালো থাকবেন!
লেখক বলেছেন: হুমম...বিয়েটা কইরা বউটা আমারে দিয়ে যায়েন ![]()
মিলটন বলেছেন:
@ রাতমজুরআমি তো আপনেরে সব প্রস্তাবই দিসিলাম আপনিই না রাজী হলেন না। এখন বুঝেন মজা। সে এখন আরেকজনের ঘরে।
লেখক বলেছেন: আহারে...
রাতমজুর বলেছেন:
ইমরোজ ভাই, বিয়া কৈরা কি ফাঁসি যামু নাকি? বৌ পোষা আর সাদা হাতি পোষা এক কথা।
@ মিলটন ভাই, মেযবাহ ভাই ব্যাবস্থা করতেছে
লেখক বলেছেন: আপনার পুষতে হইবে না, আপনি আমারে ভরন পুষনের দ্বায়িত্ব দিয়েন...![]()
লেখক বলেছেন: হুমম!
পেঁচালি বলেছেন:
ভালো লাগলো আর আপনার লেখাটা পড়ে আমার এক বন্দুর কথা আজ মনে পড়ে গেল। ধন্যবাদ আপনাকে।
@রাতমজুর ভাই।
এই হাতিকেই আজ না হয় কাল সাথী করে নিয়ে হবে।
মজা পাইলাম।
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাই!
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন!
আবু সালেহ বলেছেন:
হহহহহ
উড়োজাহাজ থেকে যেমন অনেক কিছু দেখা যায় না তেমনি নিচ থেকেও অনেক কিছু দেখা যায় না যাহা উড়োজাহাজ থেকে দেখা যায়
...
লেখক বলেছেন: হুমম...![]()
সাঈফ শেরিফ বলেছেন:
আমি কবতে সদা সর্বদা এড়িয়ে চলি...........তবে পোস্টের কথা গুলোর ভাব মর্ম স্পর্শী............আপনার বন্ধু কোন প্রোভিন্সে গেল বলবেন কি?
লেখক বলেছেন: ও ওয়াটারলু ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে।
ওইটা কোন প্রভিন্সে আমার জানা নেই।
ধন্যবাদ। ভালো থাকবেন!
সবাক বলেছেন:
এ ব্লগ পড়তে হবে রীতিমত....
লেখক বলেছেন: ধন্যবাদ সবাক ভাই।
অনেক ভালো থাকবেন!
লেখক বলেছেন: ধন্যবাদ শামীম ভাই।
রাশেদ বলেছেন:
তোমার বন্ধুর জন্য শুভকামনা রইলো।


















