আমি জানি আপনি কিছুই জানেন না। অন্তত মিডিয়ায় আপনার কথাবার্তায় তাই ধরা পড়ে। ব্যাপারটা খুব স্বাভাবিক নয় কি? ২০০১ সালের ঠিক ২ বছর আগেও আওয়ামীলীগ ডুবতে বসেছিল। ডুবেছেও। কেন? কারণ একটাই আর মাত্র দুই বছর ক্ষমতায় আছি। লুটেপুটে নেই সব। সেই ঘটনার পুনরাবৃত্তি হলো আবার। কেমন অবাক করা বিষয়। আপনি তখনও বুঝেন নাই, এখনও বুঝবেন না। কারণ কি জানেন?
আপনি থাকেন একটা বলয়ের ভেতর। সেই বলয় যারা তৈরী করেছে, তারা আপনার কাছে পুতুল স্বরূপ। পেটে চাপ দিলেই বঙ্গবন্ধু শব্দটি বেড়িয়ে আসে। অথচ, কি আশ্চর্য দেখুন, তারাই আবার উল্টো দিকে মানুষের কাছে অমানুষের মত প্রতিভাত হচ্ছে। তারাই দেয়াল তৈরী করে মানুষের কাছ থেকে আপনাকে আলাদা করে রেখেছে। আর আপনি, নিজের কবর নিজেই খুড়ছেন।
খুব ইচ্ছে ছিল, কিছু ভালো হবে। তবু কিছুই হচ্ছে না। কারণ সাধারণ মানুষের থেকে আপনার উচ্চতা এখন ধরা ছোয়ার বাইরে চলে গেছে। আপনাকে আর আপা ডাকা সম্ভব নয়। আপনি এখন সুপার আপা।
সংবাদ মাধ্যমকে দেওয়া যত শর্ত আরোপ করতে যাচ্ছে এই সরকার, তাতে এটাই প্রতিভাত হয়, যে এটা কোন গণতান্ত্রিক আচরণ নয়। এটা একনায়কতন্ত্রের ভয়াবহ রূপ। আর এই রূপের প্রতিবাদে সমস্ত বিশ্বে এখন আন্দোলন হচ্ছে। আমাদের দেশেও হবে। তবে আমরা করার আগে আর্মি সেটা করে নেবে। হ্যা...আরেকটি ১৫ই আগষ্ট আসন্ন।
আমার লেখা আপনার কাছে পৌছবে না। পৌছাবে ঐ সমস্ত কুলাঙ্গারের কাছে যারা আপনাকে ঘিরে বলয় তৈরী করে রেখেছে। আর তারাই বলবে, এটা বিএনপি জামায়াতের ষড়যন্ত্র।
আপনাকে হারাতে চাইনা। এই আভাগার দেশে আপনার মত একজনকে নেত্রী পাওয়া কষ্টকর। তবু সম্ভবত হারাতে হবে। আর ব্যাপার না...ঐ পুতুল গুলো ঠিকই আরেকজনকে খুজে নেবে। আর আমরা যে শুয়োর আছি, সেই শুয়োরই থাকব!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




