বাংলাদেশ তোমায় করতে স্বাধীন
অনেকের ঘরে জ্বলেছে আগুন।
বাংলাদেশ তোমায় করতে স্বাধীন
অনেকে দিয়েছে প্রান।
বাংলাদেশ তোমার বুকে
অনেকের হয়েছে হাঁটা।
সবাই ভয়ে ছিল
কখন জানি হয় তার শেষ হাঁটা।
কখন জানি দুষমনেরা শরীরে করে
ভয়ঙ্কর অমানুষিকতা।
কখন জানি দুষমনের গুলিতে
ঝাঝরা হয় সারাদেহ।
তবুও স্বাধীনতা আদায়ের জন্য
ধূলিকে করেছে চুম্বন।
লক্ষ মায়ের ইজ্জত রক্ষা করতে,
নিজের কথা না ভেবে,
যারা বিলিয়ে দিয়েছে প্রান।
বাংলাদেশ তোমার বুকেই তারা ঘুমিয়ে আছে।
বাংলাদেশ তোমায় করতে স্বাধীন,
তোমাকেই ভেবেছে প্রিয়তমা।
ছুটেছে স্বাধীনতার ডাকে
শুনেনি কি বলে মা।
এদের মধ্যে যারা তোমার বুকে
তারা মায়ের বুকে ফিরেনি।
যেসব মায়ের বুক শূণ্য হল
তারাই অসহায় দুঃখী মা।
কলিজার টুকরা সন্তান হারিয়ে,
সন্তানের স্মৃতি নিয়ে তারা প্রতিক্ষায়
মৃত্যুর পূর্বে দেখতে চায়
প্রকৃত মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের সঠিক বিচার।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



