রাঙ্গামাটির বাঘাইছড়ির বাঘাইহাটের ঘটনায় পাহাড় উত্তপ্ত হয়ে উঠছে। সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। গৃহহীন হয়ে পড়ছে হাজার হাজার মানুষ। গত শনিবারে বাঘাইহাটে পাল্টাপাল্টি অগ্নিসংযোগের ঘটনায় গৃহহীন পাহাড়ী কিংবা বাঙ্গালী কারো আশ্রয়ের ঠিকানা হয়নি। অস্থায়ীভাবে কেউ বনজঙ্গলে আবার কেউ স্কুলের বারান্দায় আশ্রয় নিয়েছে। তাদের শিশুরা আছে সবচেয়ে ঝুকিপূর্ণ অবস্থায়। পোকা মাকড় আর মশার কামড় খেয়ে বস্ত্রহীন কাটছে তাদের দিনাতিপাত। আর আমরা সমাজের সচেতন নাগরিকরা নিজ সম্প্রদায়ের কথাই শুধু ভাবছি। শুনেছি স্থানীয় কিছু এনজিও ভিকটিমদের জন্য ত্রানতহবিল সংগ্রহ করছে এবং এজন্য চ্যারিটি শো এর আয়োজন করেছে কিন্তু তা কেবল একপক্ষের জন্য। হয়তো একইভাবে অন্য পক্ষের লোকেরাও শুধুমাত্র তাদের সম্প্রদায়ের ভিকটিমের পাশেই দাঁড়াবে। বাঘাইহাটের এ ঘটনায় পত্রপত্রিকায় বেশকিছু রাজনীতিবিদের বিবৃতি দেখে মনে প্রশ্নজাগে - বিশেষ করে যারা শোষক ও শোষিতের কথা বলে,তারা কেন পক্ষপাতভাবে শুধুমাত্র একপক্ষের সর্মথনে বিবৃতি দেয়। পাহাড়ের সাথে সাথে কি তাদের মগজও পুড়তে শুরু করেছে! হয়তো বা তাই। আজ সময় এসেছে পার্বত্য চট্টগ্রামের সুশীল সমাজের অন্তত এই দুযোর্গের সময় এক হয়ে কাজ করার। পাহাড়ী কিংবা বাঙ্গালী যারা নেতৃত্বস্থানীয় আছেন,তাদের আবেগ কিংবা উস্কানী না দিয়ে সহনশীলতার পরিচয় দেয়া উচিত। কারন এই সমস্যা আমাদের নিজেদের সমস্যা, বাইরের কেউ এসে তা সমাধান করবে না। বড়জোড় কোন না কোন পক্ষে বিবৃতি দিবেন আর আমাদের মাঝে আরো ক্ষোভ বাড়বে।
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।