
অনেক দিনের স্বপ্ন আজ সত্যি হলো ..। মনে প্রানে ওকে চাইতাম ..। ফ্যামিলির সবাইকে বললেও নিজের কিছু অপারগতার চিত্র তারা সামনে এনে আমাকে দমিয়ে রাখতো .। কিন্তু ভালবাসা কি আটকিয়ে রাখা যায় !!!!
অবশেষে জয় আমারই হলো ...
আজ সকাল ১০ টার দিকে খালাতো ভাইয়ের কাঁধে ঝুলতে ঝুলতে একটা ব্যাগে করে সে এয়ারপোর্টের দরজা দিয়ে বের হলো .. । তারপর আলিম ভাইয়া ওকে আমার হাতে তুলে দিলেন সারা জীবনের জন্যে ...।

আমার জীবনের প্রথম ডিএসএলআর ক্যামেরা ...। নাইকন ডি ৫১০০ .....।
রুমে এনে ওকে অতি যত্নের সাথে সেটআপ করে দুটো ছবি তুললাম
১: সেভেন আপ এর বোতল এর দেওয়াল এর ছবি,,,

এটা আমার জীবনের প্রথম ম্যাক্রো ফটোগ্রাফি .......
২: ক্যামেরার লেন্স ক্যাপ ...

এটা আমার তোলা একটা ক্লোজ আপ ফটোগ্রাফি
তবে একটা জিনিস লক্ষ্যনীয় যে ডিএসএলআর ইউজ করা বেশ কঠিন
আর নতুন লেন্স কেনা ,, এর বিভিন্ন জিনিসপত্র কেনা যেমন ভাল একটা ব্যাগ , ট্রাই পড , হ্যান্ড গ্রিপ , ফিল্টার , লাইট , রিমোট কন্ট্রোল , আরও আরও নানা রকম জিনিস কেনার জন্য আমাকে প্রচুর টাকা খরচ করতে হবে এ বিষয়ে কোন সন্দেহ নেই ....
আর যার কারনে আমাকে আরও একটু মিতব্যায়ী হতে হবে .....।
তবে আমার মনে হচ্ছে একটা ক্যামেরা পোষা আর বৌ পোষা সমান না হলেও এই দুইটার ভেতরে অনেক অন্ত মিল রয়েছে .....
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




