হিসাব করে দেখা গেছে ঈদের তিন দিন অর্থাৎ ২১ থেকে ২৩ সেপ্টেম্বর দেশের ১২ চ্যানেলের মোট সম্প্রচারস সময় ছিল মোট ৮৪১.৩৭ ঘন্টা (২৪x৩x১১+৪৯.৩৭)। এর মধ্যে ১৭৬.১৪ ঘন্টা ব্যয় হয়েছে শুধু বিজ্ঞাপন প্রচারে । বাকি ৬৬৫.২৩ ঘণ্টা প্রচারিত হয়েছে অনুষ্ঠান, সংবাদ এবং চ্যানেলগুলোর নিজস্ব অনুষ্ঠানের বিজ্ঞাপন (প্রোমো)। এই হিসাবে দেখা যাচ্ছে, ঈদের প্রথম তিন দিনে মোট সময়ের প্রায় ২১ শতাংশ সময় চ্যানেলগুলো বিজ্ঞাপন প্রচার করেছে। এই সময়ে ১২টি চ্যানেলে দেখানো হয়েছে মোট ২৪ হাজার ২৮০টি বিজ্ঞাপন। তবে এই হিসাব দিনরাত ২৪ ঘণ্টা ধরে। স্বাভাবিকভাবেই বিজ্ঞাপন বেশি প্রচারিত হয়েছে সন্ধ্যা থেকে মধ্যরাত (পিক আওয়ার) পর্যন্ত।
বিজ্ঞাপন প্রচারে সবচেয়ে এগিয়ে ছিল এনটিভি। ৭২ ঘণ্টার মধ্যে ২২.২২ ঘণ্টাই বিজ্ঞাপন দেখায় চ্যানেলটি। ঈদের তিনদিনের মধ্যে একটি দিন পুরোপুরি বিজ্ঞাপনেই নষ্ট হয়েছে । এ সময়ে এনটিভি প্রচার করে ২,৭৭৮টি বিজ্ঞাপন। পিছিয়ে নেই চ্যানেল আই । তারা ২,৮৮৭টি বিজ্ঞাপন দেখাতে ব্যয় করে ২১.৮৯ ঘণ্টা। চ্যানেল ওয়ান ২০.৬১ ঘণ্টা ধরে দেখায় ২,৮৬৮টি বিজ্ঞাপন। এটিএন বাংলা ২,১৮৬টি বিজ্ঞাপন দেখায় ১৫.২৫ ঘণ্টা ধরে।
সরকার নিয়ন্ত্রিত টিভি চ্যানেল বিটিভি এই তিন দিনে বিজ্ঞাপন দেখায় মোট ৯.৬১ ঘণ্টা। এই তিন দিনে বিটিভির মোট সম্প্রচার সময় ছিল ৪৯.২২ ঘন্টা।
তিন দিনের মধ্যে সবচেয়ে বেশি বিজ্ঞাপন প্রচারিত হয়েছে ঈদের পরদিন ২২ সেপ্টেম্বর। এ দিন ১২ চ্যানেলে ৬১.৩৫ ঘণ্টা সময় ছিল বিজ্ঞাপনের জন্য। এই দিন সর্বোচ্চ ৮.৩৪ ঘণ্টা বিজ্ঞাপন (১,১১২টি) প্রচার করে চ্যানেল আই। এরপর আছে এনটিভি ৭.৯২ ঘণ্টা (৯৯২টি), চ্যানেল ওয়ান ৭.০৩ ঘণ্টা (৯৭৯টি)।
বিজ্ঞাপনের প্রচার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বেশি দেখা গেছে। ২১ ও ২২ সেপ্টেম্বর ১২টি চ্যানেল সন্ধ্যা ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৪৪ ঘণ্টার মধ্যে শুধু বিজ্ঞাপন প্রচার করেছে ৪৯ ঘণ্টা ৩৪ মিনিট। বাকী সময়ে অনুষ্ঠান, খবর ও প্রোমো দেখিয়েছে। ঈদের দিন চ্যানেল আই ওই ছয় ঘণ্টার মধ্যে ২ ঘণ্টা ৫৭ মিনিটে দেখায় ৩৮৫টি বিজ্ঞাপন। এনটিভি ২ ঘণ্টা ১১ মিনিট (২৭২টি), এটিএন ১ ঘণ্টা ৫৯ মিনিট (৩০৭টি), চ্যানেল ওয়ান ২ ঘণ্টা ৪১ মিনিট (৩৮০টি), আরটিভি ২ ঘণ্টা ৪৪ মিনিট (৩৬৯টি), বিটিভি ১ ঘণ্টা ৪৯ মিনিট (২৫৯টি) বিজ্ঞাপন প্রচার করে। ২২ সেপ্টেম্বর ছয় ঘণ্টার মধ্যে সর্বোচ্চ ৩ ঘণ্টা ৪ মিনিট (৪০৫টি) বিজ্ঞাপন দেখায় আরটিভি।
তথ্যসূত্র : প্রথম আলো
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



