সাতটি অণুকাব্য
১৭ ই জুন, ২০১১ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১.জীবনখানি
ফুলদানিতে ফুলের মতো
একদিন ঝরে যাবো
রুপ গন্ধময় এ জীবনখানি
থাকবো কিছুক্ষণ আমি
যখন ফুরাবে মোর সবি
নিভে যাবে জীবন রবি।
২.নারী ও প্রশ্ন
হে অহংকারী নারী
আমি দেখতে চাই
তোমার হ্নদপিন্ডখানি
সেখানে কি ভালোবাসা নেই?
হে স্বার্থপর নারী
আমি দেখতে চাই
তোমার অন্তরখানি
সেখানে কি কোমলতা নেই?
৩.পাষানী তুমি
কথা বলবে না, প্রিয়তমা
মুছলাম আঁখি
তোমার পানে চাইবো না
চললাম আজি।
কিছু বলবে না,থাক
হ্নদয়হীনা নারী
পর্বতের মতো তুমি নির্বাক
পাষানী তুমি।
৪.বিষের বাণ
ওগো অপ্সরী,
কেনো তুমি
তাকিয়ে আমার পানে;
হ্নদয় ছিড়ে যায়
বাঁকা চোখের
বিষের বাণে
৫.ক্ষমা কর
ক্ষমা কর হে প্রিয়ে
তুমি যখন দুঃখ্খো দাও মোরে,
ঝড় উঠে দূর্বার এ বুকে
তখন পাগলের মতো যাই বকে।
৬.অপূর্ণ স্বাদ
মাধবী রাতের প্রহর কেটে গেলো অনেকক্ষণ
আধারে আধারে নিরব মধুর জটিল আয়োজন
হাতের পাঁচটি আঙ্গুল
উষ্ণ খুব চঞ্চল
হ্নদয়ের সুগভীর অতৃপ্ত অপূর্ণ বাসনা
নখরে নখরে ধংশন বিষাক্ত দেহখানা।
৭.জ্বলুক প্রাণ
প্রাপ্তি নয় ত্যাগ নয়
নয় কোন সুখ কিংবা দুঃখ্
দীনতা নয় হীনতা নয়
নয় কোন দান প্রতিদান
শুধু এক ঝলকে জ্বলুক
দুটি হ্নদয়ের দুটি প্রাণ।





এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন