আগে থেকেই ইচ্ছা ছিলো তিন চাকার গায়কদের গান অবশ্যই শুনতে হবে। সময়মত টিভির সামনে আমি, যদিও সেদিন কিছু পারিবারিক ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছিলাম আমি। যাইহোক, প্রথম গানটা শুরু হতেই আমি পুরো থমকে গেলাম। এমন চমৎকার গানের গলা, এমন চমৎকার গান, এ যে শ্রেফ শখের বশে গাওয়া মানুষের গান বোঝার কোন উপায় ছিলো না।
ক্লোজআপওয়ান বা চ্যানেল আইয়ের এ ধরনের প্রতিযোগিতা গুলো আমি দেখি না। জানি তাদের মধ্যও কেউ কেউ ভালো গাচ্ছে। কিন্তু খোঁজ নিলে জানা যাবে তারাও গানের খানিকটা তালিম নিয়েছে কোথাও। অন্তত বাসায় একটা হারমোনিয়াম আছে, যেন সে খানিকটা রেওয়াজ করে। কিন্তু এই তিন চাকার গায়কেরা তো প্রকৃতির মানুষ। প্রকৃতি তাদের এ গলা দিয়েছেন, যতটুকু তাদের অর্জন তা পুরোটা তাদের নিজেদের কৃতিত্ব। আমি তাদের প্রত্যককে স্যালুট জানাই।
নানা প্রতিযোগিতার প্রতিযোগিদের এসএমএস করা নিয়ে তো ইদানীং শুরু হয়েছে নানা ধরনের আবদার। অমুকের বাড়ি আমাদের জেলায়, তারে এসএমএস কইরেন বা আমার খালাতো ভাই অমুক, তারে এসএমএস কইরেন টাইপ। আমি সবসময়ই বিরক্ত হইছি। কেননা, যার গান শুনি নাই বা শুনতে ভাল্লাগে নাই তারে শুধু শুধু এসএমএস কেন করবো? যাইহোক, তিন চাকার গানের অনুষ্ঠানের শেষটা দেখতে পারিনি, জানি না এসএমএস পর্ব শুরু হয়েছে কিনা। তিন চাকার গায়কদের আমি সবাইকে এসএমএস করতে চাই। কেননা, সবার গান আমার ভালো লেগেছে। কারে রাইখা কারে করমু বুঝতাছি না।
বড় করে স্যালুট জানাই সে মানুষটাকে যিনি এমন একটা আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন!
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



