somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুড়ো দুধে মেলামাইন এবং অতঃপর

২৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুড়োদুধে মেলামাইন নিয়ে অনেক কিছুই দেখলাম। দেশের ৮ টি ব্রান্ডের গুড়াদুধে মেলামাইনের অস্তিত্ব পাওয়া, ঐ ব্রান্ডগুলোর পক্ষ থেকে প্রতিবাদ, ঢাবির রসায়ন বিভাগের চ্যালেঞ্জ, বিএসটিআই-এর সিদ্ধান্তহীনতা, বিদেশে পরীক্ষার জন্য নমুনা পাঠানো, পরীক্ষার ফলাফল আসতে দেরি হওয়া, অভিভাবকদের উৎকন্ঠা, আর সবকিছু দেখেও সরকারের না দেখার ভান করা। অবশেষে একটা সমাধান পাওয়া গেল আদালতে। আদালত ঐ ৮ টি ব্রান্ডের গুড়োদুধ বাজার থেকে সরিয়ে ফেলতে আদেশ দিয়েছে।

এর মাঝে একদিন এ সম্পর্কে খাদ্য সচিবের সাক্ষাতকার শুনলাম কোন চ্যানেলের কোন এক খবরে। সেখানে সে মাথানত ভাবেই স্বীকার করলেন আমাদের বিএসটিআই এর পরীক্ষার জন্য খুব একটা উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয় না। সাথে সাথে সে আরও একটা কথা বলেছিলো, তা হলো, এ মুহুর্তে যদি সব গুড়োদুধ নিষিদ্ধ করে দেয়া হয়, তাহলে দেশে দুধের সংকট দেখা দেবে। কেননা গুড়ো দুধের বিকল্প হিসাবে গরুর তরল দুধের যোগান দেশে বেশী নেই। তাই সবকিছুই একটু বুঝে শুনে করতে হবে।

এবং অতপর আদালত অবমাননার দায় এড়াতেই সরকার বোধহয় বাজারে পুলিশ পাঠিয়ে মেলামাইনযুক্ত ঐ ৮টি ব্রান্ডের গুড়োদুধ উঠিয়ে নেয়ার চেষ্টা করছে। এবং যে সকল দোকালে এ দুধ পাওয়া যাচ্ছে তাদের ১৬ থেকে ২২ হাজার টাকা করে জরিমানা করছে।

আমার প্রশ্ন হলো, খুচরা দোকানদাররা যারা এ দুধ বিক্রির কারনে এখন জরিমানা দিচ্ছেন তারা কি এ দুধ পরীক্ষা করে বিক্রির জন্য দায়বদ্ধ। আমার মনেহয় না। এ দায়িত্ব মূলত বিএসটিআই -এর। আর ব্রান্ডগুলো যেহেতু সনামধন্য, এ সকল দুধ নিশ্চয়ই বিএসটিআই-এর কাছ থেকে ছাড়পত্র পেয়েই তা বাজারজাত করেছে। খুচরা দোকানদাররা এ দুধ পাইকারী দরে কিনে নেয়। তবে সরকারের বা বিএসটিআআই-এর ভুলের কারনে যে দুধ নিষিদ্ধ হলো তার জন্য ঐ খুচরা দোকানদার কেন সে দুধ ফেলে দেবে বা বিক্রির জন্য জরিমানা দিবে? এ দুধ কিনতে ঐ খুচরা বিক্রেতাকে তো টাকা খরচ করতে হয়েছে, সে তো চাইবেই দুধ বিক্রি করে টাকা তুলে নেয়ার।

তাই বলে আমিও চাই না, এ দুধ বাজারে আসুক। এ দুধ বাজার থেকে তুলে নেয়ার জন্য সরকারের উচিত ছিলো বিজ্ঞপ্তির মাধ্যমে সকল দোকানদারদের জানিয়ে দেয়া যেন তারা এ দুধ বাজারে বিক্রি না করে। পাইকারি দরে সরকারের উচিত ছিলো এ দুধ গুলো কিনে নিয়ে খুচরা দোকানদারদের টাকা দিয়ে দেয়া। আর আমদানীকৃত কোম্পানীগুলো যদি এ দুধ বাজারে আনার আগে বিএসটিআই-এর ছাড়পত্র না নিয়ে থাকে , তবে তাদের এ দুধের দাম দিতে বাধ্য করা। আমি নিশ্চিত দোকানদাররাও এ আহ্বানে পুরাপুরি সাড়া দিতো। কিন্তু তা না হওয়ার ফলে বাজারে এসব দুধ বিক্রি চলবেই। পুলিশ দেখলে হয়তবা কিছুক্ষনের জন্য ওগিলো সরিয়ে রাখবে আবার চলে গেলে সেই আগের মতই বিক্রি চলতেই থাকবে।

একটা দেশের ভবিষ্যৎ সে দেশের সন্তানরা। কোন ভুলের কারনে তাদের কোন ক্ষতি হোক এটা কেউই চাইবে না। যদি কোন ভুল হয়েও থাকে, যত টাকাই লাগুক, তা খরচ করে হলেও সে ভুল সংশধন করে তাদের রক্ষা করা উচিত।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৯
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×