যদিও এ ক্যাম্পেইনের ফরম সবার কাছে পৌছানোর ব্যবস্থা করা হয়েছে যেন সবাই সাক্ষর সংগ্রহ করতে পারে, কিন্তু এর পাশাপাশি এমন যৌথ ক্যাম্পেইন একই সাথে জনমত তৈরী ও প্রচারে সাহায্য করে।
যারা ঢাকার বাইরে রয়েছেন তারা কয়েকজন মিলে স্হানীয় ভাবে আয়োজিত জনসমাগম হয় এমন জায়গাগুলোতে যৌথভাবে ক্যাম্পেইনের মাধ্যমে আরও বেশী সাক্ষর সংগ্রহ সহ জনমত তৈরী ও প্রচারে চালাতে পারেন। স্হানীয় কলেজ বা বিশ্ববিদ্যালয়ে এ ক্যাম্পেইন হতে পারে। আপনার দুজন বন্ধুকে নিয়েই না হয় শুরু করুন, একসাথে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে ক্যাম্পেইন।
যুদ্ধাপরাধীদের জন্য ঘৃণা জমে আছে সবার মনেই। আমাদের শুধু তাদের কাছে পৌছাতে হবে যেন তারা যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে একাত্ম হতে পারে। তাই অনুরোধ রইলো ঢাকার বাইরের ব্লগারদের প্রতিও।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



