রোজার পবিত্রতা রক্ষা নাকি ধর্মীয় গোঁড়ামি
২৪ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রমজান মাস আসলেই দেখা যায় রমজান মাসের পবিত্রতা রক্ষা নিয়ে নানা আয়োজন। কোন খাবারের দোকান, হোটেল খোলা যাবে না। এমন কি রাস্তার পাশের চায়ের দোকানগুলোও বন্ধ থাকে অন্তত রোজার প্রথম কিছুদিন। তারপর হয়তো দোকানদারের নিজের পেটের ধান্দার কারনেই কিছু খাবারের দোকান খোলে, ভোক্তার কথা চিন্তা করে খোলে না।
জানি এ দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। কিন্তু তাই বলে কি এদেশে অন্য ধর্মের মানুষ বসবাস করে না। তাদের প্রতিদিনের চাহিদা পূরণের কথা চিন্তা না করে রমজানের পবিত্রতা রক্ষার কথা বলে অধিকাংশ খাবারের দোকান বন্ধ রাখা হচ্ছে। আবার যে দোকানগুলো খোলা রাখা আছে সেখানেও পর্দা টানিয়ে আড়াল করে তারপর খাবার খেতে হয়। আমি রোজা রাখবো কি রাখবো না তা নিতান্ত আমার ব্যক্তিগত বিষয়। কিন্তু এই রমজানে খাবার খেতে গেলে খেতে হয় চোরের মত, লুকিয়ে, পর্দার আড়ালে। এবং এটা এখন একটা সামাজিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি যদ্দুর জানি গত বছর গুলশানে প্রকাশ্যে খাবার খাওয়ার জন্য এক বিদেশিকে লাঞ্জিত করা হয়েছিলো।
আমার মনেহয় না, যখন রোজার প্রচলন শুরু হয় তখনও এমন অন্য ধর্মের মানুষদের বা বেরোজদারদের লুকিয়ে খাবার খেতে হতো। মহানবী (স.) এর জীবদ্দশায় কি এমনভাবে রোজার পবিত্রতা রক্ষা করা হত? ইসলাম কি এভাবে রমজানে পবিত্রতা রক্ষার নামে অন্যের অধিকার হরণকে স্বীকৃতি দেয়? নাকি আমরা নিজেরাই সামাজিকতার নামে ধর্মীয় গোঁড়ামি সমর্থন করছি?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন