somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প বইয়ের নায়করা যখন---------

০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

;)গল্প বই পড়েছি অথচ তার নায়ক-নায়িকারা স্বপ্নে এসে হানা দেয়নি এমন মানুষ খুব কমই পাবো।এইচ,এস,সিতে পড়ার সময় তো পাঠ্যপুস্তক কম, গল্প বই বেশী প্রিয় ছিলো।ক্লাশে টিচারের ২০ মিনিট লেকচারের ১০মিনিটই কেটে যেতো আমার গল্প বইয়ের নায়কদের নিয়ে মিনি স্বপ্ন দেখে।এখন অবশ্য কাজের চাপে গল্প বই কম পড়া হয় তাই নায়করা ও ইদানিং কম স্বপ্নে আসে।কিন্তু এই মুহুর্তে নায়কদের অনেকের নাম মনে নেই ।তাই আপনারা আমার সাথে শেয়ার করুন গল্প বইয়ের কার প্রিয় নায়ক-নায়িকা কে ?এতে হয়তো ভুলে যাওয়া কারো কারো নাম মনে পরতে পারে।
;)সবচেয়ে প্রিয় নায়ক-------
*দূরবীণ--ধ্রব
*কালবেলা--অনিমেষ
*একা ও কয়েকজন--বাদল,সূর্যদা
*পূর্ব-পশ্চিম--অতীন
;)এদের কথা মনে করে কত যে কান্না পেতো সেই অনুভূতি গুলো এখনো অনুভব করতে পারি।সেই সময় এরা খুশী হলে আমি ও আনন্দে থাকতাম আর এরা কষ্টে থাকলে আমি ও কষ্ট পেতাম।
;)শুধু যে নায়কদের ভালো লাগতো তা নয়। প্রিয় নায়িকা হিসেবে এই মুহুর্তে মনে পড়ছে--
*সাতকাহন--দীপাবলী
*কালবেলা--মাধবী
*প্রথমআলো---ভূমিসুতা
*পরিণীতা(শরৎ চন্দ্র)--ললিতা
;)নায়কদের মধ্যে আমার সবসময়" অভি"নামের নায়কদের ভালো লাগতো।মনে হতো ওদের মতো গুড লুকিং,ড্যাশিং যদি কেউ আমাকে তাদের মত করে ভালোবাসতো।মাঝে মাঝে তো রিক্সাওয়ালার(যে আমাকে সারা জীবনের জন্য ভালোবাসবে বলে অঙ্গীকার বদ্ধ,তাকে এই নামে ডাকি) সাথে অভি নামধারী নায়কদের তুলনাও করতাম।ভাগ্যিস,ও এই ব্লগে আসে না।এরকম নায়ক-প্রীতির কথা জানলে ছোট-খাটো একটা যুদ্ধ শুরু হয়ে যেতো। রবীন্দ্রনাথের গল্প ও ভালো লাগে কিন্তু এর গল্পের মধ্যে পরোকীয়া বেশী দেখা যায় সেই তুলনায় শরৎ চন্দ্রের নায়কেরা বড় বেশী রকমের বিশ্বস্ত।(এটা আমার একান্তই নিজস্ব মতামত।কারো সাথে না মিললে,দুঃখিত)মেয়েরা তো চিরকালই বিশ্বস্ত,সৎ ভালোবাসার মানুষ আশা করে।মাসুদ রানা একজন স্বপ্নের নায়ক ছিলেন কিন্তু রানাকে সোহানা ছাড়া আর কারো সাথে ভালো লাগতো না।আর মাসুদ রানাও বিভিন্ন মিশনে গিয়ে হাজারো মেয়ের সাথে ইটিশ-পিটিশ চালাতো।তাই,ক্ষোভে,অভিমানে রানাকে বয়কট করলাম।আনিসুল হকের মা পড়ে তো আমি রীতিমতন মুগ্ধ,অভিভূত।এছাড়াও ভালো লাগে--
*হূমায়ন আহমদের--মিসির আলী,হিমু,শুভ্র
*আনিসুল হকের--মা,আয়েশা মঙ্গল
;)এখন বলুন তো আপনাদের কার প্রিয় নায়ক-নায়িকা কে?যারা আপনার মাথায় অনেকদিন পর্যন্ত সিন্দাবাদের ভূতের মতো চেপে বসে ছিলো------।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২২
১৯টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×