স্কুল-কলেজের পাঠ চুকানোর পর থেকে অনেকদিন যাবৎ ক্লাশ-রুটিনের মতন প্রাত্যহিক জীবনে তেমন কোন রুটিন ফলো করা হয়নি। কিন্তু ঢিঝিটাল সরকারের
#সকাল ১০:১৫টা-১২:১৫টা পর্যন্ত হলো মর্ণিং লোডশেডিং
#দুপুর ০২:১০টা-০৪:১৫টা পর্যন্ত আফটারনুন লোডশেডিং
#সন্ধ্যা ০৬:২০টা-০৮:১০টা পর্যন্ত ইভিনিং লোডশেডিং
#রাত ১০:২৫টা-১২:১৫ পর্যন্ত নাইটের লোডশেডিং
#রাত০২:৩০টা-প্রায় ভোর ০৫:০০টা পর্যন্ত যে লোডশেডিং হলো,দুইঘন্টা পার হবার পরও কারেন্ট বেইমানি করে যখন আসলো না তখন কি আর করবো রাগে,দুঃখে,ক্ষোভে আর অভিমানে ফ্লোরেই ঘুমিয়ে পরলাম
শেষকথা ,ঢিঝিটাল দেশে থাকতে থাকতে এখন আমরা গন্ডার হয়ে গেছি আর নিজেরে এটা প্রতিনিয়ত বলে সাত্ত্বনা দেই দেশের স্বাভাবিক অবস্হা তো এমনই হবে। এরচেয়ে শান্তির,স্বাচ্ছন্দ্যের আর সুখের জীবন আর কই পাবো??? আমার এক পিচকা কাজিন যখন কারো উপর ক্ষেপে যায় তখন রাগ করে বলে"ওরে(যার উপর ক্ষিপ্ত)ধইরা,মাইরা,বাইন্ধ্যা,কাইটা এক্কেবারে পানিতে ফেলে দিবো" ।বাবুটার ডায়লগ ধার করে নিয়ে লোডশেডিং এর সময় মনে মনে বলি,"কারেন্টরে ধইরা,মাইরা,বাইন্ধ্যা,কাইটা এক্কেবারে পানিতে ফেলে দিবো" ....!
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১০ সকাল ৯:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



