এখন কিভাবে আছে দলছুট সঞ্জীব ?
১৯ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
( ব্লগার মানবীর একটি মন্তব্যের সূত্রে এই পোস্ট )
আমার সহপাঠী দলছুট ব্যাণ্ডের অকালপ্রয়াত শিল্পী সঞ্জীব চৌধুরীর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ সকালে একটা পোস্ট দিই।
Click This Link
হিমঘরের ঠিকানায় খোলা চিঠি নিয়ে মানবী জানতে চান এখনো সঞ্জীবের মৃতদেহ ঢাকা মেডিকেলের হিমঘরে আছে কিনা ? আমি জানতাম মরদেহ দানের পর হিমঘরেই রাখা হয় প্রথমে। এরপর এনাটমীর ক্লাসে ওই মরদেহের সাহায্যে মেডিক্যালের ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়া হয়। কতোদিন এভাবে থাকে এটা আমার জানা ছিলো না বা জানার কৌতুহলও ছিলো না।
মানবীর এই মন্তব্যের কারণে প্রকৃত অবস্থা জানার আগ্রহ জাগে। যেই ভাবা সেই কাজ। নেমে পড়লাম জানার কাজে। ঢাকা মেডিকেলে সহকারী অধ্যাপক পদে কর্মরত আমার এক বন্ধুর কাছে জানতে চাইলে সে চটজলদী উত্তর দিতে পারলো না। তবে এনাটমী বিভাগের এক অধ্যাপকের সেল নাম্বার দিয়ে সেখানে জানার জন্য বললো সে।
অধ্যাপক মহোদয়ের কাছে সব খুলে বলে ওর মরদেহের বর্তমান অবস্থা জানতে চাইলাম। উনি জানালেন প্রাথমিক ভাবে হিমঘরে রাখলেও পরে মরদেহ কঙ্কাল আকারে ঢাকা মেডিক্যালের মিউজিয়ামে রাখা হয়। একইভাবে সঞ্জীবের মরদেহও ঢামেক মিউজিয়ামে কঙ্কাল আকারে রাখা আছে।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন