Click This Link
Click This Link
গত বছর মালয়েশিয়া ঘুরে এসে ২৫ পর্বের ভ্রমনকথা লিখেছিলাম এই ব্লগে। তার দুটি পর্বে (ওপরে লিঙ্ক দিলাম) বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে মালয়েশিয়ার অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। তখন অনেকেই বাংলাদেশে বিশেষত: ঢাকায় কেন নবায়নযোগ্য জ্বালানীর এই মাধ্যম ব্যবহৃত হচ্ছে না তা নিয়ে হতাশা জানিয়েছিলেন। আমারো হতাশা ছিলো। কারণ বহু বছর ধরে দাতাসংস্থাসহ বিভিন্ন বেসরকারী উদ্যোক্তা এই কাজটি ঢাকায় করতে চাচ্ছিলেন। আমরা সাড়া দিচ্ছিলাম না। এ নিয়ে নানা ধরণের সমীক্ষাও চালানো হয়েছিলো।
অবশেষে ঘুম ভেঙ্গেছে বাংলাদেশের !
গতকাল সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঢাকা সিটি করপোরেশনের বর্জ্য থেকে ২টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অনুমোদন দিয়েছে। ঢাকার যাত্রাবাড়ী আর আমিন বাজারে দুটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। প্রতিটিতে ২৫ মেগাওয়াট করে মোট ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। বিওও ( বিল্ড, ওন এ্যান্ড অপারেট) ভিত্তিতে বিশ বছর মেয়াদী এই প্লান্ট দুটি স্থাপনের কাজ পেয়েছে ইতালীয় কোম্পানী ম্যানেজমেন্ট এনভায়রনমেন্ট ফাইনান্স এসইএল। কার্যাদেশ পাবার তিন বছরের মধ্যে এ বিদ্যুৎ কেন্দ্রগুলোর নির্মানকাজ শেষ হবার কথা। সরকার তাদের কাছ থেকে প্রতি কিলোয়াট বিদ্যুৎ কিনবে ৮ টাকা ৭৫পয়সা দরে।
এ অভিজ্ঞতার আলোকে চট্টগ্রাম, সিলেট, নারায়নগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, ময়মনসিংহ, খুলনা, রংপুর এ সব বড় শহরেও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে এগিয়ে আসবে বাংলাদেশ। এটাই প্রত্যাশা করি।
পরিবেশবান্ধব এ প্রযুক্তির জয় হোক।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



