somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মালয়েশিয়া বো'লে ! .....১২

১৮ ই আগস্ট, ২০১০ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Click This Link
বর্জ্য থেকে বিদ্যুৎ

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ধারনা নিয়ে আমাদের দেশে মাঝে মাঝে কথা উঠলেও বিষয়টি এখনো এখানে ধারনার ভেতরই সীমাবদ্ধ। এটা বাস্তবতার মুখ দেখেছে উন্নত বিশ্বের অনেক দেশের। এর একটি আছে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সেমেনিহ ( Semenyih)তে। এটি কোর কম্পিটেন্সিস সেনডিরিয়ান বেরহাডের অঙ্গ প্রতিষ্ঠান। নাম রিসাইকেল এনার্জি লিমিটেড।

দীর্ঘ যাত্রা শেষে সেলাঙ্গরে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছাবার প্রথমে স্বাগত জানালেন এর সিইও।

এরপর বিস্তারিত বর্ণনা দিলেন একজন প্রকৌশলী।

সবাই ছিলাম খুব মনোযোগী শ্রোতা


বিদ্যুৎ উৎপাদনের তরিকা

পার্শ্ববর্তী শহর থেকে আসে বর্জ্য। নগর কর্তৃপক্ষের ময়লাবাহী লরীগুলো ময়লা নামিয়ে দেবার পর বর্জ্য থেকে পাওয়া পানি পরিশোধন করে সেই পানি দিয়ে লরী পরিষ্কার করে দেয়া হয়। পাশাপাশি দেখুন সেই দৃশ্য।


বর্জ্য পাবার পর প্রথমে শুরু হয় বাছাই। প্লাস্টিকের বোতল আর লোহা/স্টীলের জিনিস আলাদা করে ফেলা হয়। আলাদা করা পাস্টিক বোতল আর লোহার জিনিসগুলো বিক্রি করে দেয়া হয় রিসাইকেলিং করার জন্য এ সম্পর্কিত অন্য প্লান্টে।


প্লাস্টিকের বোতল

টিনের কৌটারা

পলিথিনের ব্যাগগুলোকে আলাদা করে প্রসেস করে প্লাস্টিকের গুটি বানিয়ে বিক্রি করা হয় প্লাস্টিক তৈরীর কারখানায়।


সাথে থাকা ময়লা পানিকে পরিশোধন করা হয়। ট্রাকসহ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করা হয় সে পানি। পানীয় জল হিসাবে ব্যবহার করা হয না।

এর পর যে সব কঠিন বর্জ্য (solid waste) বাকী থাকে সেগুলোকে জ্বালানী হিসাবে ব্যবহার করে উৎপাদন করা হয় বিদ্যুৎ। বর্জ্যের পরিমানের ওপর নির্ভর করে উৎপাদনের পরিমান। এখানে সাধারণত ৪ থেকে ৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। (ধারণা করা হচ্ছে ঢাকার বর্জ্য দিয়ে ৩০/৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। কিন্তু ঢাকা সিটি করপোরেশন নাকি বিদ্যুতের জন্য বর্জ্য দিতে রাজী হচ্ছে না। তারা এইসব বর্জ্য জমি ভরাটের কাজে ব্যবহারে বেশী আগ্রহী)

বিদ্যুৎ উৎপাদনের এই প্রক্রিয়া পরিবেশ-বান্ধব প্রযুক্তি বলে গণ্য হয়। কারণ এই জিনিস যে না পোড়ালে কী সুগন্ধীময় (!?) হয় তার নমুনা দেখুন-


বিদ্যুৎ উৎপাদন করে সেই দুর্গন্ধ থেকে প্রকৃতিকে বাঁচানো হয়। এই সেই পরিবেশ-বান্ধব বিদ্যুৎ কেন্দ্রের পুরো ভবন-



এটা নবায়ন যোগ্য জ্বালানী ( Renewable Energy)-এর অন্তর্গত। তেল গ্রাসের মতো ফুরাবার ভয় নেই; বিশেষত বাংলাদেশ, ভারত, চীনের মতো জনবহুল দেশে।
(চলবে)

সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:৫৬
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকারের ১০০ দিন কেমন কাটলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জুন, ২০২৬ রাত ২:৫৬


যখন এই ব্লগটি লিখতে বসেছি তার কিছুক্ষণ আগেই সংবাদে দেখলাম সরকার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করার কথা বলে পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির খবর এখন আর নতুন... ...বাকিটুকু পড়ুন

আট নম্বর হাতের ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা জুন, ২০২৬ সকাল ১১:৩০


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। গল্পের সমস্ত চরিত্র, নাম, স্থান এবং ঘটনা লেখকের কল্পনাপ্রসূত। বাস্তব কোনো জীবিত বা মৃত ব্যক্তি,... ...বাকিটুকু পড়ুন

ঈদের দিন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা জুন, ২০২৬ দুপুর ১২:০৬


ঐ এক ঝাক শিশুকে দেখলেই-
মনে পরে আমার শৈশবের কথা;
আমি হারিয়ে যাই, চিরচিনা পথের
ধূলি মাঝে- কতই না স্মৃতি! গুমরে
তুলে আমাকে- যার ভাষা হারিয়ে যায়;
লজ্জাবতীর মতো- মুচকি হাসি ফুরিয়ে
যায় অশ্রুসিক্ত নয়ন-... ...বাকিটুকু পড়ুন

"টেকসই অর্থনীতির: সহজ সমাধান"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০১ লা জুন, ২০২৬ বিকাল ৫:০৭



দেশ এখন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত। ব্যাংকে তারল্য সংকট, টাকার অবমূল্যায়ন, অর্থ পাচারসহ নানা বহুমুখী সমস্যার সম্মুখীন। ইউনূস সরকার দেশীয় ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে কোনোভাবে জোড়াতালি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার... ...বাকিটুকু পড়ুন

আপনি অন্যায় করছেন, ওমর খাইয়াম!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩৪

আপনি সামুতে দীর্ঘদিন ধরে লিখছেন। এই ব্লগে আপনার অনেক অবদান। সেই অধিকারে, যে কোন ব্লগারের লেখাকে আপনি সমালোচনা করতেই পারেন। কিন্তু, কারো নাম নিয়ে কটাক্ষ করার অধিকার আপনাকে কে দিয়েছে?... ...বাকিটুকু পড়ুন

×