somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমতলের মানুষ

০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমতলের মানুষ

আমি সমতলের মানুষ। ব-দ্বীপের পলি অঞ্চলেই শৈশবে বেড়ে উঠেছি। বাবার দেশ সিরাজগঞ্জ আর স্থায়ী নিবাস রাজশাহী হবার সূত্রে পদ্মা ও যমুনাকে খুব কাছ থেকে দেখেছি। মুগ্ধ হয়েছি বিস্তির্ণ এলাকা জুড়ে সবুজ ফসলের ক্ষেত, সবুজ ঘাসে আচ্ছাদিত মাঠ, সাদা মেঘের মতো ইতস্ততঃ ছেয়ে থাকা কাশফুলে ঢাকা বিস্তর প্রান্তর দেখে। নরম এঁটেল মাটির সোঁদা গন্ধ, কদমফুলের থোকা, আমের মঞ্জরী, বেতের ঝাড়, বাঁশ বাগান এখনো আমাকে হাতছানি দেয়। শালের বনের পাশ দিয়ে অথবা গ্রামের মেঠো পথ ধরে এখনো হেঁটে যেতে ইচ্ছে করে। ভাল লাগে বহতা নদীর বুকে ভেসে চলা পাল তোলা নৌকা, নদীর পাড় ঘেঁষে মাঝিদের ক্লান্ত পদভারে গুন টেনে চলা, চরের বুকে বুনোঘাস আর বুনোহাঁসদের নিবিড় মিতালী, অবহেলায় বেড়ে ওঠা নল খাগড়ার এলোমেলো দোল খাওয়া। ভাল লাগে ভাটিয়ালী গান, বেদের বহর, সাপের খেলা, ছই তোলা নৌকা, ছাউনী দেয়া গরুর গাড়ী, পালকীর বহর, হাটের বেচা-কেনা, শান্ত পুকুর, চাঁদনী রাত আর রাখালের বাঁশীর সুর। ভাল লাগে দীঘির কালো জলে ফুটে থাকা পদ্ম আর শাপলা দেখতে।

এখনো ইচ্ছে করে প্রজাপতি আর ঘাস ফড়িংয়ের পেছনে দৌঁড়াতে। এখনো মন কেড়ে নেয় ঝিরি ঝিরি বৃষ্টি আর ব্যাঙের ডাক। ইচ্ছে করে কচুপাতায় মাথা ঢাকতে। ভাল লাগে ন্যাংটা ছেলেদের কাদাজলে গড়াগড়ি আর ইচ্ছেমতো ডিগবাজি। এখনো কান পেতে শুনতে ইচ্ছে ঝিঁঝিঁ পোকার বেতাল সুরের অনাবিল ডাক। শুনতে ইচ্ছে করে দূরের কোন আমলকি গাছে কোকিলের ডাক। এখনো ইচ্ছে করে মার আঁচল থেকে পয়সা নিয়ে ঘুড়ি কিনতে। ভর দুপুরে লাটাই হাতে নদীর ধারে ঘুড়ি ওড়াতে। ইচ্ছে করে গুলাল-বাটল তাক করে কারো মাটির কলসী ফুটো করতে। এখনো বাবার ভয়ে লুকোতে ইচ্ছে করে মায়ের আদরের ছায়ায় কিংবা চৌকির তলে। খুব ইচ্ছে করে নগেনের দোকানের গরম গরম রসগোল্লা টপাটপ গিলে খেতে। খেতে ইচ্ছে করে বেতের কাঠায় গরম মুড়ির সাথে বাতাসা আর কদমা খেতে। খেতে ইচ্ছে করে যবের ছাতু আর কাউনের পায়েশ। আরো কতকিছুইতো ইচ্ছে করে! অথচ আমার সেই ইচ্ছে পূরণের দিন আর নেই। আর কখনো ফিরে আসবেনা সেই দিনগুলো। মহানগরীর বিশাল ও উঁচু ভবনের উপরতলায় থেকেও আমার মন মিশে আছে সমতলের এই মাটিতে। এই অস্থায়ী নিবাসে আমার মন টেকেনা। সমতলে ফিরে যেতে চাই। আমি চিরকাল সমতলের এই মাটিতেই মিশে থাকতে চাই। তাই আজো প্রকৃতির সাথে একই সমান্তরালে নিজেকে বেঁধে রেখেছি।
২৬টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×