somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দরবেশ - কহলিল জিব্রানের The Prophet-এর বঙ্গানুবাদ : ৩

০৪ ঠা মে, ২০০৮ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(সৌমিত্র চট্টোপাধ্যায় 'দ্রষ্টা' নাম দিয়েছেন, আমি যদি 'দরবেশ' দিই ক্ষতি কী? আমি প্রথম থেকেই নূতন আঙ্গিকে লেখাটা পরিবেশন করার চেষ্টা করেছি, আমি জানি এখনও কিছু পরিমাজ্র্জনের প্রয়োজন রয়েছে এবং আমি তা করবও। আপনারা খুব ভালো করে পড়ে চলুন এবং আমাকে সাধ্যমত পরামর্শ দিয়ে চলুন। আবারো বলি, মূল লেখাটার অদ্ভুত আবহ রয়েছে, আমি সেই আবহকে ধরার চেষ্টা চালিয়ে যাব।
আপনাদের কাছে আমার একটা সনির্বন্ধ নিবেদন রয়েছে। সহৃদয় কেউ যদি আমাকে বাংলাদেশে প্রকাশিত লেখাটার একটা কপি উপহার পাঠান তবে আমি খুব উপকৃত হব এবং তাঁর কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমার e-mail ID : [email protected])


পুনশ্চ আল্ মিৎরা বলল, প্রভু, বিবাহ সম্পর্কে তুমি আমাদের কিছু বল
জবাবে সে বলল:

একই সঙ্গে তোমাদের জন্ম, একই সঙ্গে তোমাদের সহবাস হবে অনন্তর
মৃত্যুর ধবলশুভ্র ডানায় তোমাদের জীবনদিবস ছিন্নবিচ্ছিন্ন হলেও তোমাদের সহবাস হবে নিরবিচ্ছিন্ন, অনন্ত অনন্তর
এমন কি ঈশ্বরের নির্ভাষ স্মৃতিতেও তোমরা অক্ষয় অমর রয়ে যাবে, চির অনন্ত অনন্তর।
তোমাদের সেই নিবিষ্ট নিরবিচ্ছিন্নতা যেন ব্যবধানের অবকাশে
তোমাদের মাঝে তা তা থৈ থৈ নেচে বেড়ায় ঐশী বাতাসে।
তোমাদের পরস্পরের ভালোবাসা যেন আবদ্ধ হয় না কখনও ভালোবাসার বন্ধনে:
তোমাদের অন্তর্সত্তার বেলাভূমে যেন সমুদ্রের তুফানতরঙ্গ এসে আছড়ে পড়ে ভালোবাসার উদ্বোধনে
তোমরা পরস্পর পরস্পরকে পানপেয়ালা ভরে দিও, এক পেয়ালা থেকে সুধা পান কোরো না কখনও একসঙ্গে
তোমরা পরস্পর পরস্পরকে রুটী সম্প্রদান কোরো, এক রুটীখণ্ড থেকে ভোক্ষণ কোরো না কখনও একসঙ্গে
তোমরা একই সঙ্গে নাচো গাও ষ্ফূর্তি কর, তবুও একাকীত্বের নিঃসঙ্গতায় একে অপরের থেকে স্বতন্ত্র হও
বাদ্যবীণার তন্ত্রী যেমন একাকীত্বের নিঃসঙ্গতায় একই সঙ্গীতের ঐকতানে ঝঙ্কৃত হয়, তোমরা তেমনই ভালোবাসার সুরতানে একই সঙ্গে মূর্চ্ছিত হও।

হৃদয়মন সমর্পণ কর একে অপরের কাছে, বিকিয়ে দিয়ো না কেউ কারো কাছে
হৃদয়মন তো জীবনের করপুটেই সমর্পিত হ’য়ে আছে
এবং হাতে হাত মিলিয়ে নিবিষ্ট হও, তবুও ব্যবধান থাকুক আগে পিছে।
দেবালয়ের স্তম্ভশ্রেণী পরস্পর থেকে দূরত্বেই খাড়া হয়েই থাকে
ওক ও সাইপ্রেস বৃক্ষ কখনই একে অপরের ছায়ায় বেড়ে ওঠে না নির্বিপাকে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×