আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

default blog image  

দরবেশ - কহলিল জিব্রানের The Prophet-এর বঙ্গানুবাদ - ২৪

০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২২

২৩.
কদাচ নগরভ্রমী এক সন্ন্যাসী বলল, আনন্দসুখ বিষয়ে তুমি আমাদের কিছু বল
জবাবে সে বলল ;

আনন্দ হ’ল মুক্তির সঙ্গীত, স্বাধীনতা বা মুক্তি নয়
আনন্দ হ’ল তোমাদের ইচ্ছাফুল, ফলবতী ইচ্ছা নয়
আনন্দ হ’ল গভীরতার সর্ব্বোচ্চতায় আহ্বায়ন, গভীরও নয় বা সু-উচ্চও নয়
আনন্দ হ’ল যেন পিঞ্জরবনদ্ধ আকাশপাখী গগননিস্তারী, মহামণ্ডলে পরিবেষ্টিত হ’য়ে নয়...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

দরবেশ - কহলিল জিব্রানের The Prophet-এর বঙ্গানুবাদ - ২৩

৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৮

২২.
অতঃপর যাজিকা এক বলল, আমাদের প্রার্থনা সম্পর্কে তুমি কিছু বল
এবং জবাবে সে বলল :

তোমরা প্রার্থনা কর তোমাদের আপত কালে তোমাদের প্রয়োজনেই
তোমরা প্রার্থনা করবে তোমাদের চরম আনন্দসুখ ও সমৃদ্ধির কালেও (তোমাদের অপ্রয়োজনেই)

প্রার্থনা আর কী-ই বা ঐশী আকাশের অন্তরীতায় তোমাদের আত্মসত্তার স¤প্রসারণ ছাড়া...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

দরবেশ - কহলিল জিব্রানের The Prophet-এর বঙ্গানুবাদ - ২২

১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫২

২১.
অতঃপর নগরের অগ্রজ একজন বলল, আমাদের তুমি শুভ ও অশুভ সম্পর্কে কিছু বল
এবং জবাবে সে বলল :

তোমাদের মধ্যে যা কিছু ভালো ও শুভ আমি শুধু তা-ই তোমাদের বলতে পারি, মন্দ ও অশুভ কোন কিছু নয়
নিজের ক্ষুধা-তৃষ্ণায় আর্ত শুভ ভিন্ন অশুভ অন্য কিছু নয়
বস্তুতঃ শুভ ক্ষুধার্ত হ’লে অন্ধকার গুহা থেকেও তার...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

দরবেশ - কহলিল জিব্রানের The Prophet-এর বঙ্গানুবাদ - ২১

০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:২১

২০.
জ্যোতির্ব্বিদ একজন বলল, প্রভু, সময় কী তুমি আমাদের বল
জবাবে সে বলল :

তোমরা যদি মাপতে চাও অমেয় অপ্রমেয় সময়কে
তবে কালপ্রহর ও ঋতুচক্রের অনুসরণে সংযত কর তোমাদের স্বভাবপ্রকৃতিকে
স্রোতোস্বিনী তটিনীতীরে বসে নিরীক্ষণ কর সময়কালের গতিপ্রবাহকে...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

দরবেশ - কহলিল জিব্রানের The Prophet-এর বঙ্গানুবাদ-২০

২৪ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৪২

১৯.
বিদ্বজ্জন একজন বলল, বাককলা বিষয়ে তুমি আমাদের কিছু বল
এবং জবাবে সে বলল :

তোমরা কথা বল যখন তোমাদের ভাবনার সঙ্গে তোমাদের সন্ধিচ্ছেদ ঘটে
এবং তোমরা তোমাদের হৃদয়াবাসের বিজন নির্জ্জনতা থেকে নির্ব্বাসিত হও যখন তোমাদের ওষ্ঠাধর তোমাদের প্রবাস হ’য়ে ওঠে
শব্দ হ’ল চিত্তচেতনা, শব্দ হ’ল আনন্দ বিনোদন
অহেতুক বাক্যভাষে ঘটে ভাবনার অপমৃত্যু অর্ধ্ব-নিধন...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

দরবেশ - কহলিল জিব্রানের The Prophet-এর বঙ্গানুবাদ - ১৯

১৫ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৪০

১৮.
একজন যুবাকিশোর বলল, সখ্যতা বন্ধুতা প্রসঙ্গে তুমি আমাদের কিছু বল
এবং জবাবে সে বলল :

তোমাদের বন্ধুর বন্ধুতা হ’ল তোমাদের চাহিদার নিবৃত্তিতে
সে হ’ল তোমাদের জঙ্গম জমি যেখানে তোমরা ভালোবাসার বীজ বুনবে আর ফসল আহরণ করবে সকৃতজ্ঞ প্রবৃত্তিতে
সে হ’ল তোমাদের অন্নব্যঞ্জন, তোমাদের পোহানো আগুন
বুভুক্ষা নিয়ে তার কাছে এসো, শান্তির খোঁজে সন্ধান কর (তার......

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি


দরবেশ - কহলিল জিব্রানের The Prophet-এর বঙ্গানুবাদ - ১৮

০৮ ই জুলাই, ২০০৮ রাত ১১:২৮

১৭.
অতঃপর একজন শিক্ষাগুরু বলল, শিক্ষা বিষয়ে তুমি কিছু বল
এবং সে বলল:

তোমাদের জ্ঞানালোক উদয়ে তোমাদের মধ্যে আধোঘুমে উপ্ত কিছুরই রহস্য কেউ প্রকাশ করতে পারে না।
যে মন্ত্রগুরু তাঁর অনুগামী শিষ্যদের নিয়ে জ্ঞানমন্দিরের ছায়ায় হেঁটে বেড়ান তিনি তাঁর বিশ্বাস আর সপ্রেম স্নেহ ভিন্ন তাঁর প্রজ্ঞা বিলিয়ে দেন না
বিলক্ষণ বিচক্ষণ যিনি তিনি তোমাদের মনস্বীতার...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি

দরবেশ - কহলিল জিব্রানের The Prophet-এর বঙ্গানুবাদ - ১৭

২৮ শে জুন, ২০০৮ রাত ১:০৭

১৬.
একজন পুরুষ বলল, আমাদের আত্মজ্ঞানে আত্মস্থ করে তুমি কিছু বল
এবং জবাবে সে বলল :

তোমাদের নীরব নিভৃতিতে দিবসরাত্রির রহস্য উদ্ঘাটিত হয়
আর তোমাদের হৃদয়লদ্ধ অভিজ্ঞান শুনবে বলে তোমাদের কর্ণ তৃষ্ণায় ব্যাকুলিত হয়
তোমাদের চিন্তামগ্নতায় তোমরা যা বিদিত হও তা মুখর ভাষায় বিদিত হয়
তোমাদের অঙ্গুলিতেই তোমাদের নিরাবরণ স্বপ্ন স্পর্শিত হয়।...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি

দরবেশ - কহলিল জিব্রানের The Prophet-এর বঙ্গানুবাদ - ১৬

০৬ ই জুন, ২০০৮ সকাল ১১:৫৮

১৫
একজন রমণী বলল, দুঃখযন্ত্রণা সম্পর্কে আমাদের তুমি কিছু বল
এবং সে বলল :

তোমাদের বোধবুদ্ধি যে কোরকে উপ্ত তাকে নিঙরেই তোমাদের দুঃখযন্ত্রণার প্রকাশ
প্রস্তরকঠিন ফল ভেঙ্গে বীজহৃদয় যেমন সূর্য্যবীর্য্যে নিষিক্ত হয় তেমনই তোমাদের আর্ত যন্ত্রণার আত্মপ্রকাশ।
তোমাদের প্রাত্যহিক জীবনরহস্যে তোমাদের হৃদয় কি বিষ্ময়ে আত্মহারা হয়? ঠিক তেমনই তোমাদের দুঃখযন্ত্রণার আর্তি তোমাদের আনন্দসুখের চেয়ে কেনই...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

দরবেশ - কহলিল জিব্রানের The Prophet-এর বঙ্গানুবাদ - ১৫

২৯ শে মে, ২০০৮ দুপুর ১:৫৩

১৪.
পুনশ্চ যাজিকা সেই তার উদ্দেশ্যে বলল, তুমি আমাদের যুক্তি ও আবেগ সম্পর্কে কিছু বল
জবাবে সে বলল :

তোমাদের চিদাত্মা রণক্ষেত্রে এক, সেই রণক্ষেত্রে তোমাদের যুক্তি ও বিচারবোধ সতত যুযুধান তোমাদের আবেগ ও ক্ষুধাবোধের বিরুদ্ধে, (কেউ কাউকে বরদাস্ত করে না কখনও)
তোমাদের চিদাত্মার শান্তিদূত হতাম যদি আমি, আমি তোমাদের বেতালা স্বভাব প্রবৃত্তির বিরোধ...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি



   পরের পাতা


 

comment by:
সামান্য কবি, লেখক এবং ফটোগ্রাফার।

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ২৪টি
  • মন্তব্য করেছেন: ২টি
  • মন্তব্য পেয়েছেন: ৩৯টি
  • ব্লগ লিখেছেন:  ৭ মাস ২ সপ্তাহ
  • ব্লগটি মোট  ৩১৯০ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

মোট সময় লেগেছে ০.১২৫১ সেকেন্ড