somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দরবেশ - কহলিল জিব্রানের The Prophet-এর বঙ্গানুবাদ - ১০

১৬ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(অনুবাদটার বেশী পাঠক বলে কখনই তেমন আশা করিনি আমি। আর সবাইয়েরই ভালো লাগবে আশা করাও বাহুল্য মাত্র। লেখাটা সাধারণ্যে প্রকাশ করে অভিব্যক্তিটা আমি আঁচ করতে চাইছি। তবে একটা কথা বলে রাখি যে এর পূর্ব্বে যাঁরা এর অনুবাদ করেছেন তাঁদের থেকে আমি একটু অন্যভাবে করতে চেয়েছি। জিব্রানের মূল লেখাটাতে প্রচ্ছন্ন ধর্ম্মীয় রহস্যবাদের অদ্ভুত একটা ছোঁয়া রয়েছে, আমি সেই ছোঁয়াটাকে আন্তরিকভাবে ধরতে চেয়েছি এবং সেটা ধরতে গিয়ে আমার কিছু অসুবিধা হয়েছে বলে আমি স্বীকার করছি। ভবিষ্যতে তা আমি কাটয়ে ওঠার চেষ্টা করব।)


এবং এক তন্তুবায় এসে বলল, তুমি আমাদের পোশাকপরিচ্ছদ সম্পর্কে কিছু বল।
এবং সে বলল:

তোমাদের পোশাকপরিচ্ছদ তোমাদের সৌন্দর্য্যের অনেক কিছুকেই আড়ালে ঢাকা দিয়ে রাখে, অথচ অসৌন্দর্য্য রয়ে যায় অঢাকা
এবং তোমরা পোশাকপরিচ্ছদের আড়ালে একান্ত গোপনীয়তার স্বাধীনতার সন্ধান কর যা তা তো আদপে লাগামবেড়ীর শৃঙ্খলে শরীর ঢাকা।
পোশাকআশাকে কী হবে তোমার? তার চেয়ে বরং অনেক ভালো আদুল গায়ে সূর্য্যদাহে সুসমীরে শরীর স্যাঁকা
সূর্য্যতাপেই প্রাণবায়ু, সুসমীর সুবাতাসেই জীবনের করস্পর্শ, নিছকই তোমাদের শরীর ঢাকা।

কেউ কেউ বলে, ”উত্তুরে হাওয়া-ই আমাদের বস্ত্রের বুনট”।
আমিও বলি, হ্যাঁ, উত্তুরে হাওয়াই তোমাদের বস্ত্রের বয়ন বুনট
লজ্জ্বা হ’ল তার তাঁত, নরম পেশীর তন্তুতে তার সূত্র বয়ন
আর কর্ম্ম সমাপন্তে হাসিতে হাসিতে তার অনুরণন।
বিষ্মৃত হ’য়ো না যেন শালীনতা হ’ল কুশ্রী দৃষ্টি থেকে রেহাই পাওয়ার রক্ষাবর্ম্ম
কদর্য্য কুশ্রীতা থাকবে না যখন তখন শালীনতা আর কী-ই বা শুধুই মনের শৃঙ্খলবেড়ী পুঁতিগন্ধে গলদঘর্ম্ম?
এবং বিষ্মৃত হ’য়ো না কখনও যে ধরিত্রীর স্পর্শেই তোমাদের নগ্ন পদযুগল মহানন্দে মাতোয়ারা আর তোমাদের দীর্ঘ কেশদামে নৃত্যছন্দে আকুল সুশীতল সমীর, সেই তো জীবনের প্রাণধর্ম্ম।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত ছাড়া আমাদের চলেই না ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:৩৫


ছবিতে যাকে দেখছেন তিনি জ্বালানি মন্ত্রী ইকবাল হোসেন টুকু। জুলাইয়ের বিশ তারিখের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, কোথায় ছিলেন কী করছিলেন কেউ জানত না। আজ হঠাৎ... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

কায়কোবাদ’- মহাকবিকে জানার এক নির্ভরযোগ্য গবেষণাগ্রন্থ

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:০০

‘কায়কোবাদ’- মহাকবিকে জানার এক নির্ভরযোগ্য গবেষণাগ্রন্থ

বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম কবি, মহাকবি কায়কোবাদ-এর ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণানুষ্ঠানে মোড়ক উন্মোচন হয়েছে এ. এস. আশরাফউদ্দিন আহমেদ সম্পাদিত গবেষণাধর্মী গ্রন্থ ‘কায়কোবাদ’-এর। সম্পাদক মহোদয়... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×